📘 জান্নাতের স্বপ্নীল ভুবন > 📄 অনিন্দ্য সুন্দরী ও গুণবতী জান্নাতী স্ত্রী

📄 অনিন্দ্য সুন্দরী ও গুণবতী জান্নাতী স্ত্রী


আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا ۙ قَالُوا هَٰذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ ۖ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا ۖ وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ ۖ وَهُمْ فِيهَا خَالِدُونَ
যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে, আমাদেরকে পূর্বে জীবিকা রূপে যা দেওয়া হত এতো তাই; তাদেরকে অনুরূপ ফলই দেওয়া হবে, সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী রয়েছে, তারা সেখানে স্থায়ী হবে।৩৬০

যে সত্তা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন তাঁর বড়ত্ব, মহত্ত্ব, সত্যবাদিতার ব্যাপারে চিন্তা করে দেখুন। এমনি ভাবে সে সত্ত্বার ব্যাপারে চিন্তা করে দেখুন, যাঁকে আমাদের নিকট এ সুসংবাদ দিয়ে প্রেরণ করেছেন এবং সে বস্তুর সংবাদ দিয়েছেন তার পরিমাণের ব্যাপারেও চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা সামান্য বস্তুর বিনিময়েই আমাদের জন্য এ মহান নিআমত লাভের ব্যবস্থা করেছেন।

আল্লাহ তাআলা শরীরের নিআমত হিসাবে উদ্যান ও তার মধ্যস্থিত ফলমূল ও নদীসমূহ ও আত্মার নিআমত হিসাবে পবিত্র স্ত্রী দান এবং এগুলো অফুরন্ত হওয়ার ঘোষণা প্রদানের মাধ্যমে অন্তরের প্রশান্তি ও চোখের শীতলতা লাভ ইত্যাদি যাবতীয় নিআমতের সমাবেশ ঘটিয়েছেন।

أزواج শব্দটি زوج এর বহুবচন। স্ত্রী-পুরুষ, উভয়ের জোড়া বোঝাতে زوج শব্দ ব্যবহৃত হয়। তবে পুরুষের স্ত্রী অর্থে অতি বিশুদ্ধ। কুরায়শদের ভাষাও এটি। যে অনুপাতে কুরআন অবতীর্ণ হয়েছে। যেমন আল্লাহ তাআলার বাণী ي اسكن انت وزجك الجنةহে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর।

এ আয়াতে হযরত আদম আ.-এর স্ত্রীকে তাঁর زوج বলে উল্লেখ করা হয়েছে। আরবগণ زوجة (যাওজাহ) শব্দ খুব কমই ব্যবহার করে থাকে।

مطهرة দ্বারা উদ্দেশ্য হল, সে সকল স্ত্রী, যারা ঋতুস্রাব, প্রসূতি পরবর্তী রক্তস্রাব, প্রস্রাব-পায়খানা, শ্লেষ্মা, থুথু ইত্যাদি সকল প্রকার ময়লা থেকে পবিত্র হবে এবং যাবতীয় মেয়েলী দোষ-ত্রুটিসমূহ থেকে মুক্ত হবে। এর দ্বারা বুঝা যায়, তাদের অন্তরাত্মা কু-স্বভাব ও দুশ্চরিত্র থেকে পবিত্র হবে। তাদের মুখ মন্দ ও অনর্থক কথা থেকে মুক্ত থাকবে। তারা কখনো আপন স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের দিকে তাকাবে না। তাদের পোশাক- আশাক ময়লা আবর্জনা থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।

আবদুল্লাহ ইবনে মুবারক রহ. স্ব-সনদে হযরত আবূ সাঈদ রা. হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাণী, وَلَهُمْ فِيهَا أزواج مُّطَهَّرَةٌ এর ব্যাখ্যায় বলেছেন, তারা ঋতুস্রাব, প্রসূতি পরবর্তী রক্তস্রাব, প্রস্রাব-পায়খানা, নাকের শ্লেষ্মা, থুথু ইত্যাদি থেকে পবিত্র থাকবে।

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. ও হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, তারা সর্ব প্রকার অপবিত্রতা থেকে পবিত্র থাকবে। তাদের ঋতুস্রাব হবে না এবং তাদের নাকে কোন শ্লেষ্মা সৃষ্টি হবে না।

মুজাহিদ রহ. বলেন, তারা প্রস্রাব-পায়খানা করবে না, তাদের বীর্য স্খলিত হবে না, মযীও বের হবে না, ঋতুস্রাবও হবে না, তারা থুথুও ফেলবে না, নাকের শ্লেষ্মাও বের হবে না এবং সন্তানও জন্ম দিবে না।

কাতাদাহ রহ. বলেন, তারা সকল প্রকার পাপকার্য ও অপবিত্রতা হতে মুক্ত থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে প্রস্রাব-পায়খানা ও সকল প্রকার অপবিত্রতা থেকে এবং সকল প্রকার গুনাহ হতে পবিত্র রেখেছেন।

আব্দুর রহমান ইবনে যায়দ বলেন, তারা পবিত্র থাকবে। তাদের ঋতুস্রাব হবে না। কিন্তু দুনিয়ার স্ত্রীলোক পবিত্র নয়। কেননা, তারা ঋতুবতী হয় ও সন্তান প্রসবের পর রক্তস্রাব হয়। যার ফলে তাদেরকে নামায ও রোযা ছেড়ে দিতে হয়। হযরত হাওয়া আ. কে উক্ত গুণেই সৃষ্টি করা হয়েছিল। কিন্তু যখন তাঁর থেকে বিচ্যুতি সংঘটিত হল, তখন আল্লাহ তাআলা তাঁকে বললেন, তোমাকে আমি পবিত্রা করে সৃষ্টি করেছিলাম; কিন্তু এখন তোমাকে রক্তে জড়িত করব, যেমনিভাবে এ বৃক্ষ হতে রক্ত নিঃসৃত হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ ، فِي جَنَّاتٍ وَعُيُونٍ ، يَلْبَسُونَ مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَقَابِلِينَ كَذَلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورِعِينٍ ، يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ أَمِنِينَ ، لَايَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الْأُولَى وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ .
মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে, উদ্যান ও ঝর্ণার মাঝে। তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমী বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে। এরূপই ঘটবে; আমি তাদেরকে সঙ্গিনী দান করব আয়তলোচনা হুর। সেখানে তারা প্রশান্তচিত্তে বিভিন্ন ফলমূল আনতে বলবে। প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না। আর তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন।৩৬১

এ আয়াতসমূহে আল্লাহ তাআলা জান্নাতীদের সার্বিক অবস্থার বর্ণনা দিয়েছেন এভাবে যে, তাদের অবস্থান-স্থল হবে অত্যন্ত সুদৃশ্য। তারা সেখানে সকল প্রকার চিন্তা ও পেরেশানী হতে মুক্ত থাকবে। সে স্থানে ফলমূল, নদী ও উত্তম পোশাকের দরুন এবং পরস্পর সামনা-সামনি থাকার ফলে সামাজিকতার স্বাদ পূর্ণমাত্রায় লাভ করবে। ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা নারীর ফলে জীবনের পূর্ণ স্বাদ উপভোগ করবে। তারা বিভিন্ন প্রকার ফল ও প্রশান্তি চাইবে, তা কখনো নিঃশেষ হবে না। তা খাওয়ার ফলে তার কোন খারাপ প্রতিক্রিয়া দেখা দিবে না এবং কোন সমস্যায় ফেলবে না। আয়াতের শেষাংশে বলা হয়েছে, তারা জান্নাতে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না।

حور শব্দটি حوراء এর বহুবচন। حوراء বলা হয় সুন্দরী রূপবতী শুভ্র মুখাবয়ব বিশিষ্টা কাজল কালো আঁখি বিশিষ্টা রমণীকে।

যায়েদ ইবনে আসলাম রহ. বলেছেন, حوراء সে সকল স্ত্রী লোককে বলা হয়, যার মুখমণ্ডলের আলোক, ঔজ্জ্বল্য ও বিভার দরুন তাদের চেহারার প্রতি দৃষ্টি দেওয়া যাবে না। দৃষ্টি এতে স্তম্ভিত হয়ে পড়বে। عين দ্বারা উদ্দেশ্য হল, সুন্দর আঁখি বিশিষ্টা।

মুজাহিদ রহ. বলেন حوراء সে সকল স্ত্রীলোককে বলা হয়, যাদের ত্বকের কোমলতা ও রূপ লাবণ্যের দরুন দৃষ্টি মুগ্ধ ও আবিষ্ট হয়ে পড়ে।

হাসান বসরী রহ. বলেন, حوراء সে সব স্ত্রীলোককে বলা হয়, যাদের চোখের সাদা অংশ পূর্ণরূপে সাদা এবং কালো অংশ পূর্ণরূপে কালো থাকে।

حور শব্দটির আভিধানিক বিশ্লেষণ
হযরত ইবনে আব্বাস রা. বলেন, আরবী ভাষায় শুভ্রতাকে হুর বলা হয়। কাতাদাহ রহ. ও অনুরূপ মত পোষণ করেছেন।

মুকাতিল রহ. বলেন, শুভ্র মুখমণ্ডলকে হুর বলা হয়।

মুজাহিদ রহ. বলেন, হুরে ঈন হল তারা, যাদেরকে দেখে দৃষ্টি স্তম্ভিত হয়ে পড়ে। তাদের পোশাকের অভ্যন্তর হতে তাদের পায়ের গোড়ালির মজ্জা পরিলক্ষিত হয়। তাদের কোমল ত্বক ও রূপ-লাবণ্য এমন হবে, তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী তাদের হৃদয়ে আপন ছবি দেখতে পাবে, যেমনিভাবে আয়নায় দেখতে পায়।

বিশুদ্ধতম মত হল, এটি الحورفي العين হতে উৎকলিত الحورفي العين বলা হয়, চোখের সাদা অংশ চূড়ান্ত পর্যায়ের সাদা এবং কালো অংশ চূড়ান্ত পর্যায়ের কালো হওয়া। সুতরাং হূর সে স্ত্রীলোককে বলা হয়, যার মধ্যে এই বৈশিষ্ট্যটি অত্যন্ত পূর্ণরূপে বিরাজমান।

আবূ ওমর রহ. বলেন, গাভী ও হরিণের চোখের ন্যায় সমগ্র চোখ কালো হলে সে সকল স্ত্রীলোককে হুর বলা হয়। মানুষের মধ্যে হুর বিদ্যমান নেই। বিশুদ্ধতম কথা হল, স্ত্রীলোকদেরকে হুর এ জন্য বলা হবে, যেহেতু তারা গাভী ও হরিণের চোখ সদৃশ নেত্র বিশিষ্ট হবে।

গ্রন্থকার বলেন, এ শব্দটির ব্যুৎপত্তির ক্ষেত্রে আবূ ওমর রহ. অন্যান্য ভাষাবিদদের পরিপন্থী মত ব্যক্ত করেছেন। কেননা, তিনি حور )হুর( শব্দটিকে 'কালো'র অর্থে ব্যবহার করেছেন। অথচ অন্যরা 'সাদা' অর্থে ব্যবহার করেছেন অথবা কালোর মধ্যে সাদা অর্থে ব্যবহার করেছেন। الحور في العين দ্বারা উদ্দেশ্য হল, তাদের মধ্যে কালো ও শুভ্রতার যুগপৎ সৌন্দর্যের সমাবেশ ঘটবে। সাদা কালো উভয়টাতেই একের কারণে অন্যের মধ্যে শোভা বৃদ্ধি পাবে। (অর্থাৎ সাদাকে দেখে কালোর মধ্যে আর কালোকে দেখে সাদার মধ্যে শোভাও পরিদৃষ্ট হবে) আরবগণ عين حوراء তখন বলে থাকেন, যখন চোখের সাদা অংশ চূড়ান্ত পর্যায়ের সাদা হয় এবং কালো অংশ চূড়ান্ত পর্যায়ের কালো হয়। যখন কোনো নারী উল্লিখিত বৈশিষ্ট্যমণ্ডিত চক্ষু বিশিষ্টা হয় এবং শরীরের বর্ণও সাদা হয়, তখন তাকে حوراء বলা হয়।

عين এটি হল عيناء এর বহুবচন। عين বলা হয়, ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা নারীকে। পুরুষের চক্ষু বড় বড় হলে তাকে رجل عين বলা হয়। আর মহিলাকে বলা হয় امرأة عيناء। তবে বিশুদ্ধতম মত হল এই, যে নারীর চোখ সুন্দর এবং সুদর্শন তাকেই عين )ঈন) বলা হয়।

মুকাতিল রহ. বলেন, সুন্দর চক্ষু বিশিষ্টা নারীকে عين বলা হয়। ডাগর ডাগর ও প্রশস্ত চক্ষুও নারীদের সৌন্দর্য ও রূপ বৃদ্ধি করে। ছোট চোখ হওয়া এক প্রকার ত্রুটি।

নারীদের চারটি অঙ্গের সংকীর্ণতা পসন্দনীয় মুখ, নাকের ছিদ্র, কানের ছিদ্র ও লজ্জা স্থান। আর চারটি অঙ্গের প্রশস্ততা পসন্দনীয়: মুখমণ্ডল, বক্ষস্থল, উভয় কাঁধের মধ্যবর্তী স্থল ও কপাল। আর চারটি অঙ্গের শুভ্রতা পসন্দনীয়: বর্ণ, মাথার সিঁথি, দন্ত এবং চোখের সাদা অংশ অত্যন্ত সাদা হওয়া। আর চারটি অঙ্গের কৃষ্ণতা পসন্দনীয়, চোখের কালো অংশ অত্যন্ত কালো হওয়া, চোখের ভ্রূ, চোখের পলক ও চুল। আর চারটি অঙ্গের দীর্ঘতা পসন্দনীয়: দেহের উচ্চতা, ঘাড়ের দীর্ঘতা, চুলের দীর্ঘতা এবং আঙ্গুলের দীর্ঘতা। আর চারটি অঙ্গের ন্যূনতা অর্থাৎ ছোট হওয়া পসন্দনীয়: এটা বাহ্যিকতার দিক থেকে নয়; বরং তাৎপর্যতার দিক থেকে। তা হল যবান, হাত, পা ও চোখ। চোখ ছোট হওয়ার দ্বারা উদ্দেশ্য হল, প্রত্যেক বস্তুর প্রতি লালসার দৃষ্টি না দেওয়া; বরং তার যা আছে তাতেই সন্তুষ্ট থাকা। পা ছোট হওয়ার দ্বারা উদ্দেশ্য হল, নারী ঘর থেকে বাইরে খুব কম বের হওয়া। যবান ছোট হওয়ার দ্বারা উদ্দেশ্য হল, অধিক কথা না বলা। হাত ছোট হওয়ার দ্বারা উদ্দেশ্য হল, স্বামীর অপসন্দনীয় বস্তু স্পর্শ না করা। তার অসম্মতিতে অর্থ ব্যয় না করা। আর তাদের চারটি অঙ্গের ক্ষীণতা পসন্দনীয়: কোমর, মাথার সিঁথি, ভ্রূ এবং নাসিকা।

وَزَوَّجَنَاهُم بِحُوْرِعِيْنِ আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عين আমি তাদের সঙ্গিনী দান করব আয়তলোচনা হুর৩৬২।

আবূ উবায়দা রহ. বলেন, এর অর্থ হল, আমি তাদেরকে এমন সম জুটিতে রূপান্তরিত করব, যেমনিভাবে একটি পাদুকা অপরটির জোড়া হয়ে থাকে। ইউনুস রহ. বলেন, আমি জান্নাতীদেরকে তাদের হুরদের সাথে একীভূত ও ঘনিষ্ঠ করে দেব। زَوَّجْنَا দ্বারা বৈবাহিক বন্ধন উদ্দেশ্য নয়। দলীল হিসাবে তিনি বলেন, আরবগণ কোন মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, تزوجتها تزوجت بها বলে না।

