📘 যে কেউ কোন জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলবে > 📄 উপসংহার

📄 উপসংহার


উপসংহারে আমি আমার নিজেকে এবং আমার ভাইদেরকে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি; আরও উপদেশ দিচ্ছি মুসলিমগণের কল্যাণ কামনা করার; তারা এ যে পরিস্থিতির মধ্যে রয়েছে, তা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করার এবং আল্লাহর শুকরিয়ায় এ দেশে আমাদের নিকট তাওহীদের (আল্লাহর একত্ববাদের) আকীদা, বিদ'আতের কমতি, সৎ কাজের নির্দেশ প্রদান ও অন্যায় কাজ থেকে নিষেধ করার দায়িত্ব পালন, শরী'আতের দণ্ডবিধিসমূহের বাস্তবায়ন, আল্লাহর বিধানকে শালিস মানা এবং এগুলো ছাড়া বাহ্যিক সুন্নাহর বিষয়গুলোর মধ্য থেকে যা বিদ্যমান রয়েছে তা রক্ষণাবেক্ষণ করার। আর আমাদের ওপর যেসব দায়িত্ব ও কর্তব্য আবশ্যক, তা হলো এ দুশ্চরিত্রের ধারা এবং কাফিরদের অবস্থাদি ও কর্মকাণ্ডসমূহের মহামড়ক বন্ধ করা, যা আমাদের নিকট পৌঁছতে থাকে স্বাভাবিক বা অস্বাভাবিকভাবে!!

আর আল্লাহ তা'আলার নিকট আমি এ প্রার্থনাই করি যে, তিনি যেন আমাদেরকে মুসলিম হিসেবে বাঁচিয়ে রাখেন এবং মুসলিম অবস্থায় আমাদেরকে মৃত্যু দান করেন; আর তিনি যেন আমাদেরকে (হাশরের ময়দানে) নবীগণ, সত্যবাদীগণ ও সৎকর্মশীলদের সাথে সমবেত করেন; (তাঁর নিকট আরও প্রার্থনা) তিনি যেন আমাদেরকে তাঁর সঠিক পথে পরিচালিত করেন এবং আমাদেরকে অভিশপ্ত ও পথভ্রষ্টদের পথ থেকে দুরে সরিয়ে রাখেন।

وصلى الله وسلم على نبيনা محمد وعلى آله وصحبه أجمعين.

"আল্লাহ তা'আলা আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের ওপর এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীগণের ওপর সালাত ও সালাম পেশ করুন”। (আমীন)

সমাপ্ত

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00