📘 যে গল্প ঈমান জাগায় 📄 ঘোড়ার দৃঢ়তা

📄 ঘোড়ার দৃঢ়তা


একজন মুজাহিদ যখন একটি ঘোড়া প্রতিপালন করেন এই উদ্দেশ্যে যে, এর পিঠে চড়ে আমি যুদ্ধ করবো। তখন ঘোড়াও বুঝতে পারে যে, আমাকে আদর-যত্নে প্রতিপালন করা হচ্ছে আমার দ্বারা জিহাদ করার জন্য। এরপর যখন মালিক যুদ্ধের সাজে সজ্জিত হয়ে তার উপর আরোহণ করে এবং ঘোড়াকে শত্রুর মুখোমুখি দাঁড় করায়, তখন ঘোড়া বুঝতে পারে যে, আমার মালিকের উদ্দেশ্য পূরণের সময় হয়ে এসেছে। সুতরাং ঘোড়া প্রস্তুত হয়ে যায়। তখন সে শত্রুর তীর-বর্শা, তরবারি সবকিছুকে উপেক্ষা করে শত্রুর মাঝে ঢুকে যায়। মালিক সামনে অগ্রসর হতে বললে জীবন বাজি রেখে সামনে অগ্রসর হয়। মালিকের চোখের ইশারায় নিজের জীবন বিলিয়ে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কারিমে ঘোড়ার দৃঢ়তা ও অবিচলতার শপথ করেছেন—
وَالْعُدِيْتِ ضَبْحًا فَالْمُورِيتِ قَدْحًا فَالْمُغِيرَتِ صُبْحًا .
'প্রভাতে আক্রমণকারী ঘোড়ার শপথ।' সুবহানাল্লাহ!

টিকাঃ
১৫ খুতাবাতে যুলফিকার, পৃ. ৮/২০০১।

📘 যে গল্প ঈমান জাগায় 📄 রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফুফুর ধৈর্য

📄 রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফুফুর ধৈর্য


উহুদযুদ্ধে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন চাচা হামযা রাদি.-এর লাশ দেখতে পেলেন— তাঁর লাশ বিকৃত করা হয়েছে, তাঁর কলিজা বের করে ফেলা হয়েছে, চক্ষু উপড়ে ফেলা হয়েছে এবং কান কেটে ফেলা হয়েছে, আর হিন্দা তার কর্তিত অঙ্গ দিয়ে মালা বানিয়ে পরিধান করেছে; চিন্তা করে দেখুন, সেই লাশের অবস্থা কি বীভৎস! তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হলেন। তাঁর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। তিনি সাহাবায়েকেরামকে বললেন, 'আমার ফুফু যেনো আপন ভাইয়ের লাশ দেখতে না পারে।'

রাসুলের ফুফু অন্যান্য নারীদের সাথে হামযার লাশ দেখতে এলেন। সাহাবায়েকেরাম রাদি. তাকে জানালেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তাঁর লাশ দেখতে নিষেধ করেছেন। তিনি নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, 'আপনি কেনো আমাকে আমার ভাইয়ের লাশ দেখতে নিষেধ করেছেন?' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'তার লাশ দেখে হয়তো আপনি সহ্য করতে পারবেন না, তাই নিষেধ করেছি।' তখন তিনি বললেন, 'আমি তো আমার ভাইয়ের লাশ দেখে কাঁদতে আসিনি; আমি এসেছি আমার ভাইকে শাহাদাতবরণের মুবারকবাদ জানাতে।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এরূপ সাহসী কথা শুনে লাশ দেখার অনুমতি দিলেন।'

ফন্ট সাইজ
15px
17px