ইবনে নসর রহ. বলেন, আল্লাহর নিম্মোক্ত বাণীর মাঝে উক্ত মতের সমর্থন পাওয়া যায়। আয়াতটি فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَا كَهَا যায়েদ যখন যয়নবের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তোমার সাথে পরিণয়সূত্রে আবদ্ধ করলাম৩৬৩।

এ সকল ক্ষেত্রে যদিও تزوجت بها ব্যবহার করা বিধিসম্মত, তবে زَوَّجْنَاكَهَا এর স্থলে زوجناك بها ব্যবহার করা হত।

ইবনে সালাম তামীম রহ. বলেন, تزوجت امرة এবং تزوجت بها উভয়টাই ব্যবহার করা যায়। কায়েস রহ. হতে এরূপ বর্ণিত রয়েছে। আযহারী বলেন, আরবগণ এরূপতো বলে থাকেন, تزوجته امرنة অর্থাৎ আমি অমুক মহিলার সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছি। এমনিভাবে বলে থাকে تزوجت امرءة অর্থাৎ আমি তাকে (মহিলাকে) বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি। কিন্তু তারা কখনো বলে না تزوجت بامرأة। কাজেই আল্লাহ তাআলার বাণী وزوجناهم بخور عين দ্বারা উদ্দেশ্য হল, আল্লাহ তাআলা তাদের সাথে জান্নাতপ্রাপ্তদের মিলন ঘটাবেন।

ওয়াহিদী রহ. বলেন, এ ক্ষেত্রে আবূ উবায়দার অভিমতই অধিক উত্তম। কেননা, তিনি এটি تزویج থেকে গঠন করেছেন। تزویج অর্থ হল এক বস্তুকে অপর বস্তুর সাথে যুক্ত করে জোড়া তৈরী করে দেওয়া। এটি শুধু বৈবাহিক অর্থে ব্যবহৃত এমন নয়। এ জন্যই বলা যায় كان فردا فزوجته بامرئة সে নি:সঙ্গ ছিল, আমি তাকে সঙ্গিনীর সাথে যুক্ত করে দিয়েছি। যারা বলেন, এ ক্ষেত্রে بء ব্যবহার করা ঠিক নয়, তারা বলেন, এটা কেবল তখনই, যখন এটা বৈবাহিক বন্ধন অর্থে ব্যবহার হয়। গ্রন্থকার বলেন, بء শব্দটি উভয় অর্থেই ব্যবহার হতে পারে। কেননা تزویج শব্দটি বৈবাহিক বন্ধন অর্থেও ব্যবহার হয়। যেমন মুজাহিদ রহ. زوجناهم এর অর্থ انكحناهم করেছেন। بء যুক্ত ও সংযুক্ত করাকে বুঝায়। তাকে উহ্য রাখার চেয়ে উল্লেখ করাই উত্তম।

قَاصِرَاتُ الطَّرْفِ
فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ সে সবের মাঝে রয়েছে বহু আনত নয়না, যাদেরকে পূর্বে কোন মানুষ বা জিন স্পর্শ করেনি। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? كانهن الياقوت والمرجان তারা যেন পদ্মরাগ ও প্রবাল৩৬৪।

আল্লাহ তাআলা তিন স্থানে তাদের নত দৃষ্টির বর্ণনা দিয়েছেন। এক. উক্ত আয়াতে। দুই. সূরা সাফ্ফাতে যেমন وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِينٌ তাদের সঙ্গে থাকবে আনতনয়না, আয়তলোচনা হুরীগণ।৩৬৫ তিন: সূরা সা’দে, যেমন وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ أَتْرَابٌ তাদের সঙ্গে থাকবে আনতনয়না সমবয়স্কাগণ৩৬৬।

সকল মুফাস্সির এ ব্যাপারে একমত, এর দ্বারা উদ্দেশ্য হল, সে সকল স্ত্রী; যারা একমাত্র স্বীয় স্বামীর দিকেই আপন দৃষ্টিকে নিবদ্ধ রাখবে। অন্য কারো দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না। এমনিভাবে তাদের স্বামীদের দৃষ্টিও একমাত্র তাদের দিকেই নিবদ্ধ থাকবে। কেননা, তাদের সৌন্দর্য ও রূপ-লাবণ্য অন্যদের প্রতি দৃষ্টি নিক্ষেপ হতে বিরত রাখবে।

আদম রহ.স্ব-সনদে মুজাহিদ রহ. থেকে قَاصِرَاتُ الطَّرْفِ -এর ব্যাখ্যায় বর্ণনা করেছেন, তিনি বলেছেন, সে সকল স্ত্রী যারা স্বীয় স্বামীর প্রতি আপন দৃষ্টিকে কেন্দ্রীভূত করে রাখবে এবং আপন স্বামী ব্যতীত অন্য কাউকে পছন্দ করবে না।

আদম রহ. স্ব-সনদে হাসান বসরী রহ. প্রদত্ত قَاصِرَاتُ الطَّرْفِ এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন, সে সকল স্ত্রী আপন স্বামীর প্রতিই স্বীয় দৃষ্টিকে নিবদ্ধ রাখবে। আল্লাহর শপথ, তারা অন্য কারো সামনে স্বীয় সাজসজ্জার বহিঃপ্রকাশ ঘটাবে না। আর কারো প্রতি উঁকি মেরেও দেখবে না।

মানসূর রহ. মুজাহিদ রহ. হতে এ ব্যাখ্যা উল্লেখ করেছেন, সে স্ত্রী তার চক্ষু, অন্তর ও নিজেকে আপন স্বামীর মধ্যে সীমিত রাখবে। অন্য কারো প্রতি তার কোন আগ্রহ থাকবে না।

সাঈদ রহ. কাতাদাহ রহ. হতে এ ব্যাখ্যা উল্লেখ করেছেন যে, সে স্ত্রী স্বীয় স্বামীর প্রতি আপন দৃষ্টি নিবদ্ধ রাখবে। অন্য কারো প্রতি ফিরেও তাকাবে না।

أتراب এর ব্যাখ্যা
أتراب এটা ترب এর বহুবচন, অর্থ হল সমবয়সী।

আবূ উবায়দা রহ. ও আবূ ইসহাক রহ. বলেন, সে সকল স্ত্রী সমবয়সী হবে।

হযরত ইবনে আব্বাস রা. ও অন্য মুফাস্সিরগণ বলেন, তারা সকলে সমবয়সী হবে। তাদের সকলের বয়স তেত্রিশ বছর হবে।

মুজাহিদ রহ. বলেন, أتراب দ্বারা উদ্দেশ্য হল, সমপর্যায়ের, অর্থাৎ তারা একে অপরের সাথে সামঞ্জস্যশীল হবে।

আবূ ইসহাক রহ. বলেন, 'স্ত্রী পূর্ণ যুবতী ও কমনীয়া হবে। সে সকল হূর সমবয়সী হবে। কুরআন কারীমে এর উল্লেখ করার দ্বারা উদ্দেশ্য হল, এ বিষয়টি স্পষ্টতর করা যে, তাদের মধ্যে কেউ বৃদ্ধ হবে না। যার দরুন তার সৌন্দর্য হ্রাস পেতে পারে। সে স্বল্প বয়সেরও হবে না, যার ফলে কাম-বাসনা চরিতার্থ করা অসম্ভব হতে পারে। কিন্তু পুরুষদের অবস্থা এর চেয়ে ভিন্নতর। কেননা, পুরুষদের মধ্যে কিশোররাও থাকবে যারা জান্নাতীদের খাদেম হবে।

فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ -এর মধ্যে فِيهِنَّ এর ضمير (সর্বনাম) এর مرجع তথা প্রত্যাবর্তন-স্থল সম্পর্কে উলামায়ে কিরামের বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলেন, এর প্রত্যাবর্তন-স্থল হল, لجنتان। অর্থাৎ জান্নাতদ্বয় ও তার মধ্যস্থিত প্রাসাদ, অট্টালিকা, তাঁবু ইত্যাদি। অন্যরা বলেন, এর مرجع প্রত্যাবর্তন-স্থল হল, আল্লাহ তাআলার বাণী مُتَّكِئِينَ عَلَى فُرُشِ -এর মধ্যস্থল فرش। তখন فيهِنَّ -এর মধ্যস্থ في অক্ষরটি على -এর অর্থে ব্যবহৃত হবে।

لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌ এর ব্যাখ্যা
আল্লাহ তাআলার বাণী لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌ এর ব্যাখ্যায় আবূ উবায়দা রহ. বলেন لم يطمئهن অর্থ لم يمسهن অর্থাৎ তাদেরকে কেউ স্পর্শ করেনি। আরবদের পরিভাষায় রয়েছে, ماطمث هذا البعير حبل قط অর্থাৎ এ উষ্ট্রীকে রশি কখনো স্পর্শ করেনি।

ফাররা রহ. বলেন, طمث অর্থ হল افتضاض অর্থাৎ ঋতুবতী স্ত্রী লোক। এটা বাবে ضرب ও বাবে نصر হতে ব্যবহৃত হয়। ضرب হতে ব্যবহার হলে এর অর্থ হবে কোন বস্তু স্পর্শ করা, আর نصر হতে হলে এর অর্থ হবে ঋতুবতী হওয়া।

লাইস রহ. বলেন, ব্যক্তি যখন কোন নারীর সাথে সহবাস করে তার কুমারীত্বের অবসান ঘটায় তখন বলে طمئت الجارية। সে হিসাবে ঋতুবতী স্ত্রী লোককে طمث বলা হয়।

আবুল হায়ছাম রহ. বলেন, সহবাসের পর যখন রক্ত স্রাব শুরু হয়, তখন সে মহিলার ক্ষেত্রে বলা হয় طمئت ও تطمث ।

মুফাস্সিরীনে কিরাম বলেন, لم يطمئهن অর্থ হল لم يطأهن অর্থাৎ তাদের সাথে কেউ সঙ্গম করেনি। কেউ কেউ বলেন, لم يطمئهن অর্থ لم يغش هن। আর কেউ বলেন, لم يجامعهن কিন্তু শব্দ ভিন্ন হলেও সবগুলোর অর্থ এক। তবে একটি বিষয়ে তারা মতভেদ করেছেন। কেউ কেউ বলেন, সে সকল হূরকে আল্লাহ তাআলা জান্নাতের মাঝেই সৃষ্টি করবেন। অন্যরা বলেন, তারা পৃথিবীরই নারী, তবে আল্লাহ তাআলা তাদেরকে নতুনভাবে কুমারীত্ব প্রদান করবেন।

শা'বী রহ. বলেন, তারা পৃথিবীরই নারী, তবে তাদেরকে নতুনভাবে সৃষ্টি করার পর কেউ স্পর্শ করেনি।

মুকাতিল রহ. বলেন, তাদেরকে কেউ স্পর্শ করেনি। কারণ তাদেরকে জান্নাতেই সৃষ্টি করা হবে।

আতা রহ. হযরত ইবনে আব্বাস রা. হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, তারা হবে দুনিয়ার সে সকল নারী, যারা কুমারী অবস্থায় মৃত্যুবরণ করেছে।

গ্রন্থকার বলেন, কুরআন কারীমের বাহ্যিক অবস্থা থেকে এ কথাই বুঝা যায়, সে সকল নারী পার্থিব জগতের নারী হবে না, বরং তারা হবে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট জান্নাতী রমণীকুল। কিন্তু পার্থিব জগতে তো মানবীদের সাথে মানবেরা সঙ্গম করেছে। আর স্ত্রী জিনদের পুরুষ জিনরা সঙ্গম করেছে। আয়াতুল কুরসী দ্বারা এ কথাই বুঝা যায়। অত্র আয়াত এ কথার প্রমাণ বহন করে যে, মানব পুরুষরা যেমনিভাবে স্বীয় স্ত্রীদের সাথে সঙ্গম করে থাকে। তেমনিভাবে পুরুষ জিনরাও স্ত্রী জিনদের সাথে সঙ্গম করে থাকে। আয়াতে এ কথার প্রমাণ রয়েছে যে, সে সকল হুরকে জান্নাতেই সৃষ্টি করা হবে। আল্লাহ তাআলা যেমনিভাবে জান্নাতীদের জন্য ফলমূল, উদ্যান, নদী, পোশাক ইত্যাদি সৃষ্টি করেছেন। এমনিভাবে তাদের জন্য হুরদেরকেও সৃষ্টি করেছেন। এর পরবর্তী আয়াতও একথাই বুঝায়।

আল্লাহ তাআলা ইরশাদ করেন, فِي الْخِيَامِ حُورٌ مَقْصُورَاتٌ সেখানে তাঁবুর মধ্যে রক্ষিতা হুরী থাকবে।

لَمْ يَطْمِثْهُنَّ إِنْسُ قَبْلَهُمْ وَلَا جَانٌّ ইতোপূর্বে তাদেরকে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি।

ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. বলেন, কিয়ামত প্রতিষ্ঠা করার জন্য যেদিন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে, সেদিন জান্নাতে আয়তলোচনা রমণীকুল মারা যাবে না। কেননা, তাদেরকে চিরকালের জন্য সৃষ্টি করা হয়েছে। আয়াত দ্বারা তাই বুঝা যায়। জমহূর এমত পোষণ করেছেন, মু'মিন জিন জান্নাত লাভ করবে যেমনি ভাবে কাফের জিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে।

ইমাম বুখারী রহ. এ জন্য স্বতন্ত্র অধ্যায় উল্লেখ করেছেন باب ثواب الجن وعقابهم । পূর্ববর্তীগণের মধ্যেও অনেকে এ মত পোষণ করেছেন।

যামরাহ ইবনে হাবীব রহ. কে প্রশ্ন করা হয়েছিল, জিনরা কি পূণ্য লাভ করবে? বলেলেন, হ্যাঁ। তিনি দলীল হিসাবে উক্ত আয়াত তিলাওয়াত করলেন। এরপর বলেন, আয়তলোচনা রমনীদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। তারা মানুষের জন্যই নির্ধারিত থাকবে। আর যাদেরকে জিনদের জন্য সৃষ্টি করা হয়েছে তারা জিনদের জন্যই নির্ধারিত থাকবে।

মুজাহিদ রহ. বলেন, সঙ্গমের সময় ব্যক্তি যদি আল্লাহর নাম না নেয়, তাহলে শয়তান তার পুরুষাঙ্গের সাথে জড়িয়ে পড়ে এবং তার সাথে সঙ্গমে লিপ্ত হয়।

قبلهم এর মধ্যে (ضمیر (সর্বনাম) দু'কারণে বহুবচন আনা হয়েছে।

প্রথমত: متكنين হল, বহুবচন। সুতরাং সেদিকে লক্ষ্য করে (ضمیر সর্বনাম) ও বহুবচন আনা হয়েছে।

দ্বিতীয়ত : كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ -এর মধ্যে من হল, বহুবচনের সর্বনাম। সুতরাং এর বিপরীতে 3 বহুবচনের সর্বনাম ব্যবহার করা হয়েছে। (অর্থাৎ সে সকল মহিলা পদ্মরাগমণি ও প্রবালের ন্যায় হবে এবং তাদের স্বামীর পূর্বে কেউ স্পর্শ করবে না।

হাসান বসরী রহ. সহ অধিকাংশ মুফাস্সিরগণ বলেন, পদ্মরাগমণির স্বচ্ছতা ও প্রবালের শুভ্রতা উদ্দেশ্য নেওয়া হয়েছে। তাদের বর্ণের উজ্জ্বলতার দিক থেকে পদ্মরাগমণির সাথে এবং শুভ্রতার দিক থেকে প্রবালের সাথে তুলনা করা হয়েছে।

হযরত আবদুল্লাহ রা. থেকে বর্ণিত হাদীস দ্বারাও তাই বুঝা যায়, জান্নাতের স্ত্রীরা সত্তর জোড়া রেশমী পোশাক পরা সত্ত্বেও তাদের গোড়ালির মজ্জা দেখা যাবে।

كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ দ্বারা এটাই প্রমাণিত হয়। কেননা, ইয়াকুতের মধ্যে যদি সূতা রাখা হয় আর ওটাকে পরিষ্কার করা হয়, তবে তার সূতা দেখা যায়। তদ্রূপ তাদের গোড়ালির মজ্জা দেখা যাবে।

অপরূপা হুর
আল্লাহ তাআলা তাদের প্রশংসায় ইরশাদ করেন, حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ তাঁবুর মধ্যে সুরক্ষিতা হুর রয়েছে৩৬৭।

المَقْصُورَات অর্থ হল المحبوسات অর্থাৎ সুরক্ষিতা। আবূ উবায়দা রহ. বলেন, তারা তাঁবুতে পর্দায় থাকবে।

তদ্রূপ মুকাতিল রহ. বলেন, তার এক অর্থ এই, তারা তাঁবুর মধ্যে সুরক্ষিতা থাকবে। তাদেরকে তাদের স্বামীরা ব্যতীত অন্য কেউ দেখবে না। এ শব্দের আরো একটি অর্থ রয়েছে। তা হল, তারা নিজ স্বামীদের জন্য সুরক্ষিতা থাকবে, তারা স্বামী ছাড়া অন্য কারো প্রত্যাশা করবে না এবং স্বামী ব্যতীত অন্য কারো প্রতি দৃষ্টি নিক্ষেপ করবে না।

গ্রন্থকার বলেন, قاصرات الطرف দ্বারাও এটাই উদ্দেশ্য। তবে ব্যবধান এতটুকু, এতে সুস্পষ্ট বর্ণিত রয়েছে, তারা নিজের দৃষ্টি অবনত রাখবে। আর مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ -এর মধ্যে রয়েছে, তারা তাঁবুতে সুরক্ষিতা থাকবে।

তাদের মতানুযায়ী في الخيام শব্দটি হল حور عين-এর সিফাত বা গুণজ্ঞাপক শব্দ। সে হিসাবে তারা এর ব্যখ্যা করেন এ ভাবে যে, সে সকল হূর তাঁবুর মধ্যে সুরক্ষিতা থাকবে। তারা সেখান থেকে বের হয়ে উদ্যানে ও প্রাসাদে যাবে না।

প্রথমোক্ত মত পোষণকারীরা তাদের এ মতের উত্তরে বলেন, তারা পর্দায় সুরক্ষিতা থাকবে। এর দ্বারা এ কথা জরুরী নয়, তারা পর্দা থেকে বের হয়ে উদ্যান ও প্রাসাদে যাবে না। যেমন বাদশাহ ও অভিজাত শ্রেণীর মেয়েরা সুরক্ষিত মহলে অবস্থান করে; কিন্তু উদ্যানে পায়চারি ও ভ্রমণ করতে তাদেরকে বাধা প্রদান করা হয় না। সুতরাং 'তারা সুরক্ষিত মহলে অবস্থান করে'। এ কথা বলার দ্বারা এটা আবশ্যক হয়ে পড়ে না, ঘরে আবদ্ধ থাকে।

মুজাহিদ রহ. বলেন, তারা তাদের হৃদয়ের মণিকোঠায় একমাত্র নিজ স্বামীর জন্য আসন নির্ধারিত করে রাখবে। তারা মুক্তামালার তাঁবুতে অবস্থান করবে। তাদের প্রথম গুণ পূর্বে আলোচিত হয়েছে। তা হল, তারা অবনত দৃষ্টিসম্পন্না হবে।

তাদের দ্বিতীয় গুণ হল, مَقْصُورَاتٌ অর্থাৎ তাঁবুর মধ্যে সুরক্ষিতা থাকবে। সুতরাং উভয়টাই তাদের স্বতন্ত্র দুটি গুণ। قاصرات الطرف দ্বারা উদ্দেশ্য হল, তাদের দৃষ্টি নিজ স্বামী ছাড়া অন্য কারো প্রতি নিবদ্ধ হবে না। আর مَقْصُورَاتٌ فِي الْخَيَامِ দ্বারা উদ্দেশ্য হল, তারা স্বামী ব্যতীত অন্য কারো সামনে নিজ রূপ ও সাজসজ্জার প্রকাশ করবে না এবং স্বামী ছাড়া অন্য কোন দিকে যাওয়ার জন্য তাদের পা উত্থিত হবে না।

فيهِنَّ خَيْرَاتٌ এর ব্যাখ্যা
আল্লাহ তাআলা ইরশাদ করেন, فيهِنَّ خَيْرات حسان সে উদ্যানসমূহে রয়েছে সুশীলা সুন্দরীরা৩৬৮।

خيرات এটা خيرة বহুবচন। خيرة মূলত: ছিল خيرة (তাশদীদ যুক্ত) حسان এটা حسنةএর বহুবচন। অর্থাৎ সে সকল নারী উত্তম গুণাবলী, উন্নত স্বভাব চরিত্র ও বৈশিষ্ট্যসম্পন্ন এবং সুশীলা ও কমনীয়া হবে।

ওকী রহ. স্ব-সনদে হযরত আবদুল্লাহ রা. হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, প্রত্যেক মুসলমানই উত্তম গুণাবলী, উন্নত চরিত্র ও সুশীলা এবং কমনীয়া নারী লাভ করবে। তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন তাঁবু থাকবে। প্রত্যেক তাঁবুর চারটি দরযা থাকবে। প্রত্যহ প্রত্যেক দরযা দিয়ে ফিরিশতাগণ এমন সব উপহার ও সম্মাননা নিয়ে প্রবেশ করবে যা সে ইতোপূর্বে কখনো লাভ করেনি। সে সকল রমণীরা কখনো অস্থিরতা ও চিন্তাক্লিষ্ট হবে না। (যেন তাদেরকে দেখে স্বামীরা চিন্তাক্লিষ্ট এবং অস্থির না হয়ে পড়ে) তাদের শরীর কখনো দুর্গন্ধযুক্ত হবে না এবং তাদের মুখ হতেও দুর্গন্ধ বের হবে না। তারা স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকাবে না।

انا انشئنا هن انشاء এর ব্যাখ্যা
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءُ فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا عُرُبًا أَتْرَابًا لِأَصْحَابِ الْيَمِينِ
তাদেরকে (অর্থাৎ হুরদেরকে) আমি সৃষ্টি করেছি বিশেষরূপে, তাদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। ডান দিকের লোকদের জন্য অর্থাৎ যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে৩৬৯

এ আয়াতে هن সর্বনামটির প্রত্যাবর্তন স্থল হল হুর। পূর্বে তাদের উল্লেখ না করেও সর্বনামের প্রত্যাবর্তনস্থল তা নির্ধারণ করা হয়েছে এ হিসাবে, পূর্বোল্লিখিত فرش দ্বারা তাদেরকেই বুঝানো হয়েছে। কেননা, সে সকল فرش তাদের প্রাসাদেই থাকবে।

মুফসিরগণের কেউ কেউ বলেন, فرش مرفوعة এর মধ্যে فرش দ্বারা উদ্দেশ্য হল স্ত্রীরা। فرش দ্বারা ইঙ্গিতার্থে স্ত্রীলোক উদ্দেশ্য। কিন্তু مرفوعة এর বিপরীত অর্থের প্রতি ইঙ্গিত করে। সুতরাং সঠিক বিষয় হল, فرشদ্বারা বিছানাই উদ্দেশ্য। তবে এটা মহিলাকেও বুঝায়। কেননা, বিছানা অধিকাংশ সময় মহিলাদের প্রাসাদেই শোভা পায়।

উক্ত আয়াতের ব্যাখ্যায় হযরত কাতাদাহ ও সাঈদ ইবনে জুবায়র রহ. বলেন, এর দ্বারা উদ্দেশ্য হল, আল্লাহ তাআলা সে মহিলাদের নতুন করে সৃষ্টি করবেন।

হযরত ইবনে আব্বাস রা. বলেন, এর দ্বারা মানব জাতির নারী উদ্দেশ্য।

হযরত কালবী ও হযরত মুকাতিল রহ. বলেন, এর দ্বারা উদ্দেশ্য হল, দুনিয়ার প্রৌঢ়া ও বৃদ্ধা নারী। যাদেরকে পৃথিবীতে একবার সৃষ্টি করার পর তারা এ বয়সে মৃত্যুবরণ করবে। তাদেরকে জান্নাতে দ্বিতীয়বার সৃষ্টি করে আল্লাহ তাআলা নব যৌবন দান করবেন।

হযরত আনাস রা. হতে বর্ণিত মারফু হাদীসও এ ব্যাখ্যার সমর্থন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারা হবে তোমাদের মধ্যকার দুর্বল ও ক্ষীণ দৃষ্টিসম্পন্ন স্ত্রীলোক।

উক্ত হাদীসটি ছাওরী রহ. স্ব-সনদে হযরত ইয়াযীদ রুক্কাশী হতে বর্ণনা করেছেন।

ইয়াহইয়া হামানী রহ.স্ব-সনদে হযরত আয়েশা রা. হতে যে হাদীসটি বর্ণনা করেছেন, তাও এর সমর্থন করে। তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এলেন। তখন তার ঘরে একজন বৃদ্ধা মহিলা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই মহিলা কে? হযরত আয়শা রা. বললেন, তিনি হলেন আমার খালা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। এই কথা শুনে বৃদ্ধা যারপর নাই চিন্তিত হল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً নিশ্চয়ই আমি তাদেরকে নতুনভাবে সৃষ্টি করব।

সকল মানুষকেই নতুনভাবে সৃষ্টি করে হাশরের ময়দানে একত্রিত করা হবে। কিয়ামতের দিনে উলঙ্গ দেহে, খালি পায়ে তাদেরকে খতনাবিহীন অবস্থায় উপস্থিত করা হবে। সর্বপ্রথম হযরত ইবরাহীম আ. কে পোশাক পরানো হবে। এরপর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أَنْشَأْنَاهُنَّ إِنَّشَاءًর্ড। আয়াতটি তিলাওয়াত করলেন।

আদম ইবনে আবূ ইয়াস রহ. স্ব-সনদে হযরত সালামাহ ইবনে ইয়াযীদ রা. হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে أَنْشَأْنَاهُنَّ إِنَّشَاءُ আয়াতের ব্যাখ্যায় বলতে শুনেছি, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বিবাহিত-অবিবাহিত সকলকেই নতুনভাবে সৃষ্টি করবেন।

আদম রহ. স্ব-সনদে হযরত হাসান বসরী রহ. হতে বর্ণনা করেন, (এ বর্ণনাটি শামায়েলে তিরমিযীতেও উল্লেখ করা হয়েছে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا يدخل الجنة العجز অর্থাৎ বৃদ্ধারা জান্নাতে প্রবেশ করবে না। فیکت عجوز সে বৃদ্ধা তখন কেঁদে ফেলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, اخبروها انها يومئذ ليست بعجوز তাকে বলে দাও, সেদিন সে বৃদ্ধা থাকবে না। انها يومئذ لشبابة সেদিন সে যুবতীতে রূপান্তরিত হবে। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, أَنْشَأْنَاهُنَّ إِنَّشَاءُর্ড অর্থাৎ আমি তাদেরকে নতুনভাবে সৃষ্টি করব।

ইবনে আবী শাইবা রহ. স্ব-সনদে হযরত আয়শা রা. থেকে বর্ণনা করেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক আনসারী বৃদ্ধা এসে আরয করল, ইয়া রাসূলাল্লাহ! আমার জন্য দু'আ করুন, যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন এবং নামায আদায় করে পুনরায় হযরত আয়শা রা. এর ঘরে তাশরীফ নিলেন। হযরত আয়শা রা. বললেন, আপনার কথায় বৃদ্ধা অনেক দুঃখ পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তো বাস্তব কথা। কেননা, আল্লাহ তাআলা যদি তাকে জান্নাতে প্রবেশ করানোর ইচ্ছা করেন, তবে তাকে কুমারীতে রূপান্তরিত করবেন।

মুকাতিল রহ. আরেকটি মত বর্ণনা করেছেন। তা হল, إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاء বলে হুরদেরকে বুঝানো হয়েছে। যাদেরকে আল্লাহ জান্নাতে তার প্রিয় বন্ধুদের জন্য একদম নতুন করে সৃষ্টি করেছেন। এসমস্ত হুরদের জন্মপর্ব অতিক্রম করতে হবে। এটি হযরত যুজাজ রহ. এর মত। বাস্তব হল এমতটি ঠিক নয়। ঠিক হল তাই যা আমরা পূর্বে বলেছি, দুনিয়ার রমণীগণ। এই মতের পেছনে একাধিক যুক্তি রয়েছে। যদিও তার যুক্তি হল, এক: আল্লাহ তাআলা সর্বাগ্রে জান্নাতে প্রবেশকারীদের ব্যাপারে বলেছেন, يَطُوفُ عَلَيْهِمْ كامثال اللُّؤْلُوِ الْمَكْنُونِ كَ وِلْدَانٌ مُخَلَّدُونَ পর্যন্ত তাদের আলোচনা করেছেন। অতঃপর তাদের খাট, প্লেট, পানীয়, ফলমূল, আহার ও হুরদের আলোচনা করেছেন। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপে জান্নাতে প্রবেশকারী ডান হাতে আমলনামা লাভকারীদের আলোচনায় তাদের খাদ্য, পানীয়, বিছানা ও স্ত্রী সম্পর্কে উল্লেখ করেছেন। এত সুস্পষ্ট বুঝা যায়, প্রথম শ্রেণীর লোকদের স্ত্রীদের ন্যায় এদেরকেও জান্নাতেই সৃষ্টি করা হবে।

দুই: আল্লাহ তাআলা ইরশাদ করেন إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاء তাদেরকে আমি সৃষ্টি করেছি বিশেষরূপে৩৭০।

এ আয়াতে সৃষ্টি দ্বারা প্রথম বারের সৃষ্টিই উদ্দেশ্য। কেননা, আল্লাহ তাআলা যেখানে পুন:সৃষ্টি উদ্দেশ্য নিয়েছেন সেখানে إِنْشَاء কে কোন বিশেষণের সাথে বিশেষিত করে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলার বাণী وَأَنْ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَى আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তারই৩৭১।

আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الأولى তোমরা তো অবগত হয়েছ, প্রথম সৃষ্টি সম্বন্ধে৩৭২।

তিন: আল্লাহ এভাবে সম্বোধন করেছেন, وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةٌ তোমরা হবে তিন শ্রেণী।

এ সম্বোধন নারী পুরুষ সকলকে লক্ষ্য করেই করা হয়েছে। ফলে নারী-পুরুষ উভয় শ্রেণীকেই পুন: সৃষ্টি করা হবে। তবে إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءُ এর মধ্যে মহিলাদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। (এর দ্বারা وَكُنْتُمْ أَزْوَاجًا এর মধ্যে অন্তর্ভুক্ত নারীরা উদ্দেশ্য নয়; বরং এর দ্বারা উদ্দেশ্য হল সে সকল নারী যাদেরকে জান্নাতেই সৃষ্টি করবেন)। টাক্রিয়াকে ক্রিয়ামূল দ্বারা দৃঢ় করার বিষয়টিতে চিন্তা করলেও এটা স্পষ্ট হয়ে যায়।

উপরোল্লিখিত হাদীসে শুধুমাত্র পূর্বের বৃদ্ধাদেরকেই বুঝানো হয়নি, বরং হাদীস দ্বারা বুঝা যায়, যুবতীতে রূপান্তরিত বৃদ্ধাগণ ও জান্নাতী ডাগর চোখের হুরগণ অভিন্ন রূপ-লাবণ্য ও সৌন্দর্যের অধিকারী হবেন। ফলে হুরে ঈনকে তাদের থেকে আলাদা করে ভাবার কোন অবকাশ নেই। বরং হূরে ঈন থেকে তারা এসব বৈশিষ্ট্যের অধিক যোগ্য। সুতরাং إِنْشَاءُ দ্বারা উভয় শ্রেণীর নারীই (দুনিয়ার নারী ও হুরে ঈন) উদ্দেশ্য। والله اعلم

