📘 যে কথায় পাথর গলে 📄 দুনিয়া কি?

📄 দুনিয়া কি?


হযরত ইবরাহীম বিন ইউসুফ (রহঃ), হযরত কিনানাহ (রহঃ) থেকে রেওয়ায়েত করেন যে, আমি হযরত আবু হাজেম (রহঃ) থেকে রেওয়ায়েত পেয়েছি যে, তিনি বলেছেনঃ আমি দুনিয়াকে দুটি জিনিসের দ্বারা সজ্জিত পেয়েছি, ১. তা থেকে আমার জন্য যা অন্য কেউ পেতে পারে না এবং ২. অন্যটা অপর জনের জন্য যা কখনো আমি পেতে পারি না।

যা আমার জন্য তা অন্য কেউ নিতে পারবে না এবং যা অন্যের জন্য তা আমি নিতে পারি না। অতএব ঐ সমস্ত জিনিসের মধ্যে আমি কার জন্য আমার জীবনকে শেষ করে দিচ্ছি? দুনিয়ার যে সমস্ত জিনিস আমি পেয়েছি তার দু'টি অংশ আছে। এক সে সমস্ত জিনিসের ঐ অংশ যা আমার নির্ধারিত সময়ের পূর্বেই শেষ হয়ে যাবে এবং আমি ঐ অংশের জন্য কিছুই করতে পারবো না এবং অন্যটা এই অংশ যার আগে আমি নিজেই শেষ হয়ে যাব এবং এ অংশ অন্য কারো জন্য ছেড়ে দুনিয়া থেকে বিদায় নেব? অতএব আমি কার স্বার্থে আল্লাহ্ তাআলার সাথে নাফরমানী করব?..

📘 যে কথায় পাথর গলে 📄 চারটি বস্তুর অনুধাবন

📄 চারটি বস্তুর অনুধাবন


একজন হাকীম ও জ্ঞানী বলেনঃ আমি চারটি বস্তু অনুসন্ধান করেছি কিন্তু লাভ করতে পারিনি। ধন-দৌলত ও ঐশ্বর্যকে অনুসন্ধান করেছি মালের মধ্যে, অথচ তা রয়েছে সন্তুষ্টির মধ্যে। দ্বিতীয় আরাম-আয়েশকে অনুসন্ধান করেছি ধন-সম্পদের প্রাচুর্যের মধ্যে, অথচ তা রয়েছে ধন-সম্পদ কম হওয়ার মধ্যে। তৃতীয় ইজ্জত ও সম্মান অনুসন্ধান করেছি সৃষ্টির মধ্যে, অথচ তা রয়েছে আল্লাহ্ তাআলার ফরমাবরদারী ও তাকওয়ার মধ্যে। চতুর্থ নিয়ামত অনুসন্ধান করেছি খানা-পিনা ও পরিধানের বস্তুর মধ্যে, অথচ তা রয়েছে গোনাহ ও নাফরমানী থেকে বেঁচে থাকার মধ্যে ও দ্বীনের মধ্যে।

📘 যে কথায় পাথর গলে 📄 মাল-দৌলত অপহরণ

📄 মাল-দৌলত অপহরণ


হযরত আবদুল্লাহ বিন মাসউদ রাযিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সকাল অতিবাহিত করলো এই অবস্থায় যে, সে দুর্বল আর তার সম্পদ তার নিকট আল্লাহ্ পাকের পক্ষ থেকে আমানত। দুর্বলের স্থায়ীত্ব নেই, আর আমানতের জিনিসও ফিরিয়ে দিতে হয়।

📘 যে কথায় পাথর গলে 📄 ভাগ-বন্টনের দাবী

📄 ভাগ-বন্টনের দাবী


হযরত ফুযায়েল ইবনে আয়ায (রহঃ) বলেন, সমস্ত খারাবী ও মন্দকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়েছে এবং তার চাবি বানানো হয়েছে দুনিয়ার মহব্বতকে, আর সমস্ত ভাল ও নেককে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়েছে এবং এর চাবি বানানো হয়েছে দুনিয়া থেকে অনাকর্ষণ। অতএব আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করো, ঐ সমস্ত কাজ কর যা আল্লাহ্র সন্তুষ্টি ও নৈকট্য লাভের কারণ হয়। আর ঐ সমস্ত কাজ থেকে বেঁচে থাক যা দুনিয়া ও আখেরাতের ধ্বংসের কারণ হয়।

আল্লাহ্ আমাদের সবাইকে দ্বীনের উপর চলার ও তাঁর ইচ্ছা মত জীবন কাটানোর তাওফীক দান করুন। আমীন!

ফন্ট সাইজ
15px
17px