📘 যে গল্প ঈমান জাগায় 📄 ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরী, বৃটেনের মাটির তলায় খৃস্টানদের গোপন মাদ্রাসার প্রতিবেদন এবং তথ্য সন্ত্রাসের কবলে ইসলাম ও মুসলিম উম্মাহ পুস্তিকার সারসংক্ষেপ

📄 ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরী, বৃটেনের মাটির তলায় খৃস্টানদের গোপন মাদ্রাসার প্রতিবেদন এবং তথ্য সন্ত্রাসের কবলে ইসলাম ও মুসলিম উম্মাহ পুস্তিকার সারসংক্ষেপ


ইমামে রব্বানি হযরত মুজাদ্দিদে আলফেসানি রহ. হিন্দুস্থানের সেরহিন্দ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর যুগে বাদশাহ আকবর ধর্মকে বিকৃতি করে 'দীনে ইলাহি'-র প্রবর্তন করে। যা ছিলো বিভিন্ন রুসুম ও প্রথার সমষ্টি। এদিকে বাদশাহর ছেলে জাহাঙ্গীর আলেমদের উপর ফরমান জারি করে যে, বাদশাহকে সম্মানসূচক সিজদা বৈধ ফতওয়া দিতে হবে। সেসময় কয়েকজন ব্যক্তি দীনের হেফাজতের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন। কারণ, তাদের দায়িত্বই ছিলো দীনের হেফাজত করা।

আলফেসানি রহ. অকাট্যভাবে এ সম্মানসূচক সিজদা হারাম ফতওয়া দিলেন। এ সত্যবাণী উচ্চারণের ফলে তাঁকে গ্রেফতার করে গোয়ালিয়র দূর্গে বন্দী করা হয়। তাঁর পায়ে শেকল পড়ানো হয়। এরপরও তিনি বিচলিত হননি। কারণ, তিনি আল্লাহ ছাড়া অন্যকারো সামনে মাথা নত করবেন না। একপর্যায়ে তাঁর এ দৃঢ়তার ফলাফল এই হলো যে, জাহাঙ্গীর তাঁর সামনে মাথা নত করলো এবং বললো, 'আপনি যা বলবেন, তা-ই হবে।' এভাবে বিদআত নির্মূল হয়ে সুন্নত প্রতিষ্ঠিত হলো। এ কারণেই তাকে বলা হয়, মুজাদ্দিদে আলফেসানি তথা যামানার সংস্কারক।

টিকাঃ
১০. খুতুবাতে যুলফিকার, পৃ. ৩/১৮৪।

ফন্ট সাইজ
15px
17px