📘 যে কথায় পাথর গলে 📄 স্বর্গীয় ও ভাগ্যবানরা পার উপায়

📄 স্বর্গীয় ও ভাগ্যবানরা পার উপায়


ইমাম মালেক (রহঃ) বলেন, আমার নিকট এই প্রবাদ আছে যে, হযরত লোকমান হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আপনি জ্ঞান ও সম্পূর্ণতার মর্যাদা পর্যন্ত কিভাবে পৌঁছলেন? উত্তর করলেন, সত্য কথা বলার দরুণ, আমানত রক্ষা করার দরুণ এবং অনর্থক বিষয় ত্যাগ করার দরুণ।

অর্থাৎ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এতবড় মর্যাদার পদ পর্যন্ত কিভাবে পৌঁছেছেন? তিনি বলেছেন, সত্য বলার কারণে, সত্যবাদীতা খুব ভাল জিনিস এবং উত্তম। সত্যবাদী মানুষ আল্লাহ্ প্রিয় হয় এবং বান্দাদেরও প্রিয় হয়। সত্য মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস করে। কামিল মুমিনের গুণই এটা যে, সে সত্য কথা বলে যদিও মুনাফিক মিথ্যা বলে এবং আমানত রক্ষা করা ঈমানী দায়িত্ব। যার যে হক, মুমিন তাকে তা পৌঁছে দেয়। আমানতের খিয়ানত সে একেবারেই করে না। মুনাফিক আমানতের আত্মসাৎ করে, আল্লাহ্ তা'আলা আত্মসাৎ করাকে নিষেধ করেছেন। বেহুদা, অনর্থক কাজ ও কথা থেকে বেঁচে থাকা অত্যন্ত প্রয়োজন। সাধারণ মানুষ নিজের মূল্যবান সময়কে অনর্থক নষ্ট করে দেয়। যদি আল্লাহ্র নৈকট্যের দরকার হয়, আল্লাহ্র সন্তুষ্টির অন্বেষণ হয়, তবে অনর্থক সবকিছু থেকে বেঁচে থাকতে হবে। উত্তম মুসলমানের চিহ্ন এই যে, সে বেহুদা যে কোন কাজ থেকে সর্বদা বেঁচে থাকে এবং সর্বদা ঐ সকল কাজ করে, যা দুনিয়া ও আখেরাতে সফলতা দান করে। ঐ সকল কাজ থেকে বেঁচে থাকুন, যা আখেরাতের ধ্বংস করে দেয় অথবা আল্লাহ্ অসন্তুষ্টি অর্জনের কারণ হয়।

ফন্ট সাইজ
15px
17px