عربا এর ব্যখ্যা
আল্লাহর বাণী, عربا এটি عروب এর বহুবচন। তার অর্থ হল সোহাগিনী অর্থাৎ সে সকল স্ত্রী স্বামীদেরকে অত্যন্ত সোহাগ করবে।

ইবনুল আরাবী বলেন عروب হল সেই সকল স্ত্রীলোক যারা স্বীয় স্বামীর অনুগত ও অত্যন্ত প্রিয় হয়।

আবূ উবায়দা রহ. বলেন, কমনীয় ও স্বামী অনুগত স্ত্রীদেরকে عروب বলা হয়। গ্রন্থকার বলেন, عزوب দ্বারা উদ্দেশ্য হল, সে স্ত্রীলোক, যে সহবাসের সময় স্বামীর সামনে উত্তম ভঙ্গিতে শয়ন করে এবং তার সাথে নম্রতা প্রদর্শন করে।

মুবাররাদ রহ. বলেন, একমাত্র আপন স্বামীর প্রতিই আসক্ত স্ত্রী লোককে عروب বলা হয়। তিনি প্রমাণ স্বরূপ লাবীদের পংক্তি উল্লেখ করেছেন, وفي الحدوج عروب غير فاحشة ريا الروادف يغشي دونها البصر. মহিলাদের আরোহী দলে এমন স্বামীভক্ত মহিলাও রয়েছে, যারা অপকর্মকারিণী নন। অনিন্দ্য সুন্দরী। যাদের দিকে তাকালে দৃষ্টিশক্তি মুগ্ধ, চমৎকৃত ও স্তম্ভিত হয়ে যায়।

মুফাস্সিরীনে কিরাম আরব এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন, আরব বলা হয় সে নারীকে, যে হবে আসক্ত, অনুরক্ত, সোহাগিনী, আদরিনী, চিত্তমুগ্ধকারিণী, মিষ্টভাষী, সাজ-সজ্জাকারিণী এবং যার চোখের সাদা অংশে লাল রেখা থাকবে এবং যে অত্যন্ত মনমোহিনী ও কামিনী ও অত্যন্ত কামোদ্দীপ্ত হবে। ইমাম বুখারী রহ. তার সহীহ বুখারীতে উল্লেখ করেছেন আরব হল সে সকল নারী, যারা আপন স্বামীকে অত্যন্ত ভালবাসবে।

গ্রন্থকার বলেন, আল্লাহ তাআলা তাদের মাঝে রূপ-শোভা ও কান্তি এবং স্বামীদের সাথে অত্যন্ত সুন্দর প্রকৃতিতে মেলামেশার এবং স্বামীদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করার মত রূপের সমাবেশ ঘটিয়েছেন। নারীদের এটিই চূড়ান্ত প্রত্যাশিত বিষয় এবং এরই মাধ্যমে পুরুষ তাদের দ্বারা পূর্ণ সুখানুভূতি ও দাম্পত্যের সত্যিকার স্বাদ লাভ করতে পারে।

আল্লাহ তাআলার বাণী لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلا جَان দ্বারা তাদের সাথে পূর্ণ মজা ও তৃপ্তি লাভের বিষয়টি অবহিত করাই উদ্দেশ্য। কেননা সে নারীর সাথে সঙ্গম করেই পুরুষ অধিক তৃপ্তি লাভ করে যার সাথে ইতোপূর্বে কেউ সঙ্গম করেনি। তাই অধিক তৃপ্তি লাভের ক্ষেত্রে অন্য নারী অপেক্ষা তাদের প্রাধান্য রয়েছে। উক্ত আয়াতের ভাবার্থও তাই বুঝায়।

জান্নাতী রমণীদের গুণ ও বৈশিষ্ট্য
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا حَدَائِقَ وَأَعْنَابًا وَكَوَاعِبَ أَتْرَابًا মুত্তাকীদের জন্য তো আছে সাফল্য, উদ্যান, দ্রাক্ষা, সমবয়স্কা উদ্‌ভিন্ন যৌবনা তরুণী৩৭৩।

كواعب হল کاعب এর বহুবচন, کعب অর্থ হল, স্ফীত বক্ষবিশিষ্টা তরুণী। হযরত কাতাদাহ ও মুজাহিদ রহ. প্রমুখ মুফাস্সিরীন এরূপ মত ব্যক্ত করেছেন।

কালবী রহ. বলেন, গোলাকৃতির স্ফীতবক্ষ বিশিষ্টা তরুণীকে كاعب বলা হয়। كاعب শব্দটির প্রকৃত অর্থ হল গোলাকৃতি। এর দ্বারা উদ্দেশ্য হল, সে সকল স্ত্রীলোকের স্তন আনারের ন্যায় উদভিন্ন থাকবে, নিচের দিকে ঝুলন্ত থাকবে না। এরূপ নারীদেরকে نواهد ও كواعب বলা হয়।

জান্নাতী রমণীদের অবগুণ্ঠন
ইমাম বুখারী সহীহ বুখারীতে হযরত আনাস রা. হতে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সকাল ও এক বিকাল আল্লাহর রাস্তায় ব্যয় করা দুনিয়া ও তার মধ্যকার সকল বস্তু হতে উত্তম। তোমাদের ধনুক পরিমাণ অথবা বলেছেন চাবুক পরিমাণ স্থান জান্নাতে লাভ করা দুনিয়া ও তার মধ্যকার সকল বস্তু থেকেও উত্তম। যদি কোন জান্নাতী নারী পৃথিবীর প্রতি ঝুঁকে দেখত, তবে সমগ্র পৃথিবী সুগন্ধিতে সুরভিত হয়ে যেত এবং সমগ্র পৃথিবী আলোয় উদ্ভাসিত হয়ে যেত। তার মাথায় ব্যবহৃত অবগুণ্ঠন দুনিয়া ও তার সকল বস্তু থেকে উত্তম।

সহীহায়নে৩৭৪ হযরত আবূ হুরায়রা রা. এর সূত্রে বর্ণিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় দীপ্তিময় হবে। তাদের পরবর্তীতে যারা প্রবেশ করবে তারা হবে আকাশের জ্বলজ্বলে নক্ষত্রের মত। তাদের প্রত্যেকের দু'জন করে স্ত্রী থাকবে, যাদের গোশত ভেদ করে পায়ের গোছার মজ্জা দেখা যাবে। জান্নাতে কেউ স্ত্রীবিহীন থাকবে না।

ইমাম আহমদ রহ.স্ব-সনদে৩৭৫ হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণনা করেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জান্নাতীর ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা স্ত্রী থাকবে। প্রত্যেকের পরণে সত্তর জোড়া পোশাক থাকবে। পোশাক ভেদ করে তাদের পায়ের গোছার মজ্জা পর্যন্ত দেখা যাবে।

তাবারানী রহ. স্ব-সনদে হযরত উম্মে সালামাহ রা. এর সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে হরে-ঈন সম্পর্কে বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুর শব্দের অর্থ হল সাদা, শুভ্রতা। عين ডাগর চক্ষু বিশিষ্টা, অর্থাৎ পাখীর পালকের ন্যায় আকর্ষণীয় সাদা কালো চক্ষু বিশিষ্টা। উম্মে সালামাহ রা. বললেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে আল্লাহর বাণী كَأَنَّهُمْ لُؤْلُوٌ مَّكْنُونَ সম্পর্কে বলুন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের স্বচ্ছতা হবে শঙ্খের খোলসে অবস্থিত মুক্তার মত, যাকে কেউ স্পর্শ করেনি।

উম্মে সালামাহ রা. বলেন, আমি বললাম আমাকে আল্লাহর বাণী, فيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ সম্পর্কে বলুন। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, خَيْرَات দ্বারা উদ্দেশ্য হল, তারা (জান্নাতী স্ত্রীগণ) উন্নত ও অনুপম চরিত্র মাধুরীর অধিকারিণী হবে। আর ৩ দ্বারা উদ্দেশ্য হল, তারা সুদর্শনা ও কমনীয়া হবেন। উম্মে সালামাহ রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونএর ব্যাখ্যা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডিমের খোসা সংশ্লিষ্ট আবরণের ন্যায় হবে তাদের সূক্ষ্মতা। উম্মে সালামাহ রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমাকে আল্লাহর বাণীعُرُبًا أَتْرَابً সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সকল মহিলা দুনিয়া থেকে দুর্বলাবস্থায় ক্ষীণ দৃষ্টিসম্পন্ন অবস্থায় ও বৃদ্ধাবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে কুমারী আকারে পুনসৃষ্টি করবেন। 'عُرُبًا' শব্দের অর্থ হল, অধিক আসক্ত অনুরক্ত ও সোহাগিনী। আর أَتْرَابًا অর্থ হল সমবয়স্কা। উম্মে সালামাহ রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ! দুনিয়ার নারীরা উত্তম নাকি হরে-ঈন উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হরে-ঈন অপেক্ষা দুনিয়ার নারীরা উত্তম। যেমনিভাবে আবরণী বস্ত্র অপেক্ষা আবরণীর মধ্যকার বস্ত্রগুলো উত্তম।

উম্মে সালামাহ রা. বললেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের নামায, রোযা ও আল্লাহ তাআলার ইবাদত করার ফলে আল্লাহ তাআলা তাদের চেহারাকে নূরের জ্যোতিতে উদ্ভাসিত করবেন। তাদের শরীরের বর্ণ হবে শুভ্র, রেশমী পোশাক হবে সবুজ, অলংকার হবে হলদে, সুগন্ধিময় ধোঁয়া নির্গত হবে (কাঠের পরিবর্তে) মুক্তা হতে এবং তাদের কাঁকন হবে স্বর্ণের।

আর তারা বলতে থাকবে نحن الخالدات فلا نموت আমরা চিরস্থায়ী; আমরা মৃত্যুবরণ করব না। ونحن الناعمات فلا نبأس أبدا আমরা ঐশ্বর্যশালী; সুতরাং কখনো আমরা দুরবস্থা ও দুঃখ-দুর্দশার শিকার হব না। ونحن المقيمات فلا نلظعن أبدا আমরা সদা অবস্থানকারিণী; কখনো আমরা স্থানান্তরিত হব না। ونحن الراضات فلا نسخط أبدا আমরা সর্বদা সন্তুষ্ট থাকব, কখনো আমরা রাগান্বিত বিমর্ষ ও অসন্তুষ্ট হব না . طوبى لمن كان لنا وكنا له সৌভাগ্যবান সে ব্যক্তি, যার জন্য আমরা হব আর যে হবে আমাদের জন্য।

হযরত উম্মে সালামাহ রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ! দুনিয়ায় অনেক মহিলা দু-তিন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু মৃত্যুর পর যদি সে মহিলা এবং তার সকল স্বামী জান্নাতী হয়, তবে সে মহিলা কার হবে? কে হবে তার স্বামী? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালামাহ! সে মহিলাকে এখতিয়ার দেওয়া হবে, সে তার স্বামীদের মধ্যে সর্বোত্তম চরিত্র ও স্বভাবের অধিকারীকে বেছে নেবে। আর বলবে, হে পরওয়ারদিগার! দুনিয়াতে সে-ই আমার সাথে উত্তম আচরণ করেছে সুতরাং এখানেও তাকে আমার স্বামী বানিয়ে দিন। হে উম্মে সালামাহ! উত্তম স্বভাব চরিত্র পার্থিব ও পরজগতের সকল কল্যাণ কুড়িয়ে নেয়।

উক্ত হাদীসের বর্ণনাকারীদের মধ্যে সুলায়মান ইবনে আবী কারীম নামক একজন বর্ণনাকারী এক স্তরে একাই বর্ণনা করেছেন। আবূ হাতীম রহ. তাকে দুর্বল বর্ণনাকারী বলে আখ্যায়িত করেছেন। ইবনে আদী বলেন, তার অধিকাংশ হাদীসই প্রত্যাখ্যাত। গ্রন্থকার বলেন, পূর্ববর্তী মুহাদ্দিসগণের কেউ তার কোন সমালোচনা করেননি।

আবূ ইয়ালা মূসেলী রহ. স্ব-সনদে হযরত আবূ হুরায়রা রা. হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ছিলেন। তখন দীর্ঘ এক আলোচনায় বলেন, হে পরওয়ারদিগার! আপনি আমার সুপারিশ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং জান্নাতীদের ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, অবশ্যই তোমার সুপারিশ গ্রহণ করা হল এবং তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্তার শপথ! যিনি আমাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন, নিশ্চয়ই তোমরা দুনিয়াতে যে ভাবে আপন গৃহ ও স্ত্রী-পরিজনকে চিনে থাক, জান্নাতীগণ আপন বাসস্থান ও স্ত্রীদেরকে এর চেয়েও ভাল করে চিনবে। তারা প্রত্যেকে এমন বাহাত্তর জন স্ত্রীর সাথে সহবাস করবে, যাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র তাদের জন্যই সৃষ্টি করেছেন। তন্মধ্যে দু'জন হবে আদম সন্তান। তাদের জন্য জান্নাতে সৃষ্ট স্ত্রীদের তুলনায় এ দু'জনের প্রাধান্য থাকবে। দুনিয়াতে তারা আল্লাহ তাআলার ইবাদত করার কারণেই এ শ্রেষ্ঠত্ব লাভ করবে। সে ব্যক্তি এ দু'স্ত্রীদের মধ্যে একজনের নিকট প্রবেশ করবে পদ্মরাগ মণির প্রাসাদে।

সেখানে সে বসবে মুক্তা খচিত স্বর্ণের খাটে। সে স্ত্রী পাতলা ও পুরু সত্তর জোড়া পোশাক পরা থাকবে। সে ঐ রমণীর বুকে হাত রাখবে। এরপর তার হাত থেকে বুক পর্যন্ত অংশের দিকে গভীরভাবে তাকিয়ে থাকবে। উপরে এত জোড়া পোশাক, ত্বক ও গোশত থাকা সত্ত্বেও তা ভেদ করে তার দৃষ্টি দেহের গভীরে চলে যাবে। পায়ের গোছার মজ্জা ঠিক তেমনি দেখা যাবে, যেমনিভাবে তোমরা ফাঁপা মুক্তার উপর খচিত ঝুরি দেখতে পাও। সে মহিলার হৃদয় এ ব্যক্তির জন্য, এ ব্যক্তির হৃদয় সে মহিলার জন্য আয়নার মত হবে। সে মহিলার উপস্থিতিতে এ ব্যক্তি কোন ক্লান্তি বা বিরক্তি অনুভব করবে না। এমনিভাবে এ ব্যক্তির উপস্থিতে সে মহিলা কোন প্রকার ক্লান্তি বা বিরক্তি অনুভব করবে না। সে যখনই ঐ নারীর নিকট যাবে, তখনই তাকে কুমারী পাবে। পুরুষের যৌনাঙ্গ যেমন নিস্তেজ হবে না, তদ্রূপ ঐ রমণীর যৌনাঙ্গও ব্যথা অনুভব করবে না। সে এ অবস্থায় থাকতেই তার কানে এ ধ্বনি ধ্বনিত হতে থাকবে, আমরা জানি, তুমি ক্লান্ত হওনি, সেও ক্লান্ত হয়নি। তবে এখানে বীর্য স্খলিত হবে না এবং মৃত্যু আসবে না। তখন তার অন্য স্ত্রীরা একে একে আসতে থাকবে।

তাদের কেউ তার নিকট আসলেই বলবে, আল্লাহর শপথ! জান্নাতে তোমার থেকে সুন্দর আর সুদর্শন আর কিছু নেই এবং জান্নাতে অবস্থিত কোন বস্তুই আমার নিকট তোমার থেকে অধিক প্রিয় নয়।

আবদুল্লাহ ইবনে ওয়াহাব রহ. স্ব-সনদে হযরত আবূ সাঈদ রা. এর সূত্রে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ان أدنى أهل الجنة له ثمانون ألف خادم সর্বনিম্ন স্তরের জান্নাতী ব্যক্তির আশি হাজার সেবক থাকবে। وإثنتان وسبعون زوجة বাহাত্তর জন স্ত্রী থাকবে। وينصب له قبة من لؤلؤ وزبرجد وياقوت كما بين الجابية وصنعاء, তার জন্য সানআ (স্থানের নাম) ও জাবিয়াহর (স্থানের নাম) মধ্যবর্তী দূরত্বসম মুক্তা, পোখরাজ, পদ্মরাগমণির এত বৃহৎ তাঁবু স্থাপন করা হবে।

ইবনে ওয়াহাব রহ. স্ব-সনদে হযরত আবূ সাঈদ খুদরী রা. হতে বর্ণনা করেছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী كانهن الياقوت والمرجان এর ব্যাখ্যায় বলেন, জান্নাতী তার স্ত্রীর গণ্ডদেশে তাকালে তাতে নিজ মুখমণ্ডল আয়নার চেয়েও পরিষ্কার দেখতে পাবে। তার মুখমণ্ডলে আরশী অপেক্ষা অধিক পরিষ্কারভাবে দেখা যাবে। আর তার সর্বনিম্ন স্তরের মুক্তা এমন হবে যে, তার আলোয় পূর্ব-পশ্চিম দিগন্ত উদ্ভাসিত হয়ে উঠবে। সে সত্তর জোড়া পোশাক পরা থাকবে তথাপিও তার পায়ের গোছার মজ্জা দেখা যাবে।

ফিরয়াবী রহ. স্ব-সনদে হযরত আবু উমামাহ রা. হতে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিই জান্নাতে প্রবেশ করবে তার বাহাত্তর জন স্ত্রী থাকবে। দু'জন হবে হুরে-ঈন আর সত্তর জন হবে পার্থিব জগতের। প্রত্যেক স্ত্রীর যৌনি অত্যন্ত কামোদ্দীপ্ত হবে এবং সে ব্যক্তির পুরুষাঙ্গ নিস্তেজহীন অবিরাম শক্তিধর হবে।

আবূ নাঈম রহ.স্ব-সনদে হযরত আনাস রা. এর সূত্রে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, للمؤمن في الجنة ثلاث وسبعون زوجة প্রত্যেক মু'মিন ব্যক্তির জান্নাতে তিয়াত্তর জন স্ত্রী থাকবে। قلنا یا رسول الله أو له قوة على ذالك আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! সে কি এত স্ত্রীকে সামলাতে পারবে? قال : انه ليعطى قوة مأة رجل রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে একশত পুরুষের শক্তি প্রদান করা হবে।

তাবারানী রহ. স্ব-সনদে হযরত আবূ হুরায়রা রা. এর সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হয়েছে, هل نصل إلى نسائنا في الجنة كما نفضي اليها في الدنيا আমরা কি জান্নাতে সহবাস করতে পারব? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ان الرجل ليصل في اليوم إلى مأة عذراء নিশ্চয়ই একজন জান্নাতী পুরুষ দিনে একশত কুমারীর সাথে সঙ্গম করতে সক্ষম হবে।

আবুশ শায়খ রহ. স্ব-সনদে হযরত ইবনে আব্বাস রা. হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হয়েছে, نفضي إلى نسائنا في الجنة كما نفضي اليها في الدنيا আমরা যেভাবে আমাদের স্ত্রীদের সাথে সঙ্গম করতাম জান্নাতেও কি সে রূপ আমাদের স্ত্রীদের সাথে সঙ্গম করতে সক্ষম হবো? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, والذي نفس محمد بيده إن الرجل ليفضي في الغداة الواحدة إلى مأة عذراء সে সত্তার শপথ! যার হাতে মুহাম্মাদের জীবন, একজন জান্নাতী পুরুষ এক দিনেই একশত কুমারীর সাথে সঙ্গম করতে সক্ষম হবে।

জান্নাতী নারী সম্পর্কিত কয়েকটি হাদীসের মাঝে সমন্বয় সাধন
সহীহ হাদীসে শুধু রয়েছে, প্রত্যেকের দু'জন করে পত্নী থাকবে। সহীহ বর্ণনায় এর চেয়ে অতিরিক্ত কিছু নেই। এর দ্বারা উদ্দেশ্য হল, সকলে স্ব-স্ব মর্যাদা মোতাবেক কম বা বেশি সেবক পাবে। অথবা সঙ্গম করতে পারবে, এটাকেই কেউ কেউ ভাবার্থে বর্ণনা করেছেন, এত সংখ্যক স্ত্রী লাভ করবে। ইমাম তিরমিযী রহ. জামে তিরমিযীতে৩৭৬ হযরত আনাস রা. হতে বর্ণনা করেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন يعطى المؤمن في الجنة قوة كذا كذا في الجماع। মু'মিন ব্যক্তি জান্নাতে এত সংখ্যক মহিলার সাথে সঙ্গম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হল, يا رسول الله اويطيق ذالك ইয়া রাসূলাল্লাহ! তারা কি পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, يعطى قوة مأة তাকে একশত পুরুষের সমান শক্তি দেয়া হবে। উক্ত হাদীসটি সহীহ।

সুতরাং যে বর্ণনায় রয়েছে, একশত কুমারীর সাথে সঙ্গম করবে। হতে পারে এটি ভাবার্থ। অথবা জান্নাতীদের মর্যাদা কম-বেশির কারণে তাদের স্ত্রীর সংখ্যায়ও কম-বেশি হবে।

জান্নাতে মু'মিনণের দু'স্ত্রী থেকে অধিক স্ত্রী লাভ করার বিষয়টি সন্দেহাতীত। কেননা সহীহায়নে৩৭৭ হযরত আবদুল্লাহ ইবনে কায়স রহ. তাঁর পিতা-এর সূত্রে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ان للعبد المؤمن في الجنة لخيمة من لؤلؤ مجوفة, জান্নাতে মু'মিন ব্যক্তির ফাপা একই মুক্তা দ্বারা নির্মিত তাঁবু থাকবে। طولها ستون میلا যার দৈর্ঘ্য হবে ষাট মাইল। للعبد المؤمن فيها أهلون সে স্থানে মু'মিন ব্যক্তির সেখানে অনেক স্ত্রী থাকবে। فىطوف عليهم لا يرى بعضهم بعضا সে ব্যক্তি তাদের নিকট গমন করে। প্রাকৃতিক প্রয়োজন এমনভাবে পূরণ করবে; কিন্তু বিশাল তাঁবুর ভেতরে প্রত্যেকের অবস্থান করার কারণে একে অপরকে দেখতে পাবে না।

টিকাঃ
৩৬০. সূরা বাকারা, আয়াত ২৫
৩৬১. সূরা দুখান, আয়াত: ৫১-৫৬
৩৬২. সুরা দুখান, আয়াত: ৫৪
৩৬৩. সূরা আহযাব, আয়াত: ৩৭
৩৬৪. সুরা আর রাহমান, অয়াত ৫৬-৫৮
৩৬৫. সূরা সাফ্ফাত, আয়াত: ৪৮
৩৬৬. সাদ, আয়াত: ৫২
৩৬৭. সূরা আর রহমান, আয়াত: ৭২
৩৬৮. সূরা আর রহমান, আয়াত: ৭০
৩৬৯. সূরা ওয়াকিয়া, আয়াত: ৩৫-৩৮
৩৭০. সূরা ওয়াকিয়া, আয়াত: ৩৫
৩৭১. সূরা নাজম, আয়াত: ৪৭
৩৭২. সূরা ওয়াকিয়া, আয়াত: ৬২
৩৭৩. সূরা নাবা, আয়াত: ৩১-৩৩
৩৭৪- বুখারী খ. ১, পৃ. ৪৬০, মুসলিম খ. ২, প. ৩৭৯
৩৭৫. মুসনাদে আহমদ খ. ২. প. ৩৪৫
৩৭৬. খ. ২, পৃ. ৮১
৩৭৭. বুখারী, খ. ২ পৃ. ৭২৪

📘 জান্নাতের স্বপ্নীল ভুবন > 📄 জান্নাতী হুর এক অনুপম সৃষ্টি

📄 জান্নাতী হুর এক অনুপম সৃষ্টি


হুরে-ঈনের সৃষ্টির উপাদান প্রসঙ্গে ইমাম বায়হাকী রহ. স্ব-সনদে হযরত আনাস বিন মালিক রা. হতে বর্ণনা করেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন الحور العين خلقن من زعفران হুরে ঈনকে যাফরান থেকে সৃষ্টি করা হয়েছে।

তাবারানী রহ. স্ব-সনদে হযরত উমামাহ রা. হতে বর্ণনা করেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুরে ঈন জাফরানের সৃষ্টি।

আবূ সালামাহ ইবনে আব্দুর রহমান বর্ণনা করেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জন্য জান্নাতে এমন স্ত্রী থাকবে যাদেরকে আদম-হাওয়া জন্ম দেননি, বরং তাদেরকে যাফরান থেকে সৃষ্টি করা হয়েছে। এ হাদীসটি হযরত ইবনে আব্বাস রা. হযরত আনাস রা., হযরত আবূ সালামাহ রা. হযরত মুজাহিদ রহ. হতেও বর্ণিত আছে। মোটকথা, তারা মাতা-পিতার মিলন দ্বারা জন্মলাভ করবে না, বরং তাদেরকে জান্নাতে সৃষ্টি করা হবে।

আবু নাঈম রহ. স্ব-সনদে হযরত আনাস রা. হতে মারফু সনদে বর্ণনা করেন, لو أن حوراء بصقت في سبعة ابحر لعذبت البحار من عذوبة فمها যদি কোন হুর যদি সাত সমুদ্রেও থুথু নিক্ষেপ করে, তবে তার মুখের মধুরতায় সমগ্র সমুদ্রের পানি মিষ্ট হয়ে যাবে। وخلق الحور العين من الزعفران হুরে-ঈনকে যাফরান থেকে সৃষ্টি করা হয়েছে। মাটির তৈরী মানুষ যখন সেখানে চূড়ান্ত পর্যায়ের সুন্দর ও সুদর্শন হবে, সেখানে যাফরানের তৈরী হুরের সৌন্দর্য কি চিন্তা করা যায়? ا فالله المستعان

আবূ নাঈম রহ. স্ব-সনদে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. হতে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يسطع نور في الجنة فاذا هو من ثغر ضحكت في وجه زوجها জান্নাতে হঠাৎ আলোকরশ্মি উদ্ভাসিত হলে জান্নাতীগণ মাথা উঠিয়ে দেখবে, তখন তারা জানতে পারবে, এ হচ্ছে সে হূরের দাঁতের আলোকরশ্মি, যে আপন স্বামীর সাথে হাসছে।

বাকিয়্যাহ ইবনে ওলীদ স্ব-সনদে কাসীর ইবনে মুররাহ হতে বর্ণনা করেন। তিনি বলেন, জান্নাতীদের আমলের বিনিময়ে অতিরিক্ত নিআমতের মধ্যে এ-ও রয়েছে, মেঘমালা জান্নাতীদের নিকট দিয়ে অতিক্রম করবে এবং জান্নাতীদের লক্ষ্য করে বলবে, তোমরা কে কোন বস্তুর বৃষ্টি চাও? তখন তারা যে বস্তুর বৃষ্টির প্রত্যাশা করবে সে বস্তুর বৃষ্টিই বর্ষিত হবে। কাসীর ইবনে মুররাহ বলেন, আল্লাহ যদি আমাকে সেখানে স্থান দেন, তবে আমি মেঘমালাকে সুদর্শনা, সুসজ্জিতা, কমনীয়া কুমারী বর্ষণ করতে বলব।

অন্য হাদীসে হূরে-ঈনের সৃষ্টি উপাদান এবং গুণাগুণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তা হল ইবনে আবিদ দুনিয়া স্ব-সনদে হযরত ইবনে আব্বাস রা. হতে বর্ণনা করেন, জান্নাতে বাইদাখ নামক একটি নদী রয়েছে। তার উপরে পদ্মরাগ মণির গুম্বুজ রয়েছে এবং তার তলদেশের মৃত্তিকা হতে হূর সৃষ্টি করা হয়। জান্নাতীগণ বলবে, আমাদেরকে বাইদাখ নদীর কাছে নিয়ে চল। তখন তারা সেখানে এসে সে সকল কুমারীর প্রতি অত্যন্ত গভীর দৃষ্টি দিবে। তাদের কারো সে কুমারীদের কাউকে পসন্দ হলে তার হাতের কব্জি স্পর্শ করলেই তার পেছনে পেছনে চলে আসবে।

লাইস ইবনে সা'দ রহ. ইয়াযীদ ইবনে আবূ হাবীবের মাধ্যমে ওলীদ ইবনে আবাদাহ রা. হতে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (মি'রাজ রাতে) হযরত জিবরীলকে বলেছেন, يا جيريل قف بي على الحور العين فاوقفه عليهن হে জিবরীল! আমাকে হূরে-ঈনের কাছে নিয়ে যান। জিবারঈল আ. তাঁকে তাদের কাছে নিয়ে গেলেন। فقال من انتن؟ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা কারা? : فقلن نحن جواری قوم كرام حلوا فلم يظعنوا তারা বলল, আমরা এমন সম্মানিত সম্প্রদায়ের স্ত্রী, যারা এখানে আসবে; কিন্তু এখান থেকে কখনো প্রস্থান করবে না। وشبوا فلم يهرموا ونقوا فلم يدرنوا তারা চির যুবক থাকবে কখনো বার্ধক্যে উপনীত হবে না এবং তারা সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে কখনো ময়লা হবে না।

ইবনুল মুবারক রহ. স্ব-সনদে হযরত ইবনে আয়‍্যাশ রা. হতে বর্ণনা করেন। আমরা একবার হযরত কা'ব রা. এর সাথে বসা ছিলাম। তখন তিনি বললেন, যদি আকাশের নিচে কোন হৃরের হাত প্রসারিত করা হত, তবে সূর্যের আলোর ন্যায় পৃথিবী আলোকিত হয়ে যেত। এরপর বললেন, আমি তো শুধুমাত্র তাদের হাতের কথা বললাম, তাহলে তাদের চেহারা, চেহারার শুভ্রতা ও সৌন্দর্যের কারণে কেমন আলোকিত হতে পারে?

মুসনাদে আহমদে৩৭৮ হযরত মুয়ায বিন জাবাল রা. হতে বর্ণিত আছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تؤذى امرئة زوجها في الدنيا الا قالت زوجته من الحور العين لا تؤذيه قاتلك الله যখনই কোন স্ত্রী তার স্বামীকে কোন কষ্ট দেয়, তখন হরে-ঈনদের মধ্য হতে তার স্ত্রী চিৎকার করে বলতে থাকে আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তুমি তাকে কষ্ট দিও না। فانما هو عندك دخيل يوشك ان يفارقك الينا কেননা, সে তো তোমার নিকট অতিথি। অচিরেই সে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে।

ইকরিমাহ রহ. এর মুরসাল হাদীসে রয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,ان الحور العين لاكثر عددا منکن হে রমণীকুল! জান্নাতী হুরগণ তোমাদের চেয়ে সংখ্যায় বেশি হবে। يدعون لأزواجهن তারা স্বীয় স্বামীদের জন্য দু'আ করতে থাকে। يقلن : اللهم أعنه على دينك দু'আয় তারা বলে থাকে, হে আল্লাহ! তাকে দীনের পথে চলার জন্য সাহায্য করুন। وأقبل بقلبه على طاعتك এবং তার অন্তরকে আপনার আনুগত্যমুখী করে দিন। وبلغه بعزتك يا أرحم الراحمين ইয়া আরহামার রাহিমীন! তাকে আপনার সম্মানিত স্থানে সমাসীন করে দিন।

ইমাম আওযাঈ রহ. হযরত ইবনে মাসউদ রা. হতে বর্ণনা করেন। তিনি বলেছেন, জান্নাতে লু'বা নাম্নী কিছু হূর রয়েছে যাদের সৌন্দর্যতা ও কমনীয়তা দেখে জান্নাতের অন্য সকল হূর বিস্ময়াভিভূত হয়ে পড়বে। তারা তার কাঁধে হাত রেখে বলবে, হে লু'বা! তোমার সৌভাগ্য তোমার অনুসন্ধানকারী যদি তোমার ব্যাপারে জানত হত, তবে সে আরো বেশি প্রচেষ্টা চালাত। তাঁর দু'চোখে লিখা থাকবে, যে ব্যক্তি আমার ন্যায় হূর প্রাপ্তির আশা করে সে যেন আমার প্রভুর সন্তুষ্টিকর কাজ করে।

আতা আস-সুলামী রহ. মালিক ইবনে দীনার রহ. কে বললেন, হে আবূ ইয়াহইয়া! আমাকে উৎসাহ দিন, (অর্থাৎ এমন কোন কথা বলুন, যাতে আমার নেক কাজ ও জান্নাত লাভের প্রতি উৎসাহ সৃষ্টি হয়)। তখন তিনি বললেন, হে আতা! জান্নাতে এমন এক হূর রয়েছে, যার রূপ-সৌন্দর্য নিয়ে জান্নাতবাসী গৌরব করে। যদি জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তাআলার এমন ফায়সালা না হত যে, তারা কখনো মৃত্যুবরণ করবে না, তবে তার সৌন্দর্যের ঔজ্জ্বল্য সহ্য করতে না পেরে অন্যরা মৃত্যুমুখে পতিত হত। মালিক ইবনে দীনারের এ কথায় আতা সর্বদা জান্নাত লাভের চিন্তা মগ্ন থাকতেন।

আহমদ ইবনে আবুল হাওয়ারী বলেন। আমাকে জা'ফর ইবনে মুহাম্মদ বলেছেন, জনৈক জ্ঞানী ব্যক্তি অপর এক জ্ঞানী ব্যক্তির সাক্ষাত লাভ করলে সে তাকে বলল, তুমি কি হুরে-ঈন লাভের আকাংখা কর? সে বলল, না। তখন প্রত্যুত্তরে সে বলল, তার আকাংখা কর। কেননা, তাদের চেহারার জ্যোতি আল্লাহ তাআলার নূর থেকে। এটা শুনে সে সংজ্ঞা হারিয়ে ফেলল। তখন তাকে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হল। এরপর এক মাস যাবত আমি তার অসুস্থতার খোঁজ নিতে যেতাম।

রবীআহ ইবনে কুলছুম রহ. বলেন, একবার হযরত হাসান বসরী রহ. আমাদের দিকে তাকালেন। সেখানে আমরা ক'জন যুবক ছিলাম। তখন তিনি বললেন, হে যুবক সম্প্রদায়! তোমরা কি হুরে ঈনের আকাংখা কর না?

ইবনে আবুল হাওয়ারী আমাকে বলেন, হাযরামী রহ. আমার নিকট বর্ণনা করেন, আমি এবং আবূ হামযা ছাদে শুয়ে ছিলাম, তখন আমি তার দিকে দেখতে লাগলাম। তাকে আমি দেখলাম, সে সারা রাত আপন শয্যায় পার্শ্ব পরিবর্তন করছিল। বললাম, হে আবূ হামযা! তুমি তো সারা রাত ঘুমাওনি। সে বলল, আমি যখন শুয়েছি তখন আমার দৃষ্টিতে হূরের ছবি আসতে লাগল এমনকি আমি তার ত্বকও অনুভব করলাম এবং সেও আমার ত্বক স্পর্শ করল। আমি আবূ সুলাইমানের নিকট এ কথা বর্ণনা করলে তিনি বললেন, সে হূরে-ঈনের আসক্ত।

ইবনে আবুল হাওয়ারী রহ. বলেন, আমি আবূ সুলাইমানকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বিশেষ প্রকৃতিতে হূরে ঈনকে সৃষ্টি করেন, তাঁর সৃজনকার্য সম্পন্ন হলে ফিরিশতাগণ তাঁকে তাঁবু টানিয়ে দেন।

ইবনে আবিদ দুনিয়া রহ. স্ব-সনদে হযরত যায়দ আর রুক্কাশী রহ. হতে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমি এ হাদীস জানতে পারলাম, জান্নাতে একটি জ্যোতি প্রলম্বিত হবে, তখন বলাবলি করা হবে, এটা কি? তখন কোন একজন বলবে, হূর তার স্বামীর সাথে হাসছে (এটা তাঁর দাতের আলো)। এ কথা শ্রবণ করে উক্ত মজলিসের এক কোণের এক ব্যক্তি চিৎকার করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল।

ইবনে আবিদ দুনিয়া স্ব-সনদে হযরত সাঈদ ইবনে জুবাইর রহ. হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি হযরত ইবনে আব্বাস রা. কে বলতে শুনেছি যে, যদি কোন হুর আকাশ ও পৃথিবীর মাঝে নিজ হাত প্রসারিত করত, তবে তার সৌন্দর্যে সকল মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলত। যদি সে তার উড়নী প্রকাশ করত, তবে সূর্য তাঁর আভার সামনে ঠিক তেমনি মনে হত যেমনিভাবে সূর্যের কিরণের সামনে চেরাগ হয়। যদি সে তাঁর চেহারা প্রকাশ করত, তবে ভূ-মণ্ডল ও নভোমণ্ডলের সব কিছুই আলোকিত হয়ে যেত।

ইবনে আবিদ দুনিয়া স্ব-সনদে সুফিয়ান ছাওরী রহ. হতে বর্ণনা করেন। তিনি বলেছেন, জান্নাতে একটি জ্যোতি প্রলম্বিত হবে। জান্নাতের সর্বস্থানে সে জ্যোতির আলোকরেখা ছড়িয়ে পড়বে। তখন জান্নাতীগণ অনুসন্ধান করে জানতে পারবে, একজন হূর আপন স্বামীর সাথে হাসছিল। যার ফলে এ আলোকরশ্মি ছড়িয়ে পড়েছে।

খতীবে বাগদাদী রহ. তার তারীখে বাগদাদে স্ব-সনদে হযরত আবদুল্লাহ রা. হতে বর্ণনা করেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فى الجنة سطع نور فرفعوا أبصارهم তখন জান্নাতে একটি নূর প্রলম্বিত হবে, তখন জান্নাতীগণ দৃষ্টি তুলে তাকাবে। فاذا هو ثغر حوراء ضحكت في وجه زوجها তখন তারা দেখতে পাবে, একজন হূর নিজ স্বামীর সামনে হাসছে।

তারই দাতের আলোয় সমগ্র জান্নাত উদ্ভাসিত হয়েগেছে।

ইবনুল মুবারক রহ. আওযাঈ রহ. এর মাধ্যমে ইয়াহইয়া ইবনে আবু কাসীর থেকে বর্ণনা করেন, হূর জান্নাতের দ্বারে স্বীয় স্বামীদের সাথে সাক্ষাৎ করবে এবং বলবে, বহুকাল অতিবাহিত হয়ে গেল আমরা এতকাল তোমার প্রতীক্ষায় প্রহর গুনছিলাম। আমরা সর্বদাই তোমার প্রতি সন্তুষ্ট থাকব, কখনো অসন্তুষ্ট হব না এবং সর্বদা এখানে অবস্থান করব, কখনো অন্য কোথায়ও যাব না এবং আমরা চিরকাল থাকব, কখনো মৃত্যুবরণ করব না। তোমরা যত প্রকার স্বর শুনেছ তাদের স্বর তন্মধ্যে সর্বাপেক্ষা মিষ্ট হবে। সে বলবে, তুমি আমার প্রিয় আর আমি তোমার প্রেয়সী। তোমার সামনে আমার কোন ত্রুটি হবে না এবং তোমার অগোচরে কোন সীমালংঘন হবে না।

টিকাঃ
৩৭৮. খ. ৫, পৃ. ২৪২

📘 জান্নাতের স্বপ্নীল ভুবন > 📄 জান্নাতীদের বিয়ে-শাদী ও পরিচ্ছন্ন স্ত্রী-সম্ভোগ

📄 জান্নাতীদের বিয়ে-শাদী ও পরিচ্ছন্ন স্ত্রী-সম্ভোগ


ইতোপূর্বে হযরত আবূ হুরায়রা রা. হতে বর্ণিত হাদীস উদ্ধৃত হয়েছে। যাতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হল, ব্যক্তি কি জান্নাতে স্বীয় স্ত্রীর সাথে সহবাস করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই ব্যক্তি দিনে একশত কুমারীর সাথে সহবাস করবে।

হযরত আবূ মূসা আশআরী রা. হতে সহীহ সনদে বর্ণিত আছে। মু'মিন ব্যক্তির জন্য জান্নাতে ফাঁপা মুক্তার ষাট মাইল দীর্ঘ তাঁবু থাকবে। তাতে তার পরিজন থাকবে, যাদের নিকট সে গমন করবে।

ইমাম তাবারানী রহ.ও আবদুল্লাহ ইবনে আহমদ রহ. প্রমুখ৩৭৯ হযরত লকীত ইবনে আমের রা. এর হাদীস বর্ণনা করেন। তিনি জিজ্ঞাসা করলেন, يارسول الله علي ما يطلع من الجنة ! আমরা জান্নাতের কোন বস্তু সম্পর্কে তথ্য জানা যায়? قال : على أنهار من عسل مصفي নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন; খাঁটি মধূর নহর সম্পর্কে, وأنهار من کاس ما بها صداع ولا ندامة এবং এমন নদী সম্পর্কে, যার শরাব গ্লাস ভরে পান করলেও মাথা ঘুরাবে না এবং কোন প্রকার লজ্জাও পেতে হবে না। وأنهار من لبن لم يتغير طعمه এবং এমন দুধের নহর সম্পর্কে, যার স্বাদ কখনো বিকৃত হবে না। وماء غير آسن এবং এমন পানি সম্পর্কে আলোচনা করা হয়েছে যা কখনো দুর্গন্ধময় হবে না। وفکه এবং ফল থাকবে। لعمر الهك তোমার প্রভুর চিরস্থায়ীত্বের শপথ! مما تعلمون وخير من مثله তোমরা যে সকল বস্তু সম্পর্কে জান সে সকল বস্তুর চেয়েও উত্তম বস্তুও সেখানে থাকবে।

قلت يا رسول الله أولنا فيها | তারা নিষ্পাপ এবং তাদের পবিত্র স্ত্রীগণ বিদ্যমান। أزواج مطهرة أزواج مصلحات হযরত লাকীত রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদেরও কি তেমনি নেককার স্ত্রী থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেককার লোকদের জন্য নেককার স্ত্রী থাকবে। তোমরা তাদের দ্বারা তেমনি তৃপ্তি লাভ করবে যেমনি দুনিয়াতে করতে এবং তারা তোমাদের দ্বারা তৃপ্তি উপভোগ করবে। তবে হ্যাঁ, এতটুকু যে, তাদের কোন সন্তান হবে না।

ইবনে ওয়াহাব স্ব-সনদে হযরত আবূ হুরায়রা রা. হতে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছেন, أنطأ في الجنة। ইয়া রাসূলাল্লাহ! আমরা কি জান্নাতে স্ত্রী সহবাস করব? قال : نعم والذي نفسي بيده دحما دهها রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবাবে বললেন, সে সত্তার শপথ! যাঁর কুদরতী হাতে আমার জীবন, হ্যাঁ, তোমরা অবশ্যই স্ত্রী সহবাস করবে এবং ধাক্কা দেওয়ার ন্যায় লাফিয়ে লাফিয়ে আসবে فاذا قام عنها رجعت مطهرة কুমারী হয়ে যাবে। সে ব্যক্তি যখন তার নিকট হতে চলে আসবে তখন সে পূর্বের ন্যায় পবিত্র ও কুমারী হয়ে যাবে।

তাবারানী রহ. স্ব-সনদে হযরত আবূ সাঈদ খুদরী রা. হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ان أهل الجنة اذا جامعوا نسائهم عدن أبكارا জান্নাতীগণ স্বীয় স্ত্রীদের সাথে সহবাস করার পর তারা পুনরায় কুমারীতে পরিণত হবে।

তাবারানী রহ. স্ব-সনদে হযরত আবূ উমামা রা. হতে বর্ণনা করেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন প্রশ্ন করা হল, هل يتناكح أهل الجنة জান্নাতীগণ কি সহবাস করবে? বললেন, হ্যাঁ, এমন পুরুষাঙ্গ দ্বারা সহবাস করবে যা কোন প্রকার নিস্তেজভাব থাকবে না এবং ক্লান্তি আসবে না এবং কামভাব এমন হবে যা কখনো দমে যাবে না এবং ধাক্কা দেওয়ার ন্যায় পূর্ণ শক্তিতে সহবাস করবে।

তাবারানী রহ. স্ব-সনদে হযরত আবূ উমামাহ রা. হতে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাস করা হল, জান্নাতীগণ কি নিজ স্ত্রীদের সাথে সহবাস করবে? নবীজী বললেন, হ্যাঁ, পশ্চাতে সরে সরে পূর্ণ শক্তিতে সহবাস করবে। কিন্তু স্বামী ও স্ত্রী, কারোরই বীর্যপাত ঘটবে না এবং তারা কখনো মৃত্যুমুখে পতিত হবে না।

আবূ নাঈম রহ. স্ব-সনদে হযরত আবূ হুরায়রা রা. হতে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করা হল, জান্নাতীগণ কি তাদের স্ত্রীদের সাথে সঙ্গমে লিপ্ত হবে? তিনি বললেন, সে সত্তার শপথ! যার কুদরতী হাতে আমার জীবন, হ্যাঁ, এমন পুরুষাঙ্গ দিয়ে; যা কিছুতেই নিস্তেজ হয় না এবং এমন কাম ভাব সহকারে, যার শেষ নেই।

হযরত হাসান বিন সুফিয়ান রহ. স্বীয় মুসনাদে স্ব-সনদে হযরত আবূ উমামাহ রা. হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করা হল, জান্নাতীগণ কি নিজ স্ত্রীদের সাথে সহবাস করবে? বললেন, সে সত্তার শপথ! যিনি আমাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন তারা পশ্চাতে সরে সরে পূর্ণ শক্তিতে সহবাস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মুবারকের ইশারায় উক্ত অবস্থার বর্ণনা করে বললেন, তাদের মধ্য হতে স্বামী-স্ত্রী; কারোরই বীর্যস্খলন হবে না ও তারা মুত্যুমুখে পতিত হবে না।

في شغل فاكهون
সাঈদ ইবনে মানসূর স্ব-সনদে হযরত ইকরিমাহ রা. হতে আল্লাহ তাআলার বাণী, إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ এর ব্যাখ্যায় উল্লেখ করেন, জান্নাতীগণ কুমারী স্ত্রীদের সাথে সহবাস করবে।

হযরত আবদুল্লাহ ইবনে আহমদ রহ. স্ব-সনদে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে আল্লাহ তাআলার বাণী, إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ এর ব্যাখ্যায় উল্লেখ করেন, জান্নাতীগণ কুমারী স্ত্রীদের সাথে সহবাসে লিপ্ত থাকবে।

হাকিম রহ. আওযাঈ রহ. থেকে উক্ত আয়াতের ব্যাখ্যা উল্লেখ করে বলেন, জান্নাতীগণ কুমারী স্ত্রীদের সাথে সঙ্গমে লিপ্ত থাকবে।

মুকাতিল রহ. বলেন, জান্নাতীগণ কুমারী স্ত্রীদের সাথে সঙ্গমে লিপ্ত থাকার ফলে তাদের জাহান্নামী আত্মীয় স্বজনদের কথা ভুলে যাবে এবং এ জন্য তাদের কোন পেরেশানী হবে না।

আবুল আহওয়াস রহ. বলেন, জান্নাতীগণ কুমারী স্ত্রীদের সাথে সঙ্গমে লিপ্ত থাকার ফলে সুসজ্জিত কক্ষের শোভা হতেও উদাসীন থাকবে।

সুলাইমান আত্ তায়মী রহ. আবূ মিজলায রহ. হতে বর্ণনা করেন। আমি হযরত ইবনে আব্বাস রা. কে আল্লাহ তাআলার বাণী, إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ • فِي شُغْلِ فَاكِهُونَ এর মধ্যস্থিত شغل (মগ্নতা) সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, তাদের মগ্নতা হল, কুমারী স্ত্রীদের সাথে সঙ্গম করা।

ইবনে আবিদ দুনিয়া রহ. স্ব-সনদে হযরত ইবনে আব্বাস রা. হতে فيشغل فاكهون এর ব্যাখ্যায় উল্লেখ করেন, তাদের মগ্নতা হবে কুমারী স্ত্রীদের সাথে সহবাস করা।

ইসহাক ইবনে ইবরাহীম রহ. স্ব-সনদে হযরত সাঈদ ইবনে জুবায়র রহ. হতে বর্ণনা করেন, কামোত্তেজনা তাদের শরীরে সত্তর বছর পর্যন্ত ঘূর্ণন করবে এবং এর দ্বারা সে তৃপ্তি উপভোগ করবে এবং সে এর দ্বারা কখনো অপবিত্র হবে না। যার কারণে তার গোসল ও পবিত্রতার প্রয়োজন পড়বে না এবং সে দুর্বলও হবে না, তার কোন শক্তি খর্ব হবে না। বরং সঙ্গম তার একমাত্র স্বাদ ও তৃপ্তি লাভের জন্যেই হবে। এটি এমন একটি নিআমত, যাতে কখনো বিপদ আসবে না। মানুষের মধ্যে সর্বাপেক্ষা সফলকাম এবং পুণ্যবান সে ব্যক্তিই হবে যে এ পার্থিব জগতে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে।

যেমন, যে ব্যক্তি এ পার্থিব জগতে শরাব পান করবে, সে পর জগতে শরাব পান করতে পারবে না এবং যে ব্যক্তি দুনিয়াতে রেশমী বস্ত্র পরিধান করবে, সে আখেরাতে তা পরিধান করতে পারবে না। এমনিভাবে দুনিয়াতে যে ব্যক্তি স্বর্ণ-রৌপ্যের পাত্রে পানাহার করবে, সে আখিরাতে এমন পাত্রে পানাহার করতে পারবে না।

যেমন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, انها لهم في الدنيا ولكم في الآخرة
এসব বস্তু কাফিরদের জন্য এ পার্থিব জগতের ভোগ সামগ্রী আর তোমাদের জন্য হল তা আখিরাতের ভোগ সামগ্রী। সুতরাং যে ব্যক্তি প্রিয় ও উপভোগ্য বস্তু এ পার্থিব জগতে লাভ করল, সে পরজগতে তা হতে বঞ্চিত হবে। এ জন্য সাহাবায়ে কিরাম ও তাবেয়ীগণ পার্থিব ভোগ-বিলাসকে অত্যন্ত ভয় করতেন।

ইমাম আহমদ রহ. হযরত জাবির রা. এর ব্যাপারে বর্ণনা করেন, তিনি এক দিরহাম দিয়ে নিজ পরিজনের জন্য গোশত কিনলেন, এমতাবস্থায় হযরত ওমর রা. তাঁকে দেখে জিজ্ঞাসা করলেন ماهذا؟ অর্থাৎ এটা কি? উত্তর করলেন لحم اشتريت لأهلى بدرهم এটা গোশত, যা আমি আমার পরিজনের জন্য ক্রয় করেছি।

তখন তিনি বললেন, اوكلما اشتهي أحدكم شيئا اشتراه তোমাদের কারো কোন বস্তুর আকাংখা হলেই কি সে তা খরীদ করে নেয়? তোমরা কি আল্লাহ তা'আলার এ বাণীটি শোননি أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا তোমরা তোমাদের পার্থিব জীবনেই সুখ-সম্ভার পেয়ে গেছ এবং সেগুলো উপভোগ করে ফেলেছ৩৮০।

ইমাম আহমদ রহ. স্ব-সনদে হযরত হাসান বসরী রহ. হতে বর্ণনা করেন, তিনি বলেন, বসরার একটি প্রতিনিধি দল হযরত আবূ মূসা রা. সাথে হযরত ওমর রা. এর নিকট এল। তখন আমি প্রত্যহ তাঁর নিকট যেতাম। তখন তাঁর জন্য নির্ধারিত ছিল চাপাতি রুটি। যা তিনি কখনো ঘি দ্বারা খেতেন, আবার কখনো যায়তুন তেল দ্বারা, কখনো খাসীর গোশত দ্বারা খেতেন। তবে এটি খুব কমই হত।

তখন হযরত ওমর রা. বললেন, আল্লাহর শপথ, আমার খাবারের ব্যাপারে আমি তোমাদের অসন্তুষ্টি লক্ষ্য করছি। আল্লাহ তা'আলার শপথ! আমি যদি ইচ্ছা করতাম তবে তোমাদের থেকে উত্তম খাবার খেতে পারতাম এবং তোমাদের থেকে অধিক স্বাচ্ছন্দ্যে থাকতে পারতাম। কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, এক শ্রেণীর লোককে তাদের কৃতকর্মের জন্য লোকজন লজ্জা দিবে। أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা তোমাদের পার্থিব জীবনেই সুখ সম্ভার পেয়ে গেছ এবং সেগুলো উপভোগও করেছ।

সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির কল্পে হারাম বস্তুর লালসা বর্জন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সামগ্রিকভাবে পূর্ণাঙ্গ প্রতিদান দিবেন। আর এ পার্থিব জীবনে যে সেগুলো ভোগ করেছে সে সেখানে বঞ্চিত থাকবে, অথবা পূর্ণাঙ্গরূপে তা লাভ করবে না। কেননা, আল্লাহ তাআলা কখনো এ দু'ব্যক্তির প্রতিদান সমান দিবেন না, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির কল্পে হারাম ও নিষিদ্ধ বস্তুর লোভ লালসা ও কুপ্রবৃত্তি হতে বিরত থেকেছে, আর যে ব্যক্তি এ সব গুলো প্রাধান্য দিয়ে তা উপভোগ করেছে।

টিকাঃ
৩৭৯. মুসনাদে আহমদ খ. ৪. প. ১৪
৩৮০. সূরা আহকাফ, আয়াত: ২০

📘 জান্নাতের স্বপ্নীল ভুবন > 📄 জান্নাতী রমণীদের প্রজনন

📄 জান্নাতী রমণীদের প্রজনন


ইমাম তিরমিযী রহ. তাঁর জা'মে গ্রন্থে৩৮১ হযরত আবূ সাঈদ খুদরী রা. হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, المؤمن اذا اشتهى الولد في الجنة كان حمله ووضعه وسنه في ساعة كما يشتهي যদি মু'মিন জান্নাতে সন্তানের আকাংখা করে, তাহলে তার স্ত্রীর গর্ভধারণ, সন্তান প্রসব ও সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া মুহূর্তেই সম্পাদিত হবে।

এ ব্যাপারে উলামায়ে কিরামের মাঝে দ্বি-মত রয়েছে। কেউ কেউ বলেন, জান্নাতে স্ত্রী-সহবাস হবে কিন্তু সন্তান জন্ম হবে না। হযরত তাউস রহ., মুজাহিদ রহ. ও ইবরাহীম নাখঈ রহ. প্রমুখ হতে এরূপ বর্ণিত আছে।

ইমাম বুখারী রহ. ইসহাক ইবনে ইবরাহীম এর সূত্রে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস উল্লেখ করেন, মু'মিন ব্যক্তি যদি জান্নাতে সন্তানের আকাংখা করে, তবে এ সবই মুহূর্তের মধ্যে সম্পাদিত হবে, কিন্তু মু'মিন ব্যক্তি এরূপ আকাংখা করবে না।

ইমাম বুখারী রহ. বলেন, আবূ যারর ইবনুল উকায়লী রহ. নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বর্ণনা করেন। তিনি বলেছেন, ان أهل الجنة لا يكون لهم فيها ولد জান্নাতীদের জান্নাতে কোন সন্তান হবে না।

আবূ নাঈম রহ.স্ব-সনদে হযরত আবূ সাঈদ খুদরী রা. হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করা হল أيولد لأهل الجنة، فان الولد من تمام السرور জান্নাতীদের কি সন্তান জন্মগ্রহণ করবে? কেননা, সন্তান লাভ করা হল আনন্দ ও প্রফুল্লতার চূড়ান্ত রূপ। উত্তরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, والذي نفسي بيده وما هو الا کقدر ما يتمنى أحدكم فيكون حمله ورضاعه وشبابه সে সত্তার শপথ! যার কুদরতী হাতে আমার জীবন, তার সন্তানের গর্ভধারণ, প্রসব, দুগ্ধপান ও তার যৌবনে উপনীত হতে সে পরিমাণ সময় লাগবে, যে পরিমাণ সময় লেগেছে তার অন্তরে এ সব কল্পনা উদিত হতে। (অর্থাৎ একদিকে সে এগুলো কল্পনা করবে আর অন্যদিকে এ সব কিছুই সম্পাদিত হয়ে যাবে।)

আবুল হাসান আলী ইবনে ইবরাহীম রহ. স্ব-সনদে হযরত আবূ সাঈদ খুদরী রা. হতে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ان الرجل من أهل الجنة ليولد له كما يشتهى فيكون حمله وفصاله وشبابه في ساعة وأحدة কোন জান্নাতী সন্তানের আকাংখা করা মাত্রই তার সন্তান গর্ভধারণ করবে, তার সন্তানের প্রসব, দুগ্ধপান ও যৌবনে উপনীত হওয়া মুহূর্তের মধ্যেই সম্পাদিত হয়ে যাবে।

হাকিম রহ. স্ব-সনদে হযরত আবূ সাঈদ খুদরী রা. হতে বর্ণনা করেন, জান্নাতীদের মধ্যে কেউ সন্তানের আকাংখা করলে মুহূর্তের মধ্যেই সন্তনের প্রসব, দুগ্ধপান ও যৌবনে উপনীত হওয়া সম্পাদিত হয়ে যাবে।

আবদুল্লাহ ইবনে আহমদ রহ. তাঁর পিতা আহমদ রহ এর মুসনাদে৩৮২ সনদসহ আসিম ইবনে লাকীত রহ. হতে বর্ণনা করেন। লাকীত তার সঙ্গী নাহিক ইবনে আসিমের সাথে স্বীয় গোত্রের প্রতিনিধি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন।

হযরত লাকীত বলেন, আমি ও আমার সাথী এমন সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম, যখন তিনি ফজরের নামায শেষ করে জনসাধারণের সামনে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবায় বললেন, সাবধান হে লোক সকল! আমি চার দিন যাবৎ নিশ্চুপ রয়েছি। সাবধান! আমি অবশ্যই তোমাদেরকে শুনাব। তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে কি? যাকে তার সম্প্রদায় এ জন্য পাঠিয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, তা তুমি জেনে আমাদেরকে শুনাবে। সাবধান! হতে পারে, তাকে তার মনের-জল্পনা কল্পনা অথবা তার সাথীর কথা অথবা ভ্রষ্টতা তাকে উদাসীন করে রেখেছে। সাবধান! আমাকে জিজ্ঞাসা করা হবে। তোমরা বল, আমি কি আল্লাহর বাণী পূর্ণাঙ্গভাবে পৌঁছিয়ে দিয়েছি? সাবধান! শুন এবং জীবন অতিবাহিত কর; সাবধান! বস, সাবধান! বস।

লাকীতর রহ. বলেন, সকল লোক বসে পড়ল, কিন্তু আমি আর আমার সাথী দাঁড়িয়ে থাকলাম, ততক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরদৃষ্টি এবং বাহ্য দৃষ্টি আমাদের উপর নিবদ্ধ হল। তখন আমি বললাম, يارسول الله ما عندك من علم الغيب ইয়া রাসুলাল্লাহ! আপনি অদৃশ্যের কতটুকু জানেন। فضحك রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে হেসে উঠলেন। لعمر الله وهز رأسه (লাকীত রা. বলেন) আল্লাহর শপথ! তিনি মাথা নাড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, আমি সে রহস্য উদঘাটন করতে চাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ضن ربك بمفاتيح خمس من الغيب لا يعلمهن الا الله তোমার প্রভুর পাঁচটি অদৃশ্য সম্পর্কে কাউকে অবহিত করেননি; বরং তা একমাত্র তিনিই জানেন। তিনি তাঁর হাত মুবারক দ্বারা ইঙ্গিত করলেন। আমি জিজ্ঞাসা করলাম, সে পাঁচটি বস্তু কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, علم المنية قد علم متى منية أحدكم ولا تعلمونه মৃত্যুর খবর এক মাত্র তিনি জানেন, তোমরা কখন মৃত্যুবরণ করবে কিন্তু তোমরা তা জান না। وعلم ما في غد ما أنت طاعم غدا ولا تعلمه আগামীকাল তুমি যা ভক্ষণ করবে, তিনি তা জানেন, কিন্তু তোমরা তা জান না। وعلم الغيث يوم يشرف عليكم اذلين مشفقين তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে বৃষ্টি প্রার্থনা করলে রহমতের বৃষ্টি কখন বর্ষণ করবেন, علم أن غيركم إلى قريب তিনি হাসতে থাকেন। কেননা তিনি জানেন, অন্যরা তা জানতে উদগ্রীব।

হযরত লাকীত রা. বলেন, لن نعدم من رب يضحك خيرا আমরা কখনো আমাদের প্রভুর কল্যাণকর হাসি হতে বঞ্চিত হব না। الساعة وعلم يوم এবং কিয়ামত তথা মহা প্রলয় সংঘটিত হওয়ার খবর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। হযরত লাকীত রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! علمنا ما تعلم الناس وما تعلم এবং লোকদেরকে যা শিক্ষা দেন, তা আমাদেরকে শিক্ষা দিন। কেননা, আমরা এমন গোত্রের সাথে সম্পর্ক রাখি, যারা আমাদের মত সত্যায়ন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ان تلبشون ما لبثتم ثم يتوفى نبيكم তোমরা তোমাদের নির্ধারিত সময় জীবন পাবে, এরপর তোমাদের নবী ইন্তিকাল করবেন। ثم تلبثون مالبثتم অতঃপর তোমরা তোমাদের সময় জীবন পাবে।

لعمر الهك لا تدع على اظهرها شيئا الا مات এক বিকট ধ্বনি ধ্বনিত হবে। তোমার প্রভুর শপথ! এ ভূ-পৃষ্টে কেউ-ই জীবিত থাকবে না; বরং সকলেই মৃত্যুবরণ করবে। والملائكة الذين مع ربك এবং তোমার প্রভুর নিকটতম ফিরিশতাও। فاصبح ربك يطوف في الأرض وخلت عليه البلاد অতঃপর তোমার প্রভু ভূ-পৃষ্ঠে ঘুরে বেড়াবেন (তাঁর শান মোতাবেক) এবং শহরের পর শহর শূণ্য থাকবে। فارسل ربك السماء تقضب من عند العرش এরপর তোমার প্রভু তাঁর আরশের নিকট হতে বৃষ্টি বর্ষণ করবেন। فلعمر الهك ما تدع على اظهرها من مصرع قتيل ولا مدفن ميت الا شقت القبر عنه حتى تجعله من عند رأسه فيستوى جالسا তোমার প্রভুর শপথ! এই ভূ-পৃষ্ঠে কোন নিহত ব্যক্তিকে রাখার বা কোন মৃতকে দাফন করার স্থান থাকবে না কবরের কারণে। অতঃপর মাথার দিক থেকে পুন:সৃষ্টি করা হবে এবং সে ব্যক্তি সোজা হয়ে বসবে। فيقول : ربك مهيم لماكان فيه অতঃপর যে অবস্থায় ছিল আল্লাহ তা'আলা তাকে সে অবস্থা সম্পর্কে প্রশ্ন করবেন। يقول : يارب امتنى اليوم ولعهده بالحياة عشية يحسبه حديثا بأهله সে বলবে, হে প্রভু! আপনি তো আজই আমাকে মৃত্যু দান করেছেন। তাকে জীবিত করার সময় হবে শেষ বিকাল। সে ধারণা করবে, কিছুক্ষণ পূর্বে সে তার পরিবার-পরিজনের নিকট হতে এসেছে। فقلت : يارسول الله كيف يجمعنا بعد ما تمزقنا الرياح والبلى والسباع হযরত লাকীত রা. বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমাদেরকে ঝড়ঝঞ্জা, রোগ-ব্যাধি ও হিংস্র জীব-জন্তু চূড়ান্ত রূপে ধ্বংস করার পরও আল্লাহ আমাদের পূণর্জীবন দিয়ে একত্র করবেন? فقال انبنك রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহ তা'আলার নিআমতে তোমাকে তার উপমা পেশ করছি। الأرض مثل ذالك فيالاء الله فقلت لا تحيا أبدا اشرقت عليها وهي مدرة بالية বললাম, তা কখনো আবাদ করা যাবে না। ثم ارسل ربك عليها السماء অতঃপর তোমার প্রভু তাতে বৃষ্টি বর্ষণ করেছেন। تلبث عليك الا اياما حتى اشرقت عليها وهي شربة واحدة আমি বললাম, অতঃপর তা ফলেফুলে বাগানের রূপ ধারণ করে। তোমার প্রভুর শপথ! যমীনের বীযগুলো একত্রিত করার অপেক্ষা তোমাদেরকে পানি হতে একত্রিত করা তাঁর জন্য অধিক সহজ। মানুষ তাদের উজ্জ্বল কবর থেকে, নিহত হওয়ার স্থান থেকে উদিত হতে থাকবে। তখন তোমরা তাঁর দিকে তাকিয়ে থাকবে, তিনিও তোমাদের দিকে তাকিয়ে থাকবেন। قال : قلت يارسول الله فكيف ونحن ملء الأرض وهو شخص وأحد ينظر الينا وننظر اليه
হযরত লাকীত রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! তা কিভাবে হবে? আমরাতো পুরো ভূ-খণ্ড জুড়ে থাকব, আর তিনি হলেন একা। তাহলে তিনি কিভাবে আমাদের দিকে তাকাবেন, আর আমরাই বা তাঁর দিকে কিভাবে তাকাব? انبئك ذالك في آلاء الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহ তায়ালার নিআমত রাজীর মধ্য থেকে তোমাকে তার উপমা পেশ করছি। الشمس والقمر آية منه صغيرة ترونهما ويريانكم ساعة واحدة لا تضارون في رؤيتهما সূর্য ও চন্দ্র আল্লাহ তা'আলার নিদর্শনাবলীর মধ্য হতে ক্ষুদ্রতম নিদর্শন। তোমরা উভয়টিকে দেখতে পাও। সেগুলো একই মুহূর্তে তোমাদেরকে দেখতে পায়। তোমাদের সেগুলোকে দেখতে কোন অসুবিধা হয় না। ولعمر الهك هو তোমার প্রভুর শপথ! هو اقدر على ان يراكم وترونه তিনি তোমাদেরকে দেখতে পাবেন আর তোমরাও তাঁকে দেখতে পাবে। فقلت : يارسول الله فما يفعل بناربنا اذا لقيناه লাকীত রা. বললেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা যখন আল্লাহ তা'আলার নিকট উপস্থিত হব, তিনি আমাদের সাথে কী আচরণ করবেন? قال : تعرضون عليه بادية له صفحاتكم ఆయన তোমাদের দরযা উন্মুক্ত অবস্থায় তাঁর সামনে উপস্থিত হবে। لا تخفي عليه منكم خافية তোমাদের কোন কিছুই তাঁর নিকট গোপন থাকবে না। فيأخذ ربك عز وجل بيده غرفة من الماء فينضح قبلكم بها আল্লাহ তখন তাঁর হাতে এক অঞ্জলি পানি নিবেন এবং তা তোমাদের সামনের লোকদের উপর ছিটিয়ে দিবেন। فلعمر الهك ما يخطئ وجه أحد منكم منها قطرة তোমার প্রভুর শপথ, তোমাদের প্রত্যেকের চেহারায় সে পানির ছিটা পড়তে কোন প্রকার ভুল করবে না।

فاما المسلم فتدع وجهه مثل الربطة البيضاء সুতরাং সে বারি বিন্দুর ছোঁয়ায় মুসলমানের মুখমণ্ডল শুভ্র ওজ্জ্বল্যময় চাঁদের ন্যায় হবে। واما الكافر فتخطم وجهه بمثل الحمم الأسود আর কাফিরের চেহারা সে বারি বিন্দুর দরুন কয়লার ন্যায় কালো হবে।الاثم ينصرف نبيكم অতঃপর তোমাদের নবী যাবেন। وينصرف على اثرها لصالحون অতঃপর তাঁর পেছনে সৎ লোকেরা যাবেন। فیسلكون جسرا من النار অতঃপর তারা আগুনের পুলের উপর দিয়ে যাবে।

فيطأ أحدكم الجمرة তখন তোমাদের মধ্য থেকে কেউ কেউ অগ্নি অঙ্গার মাড়াবে। فيقول حسن তখন তার মুখ থেকে কষ্টের কারণে ক্ষীণ আওয়ায বের হবে। فيقول ربك اوانه তখন তোমার প্রভু বলবেন, তা দেখে চল।

فيطلعون على حوض الرسول صلى الله عليه وسلم على اظمأ والله نأهلة قط رأيتها তখন তারা তৃষ্ণায় কাতর হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউযে উঁকি দিবে। আল্লাহর শপথ, তুমি তাদেরকে দেখলে বুঝবে, তারা অত্যন্ত তৃষ্ণার্ত।

فلعمر ربك ما يبسط أحد منكم يده الا وقع عليها قدح مطهرة من البول والقذر তোমার প্রভুর শপথ! তোমাদের যে কেউ তখন হাত প্রসারিত করবে তাতে এমন পানীয়ের পেয়ালা দেওয়া হবে, যাকে মলমূত্র ও সমস্ত নোংরা থেকে পবিত্র রাখা হয়েছে। وتحبس الشمس والقمر فلا ترون منهما وأحدا এবং সূর্য চন্দ্রের গতি বন্ধ করে দেওয়া হবে। ফলে তোমাদের কেউ সেগুলো দেখতে পাবে না।

قال : قلت : يارسول الله فيما نبصر লাকীত রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! তাহলে আমরা কিভাবে দেখব Rasul সल्लल्लाहु अलैहि वसल्लम बलेन, بمثل بصرك ساعتك هذه তুমি এ মুহূর্তে তোমার দৃষ্টিশক্তি দিয়ে যেমন দেখতে পাচ্ছ। ঠিক وذالك قبل طلوع الشمس في يوم أشرقته الأرض ثم واجهته الجبال তেমনিভাবে দেখতে পারবে।

সে অবস্থাটা এমন হবে যে, দিনে সূর্য উদিত হলে যেমনি চতুর্দিক আলোকিত হয়ে যায়, এরপর পর্বত সূর্যের মুখোমুখি হয়ে পড়ে (অর্থাৎ এ অবস্থায় চাঁদ-সূর্য কোনটি না থাকা অবস্থায়ও যেমনিভাবে আলোকিত হয়ে থাকে, সেখানেও তেমনি হবে।

قال : فقلت يارسول الله فيم نجزى من حسناتنا وسياتنا হযরত লাকীতর রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! তাহলে কিভাবে আমাদের পাপ ও পুণ্যের প্রতিদান প্রদান করা হবে?

قال : الحسنة بعشرة أمثالها والسيئة بمثلها তিনি বলেন, পুণ্যের দশগুণ প্রতিদান দেওয়া হবে। আর পাপের সমপরিমাণ প্রতিদান দেওয়া হবে। الا ان يعفو হ্যাঁ, যদি আল্লাহ তা'আলা ক্ষমা করে দেন।

قال : قلت : يارسول الله ما الجنة وما النار হযরত লাকীত রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! জান্নাত ও দোযখ কি?

قال : لعمر الهك ان للنار سبعة أبواب ما منهن بابان الايسير الراكب بينهما سبعين عاما রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার প্রভুর শপথ! দোযখের সাতটি দরযা রয়েছে। তার দু'দরযার দূরত্ব এ পরিামণ যে, তার মাঝে দ্রুতগামী আরোহী সত্তর বছর ভ্রমণ করলেও তার দূরত্ব অতিক্রম করতে পারবে না।

وان للجنة ثمانية أبواب ما منهن بابان الا يسير الراكب بينهما سبعين عاما এবং জান্নাতের আটটি দরযা রয়েছে। তার দু'টি দরযার মধ্যে দূরত্ব এ পরিমাণ যে, তার মাঝে দ্রুতগামী আরোহী সত্তর বছর ভ্রমণ করেও তার দূরত্ব অতিক্রম করতে পারবে না।

قلت يارسول الله فعلى ما نطلع من الجنة হযরত লাকীত রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা তাহলে জান্নাতের কোনো বস্তু সম্পর্কে কিভাবে জানব?

قال على أنهار من عسل مصفي রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাঁটি মধূর নহর সম্পর্কে, وأنهار من كأس ما بها من صداع ولا ندامة এবং এমন নদী সম্পর্কে, যার শরাব গ্লাস ভরে পান করলেও মাথা ঘুরবে না এবং লজ্জাও পেতে হবে না। وأنهار من لبن لم يتغير طعمه এবং এমন দুধের নহর সম্পর্কে, যার স্বাদ কখনো বিকৃত হবে না। وماء غير اسن এমন পানি; যা কখনো দুর্গন্ধময় হবে না। وبفاكهة ফল সম্পর্কে জানবে। لعمر لهك مما تعلمون وخير من مثله معه وأزواج مطهرة তোমার প্রভুর শপথ, তাতে সে সকল বস্তু থাকবে যা তোমরা জান, তার চেয়ে উত্তম বস্তুও থাকবে। আর থাকবে পুতঃপবিত্র রমনীকুল। قلت يارسول الله ولنافيهن أزواج أو منهن مصالحات আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! সেখানে আমাদের যে সকল স্ত্রী থাকবে, তাদের মধ্যে দুনিয়ার নেককার স্ত্রীরাও কি থাকবে? قال للصالحين الصالحات تلذون بمن مثل لذاتكم في الدنيا রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেককার লোকদের জন্য নেককার স্ত্রীরা থাকবে। তাদের দ্বারা তোমরা তেমনি তৃপ্তি লাভ করবে, যেমনিভাবে দুনিয়াতে লাভ করতে। ويلذذن بكم غيران لا توالـــد এবং তারাও তোমাদের দ্বারা তৃপ্তি লাভ করবে।

তবে হ্যাঁ, এতটুকু যে, তাদের কোন সন্তান হবে না। قال لقيط: فقلت اقصى مانحن بالغون ومنتهون اليه লাকীত রা. বলেন, তাহলে সর্বশীর্ষ পর্যায় যেখানে আমরা পৌছতে পারব, তা কোনটি? فلم يجبه النبي صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উত্তর দেননি।

فقلت: يارسول الله علام أبا يعك আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা কোন বিষয়ে فبسط النبي صلى الله عليه وسلم يده وقال আপনার হাতে বায়াত গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, على إقام الصلوة وإيتاء الزكوة وأن لا تشرك بالله الها غيره নামায কায়েম করা, যাকাত প্রদান করা ও একথার উপর যে, আল্লাহ তা'আলার সাথে অন্য কাউকে শরীক করবে না।

قال: قلت: وان لنا مابين المشرق والمغرب তিনি বলেন, আমি বললাম, পূর্ব- পশ্চিমে যা রয়েছে তাও কি আমাদের জন্য? فقبض النبي صلى الله عليه وسلم يده وبسط أصابعه তখন রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত মুবারক গুটিয়ে নিলেন এবং আঙ্গুল সম্প্রসারিত করলেন। وظن انى مشترط شيئا لا يعطه তিনি এ ধারণা করেছেন, আমি এমন বিষয়ের শর্ত করছি যা তাঁকে দেয়া হয়নি। قال: قلت: نحل منهماجيث شئنا ولا يجنى على امرء الا نفسه তিনি বলেন, আমি বললাম, আমি কি সেখান থেকে যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে পারবো? আর প্রত্যেক ব্যক্তির অপরাধের শাস্তি কি সে-ই বহন করবে? فبسط يده তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত প্রসারিত করলেন।

وقال : ذلك لك وتحل حيث شئت ولا يجني عليك الا نفسك রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তেমনি হবে। তোমার যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারবে। আর তোমার অপরাধের জন্যই শুধু তোমাকে শাস্তি ভোগ করতে হবে। قال : فانصرفنا হযরত লাকীত রা. বললেন, এরপর আমরা ফিরে গেলাম। قال : هاان ذين لعمر الهك ان حدثت الا الهما من اتقى الناس في الأولى والآخرةখবরদার! এরা দু'জন, খবরদার! এরা দু'জন, তোমার প্রভুর শপথ! আমাকে জানানো হয়েছে, এরা দু'জন দুনিয়া ও আখিরাতে অধিক খোদাভীরু ও নেককারদের অন্তর্ভুক্ত। তখন হযরত কা'ব ইবেন জুদারিয়া রা. জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! তারা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হল বনী মুনতাফিকের লোক। হযরত লাকীত রা. বলেন, পুনরায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! অতিক্রান্ত জাহেলী লোকদের কি কোন ঘটনা আছে? বললেন, কুরাইশ সরদারদের মধ্যে এক ব্যক্তি ছিল, আল্লাহর শপথ! তোমার পিতা মুনতাফিক জাহান্নামে। লাকীত রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে আমার পিতা সম্পর্কে যে সংবাদ দিলেন, এতে যেন আমার ত্বক, আমার সবঙ্গে ভেঙ্গে খানখান হয়ে গেল। তখন আমার ইচ্ছা হল, আমিও বলব, আপনার পিতাও জাহান্নামে। কিন্তু এর চেয়ে উত্তম পন্থা মনে হল। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার পরিজনের অবস্থা কেমন? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোন মুশরিক আমেরী বা কোরাইশীর কবরে গিয়ে বল, আমাকে মুহাম্মদ পাঠিয়েছে। তার পক্ষ থেকে তোমাদেরকে এই তিক্ত দুঃসংবাদ দিচ্ছি, তুমি চেহারা ও পেট কুঞ্চিত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে।

লাকিত রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! তারা তো তাদের এ কাজকেই ভাল মনে করত, তাহলে তাদের সাথে কেমন আচরণ করা হবে? তারা তো নিজেদেরকে সংশোধনকারী মনে করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন একারণে যে, আল্লাহ তা'আলা প্রত্যেক সাত উম্মতের শেষে একজন নবী প্রেরণ করেন। সুতরাং যে আপন নবীর অবাধ্য হয়, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত আর যে আপন নবীর আনুগত্য করল, সে সৎপথপ্রাপ্ত। এটি অনেক দীর্ঘ এবং মাশহুর হাদীস।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী إِذَا اشْتَهَى হল শর্ত যুক্ত করার দ্বারা শর্তকৃত বিষয় ও যার সাথে শর্ত যুক্ত করা হয়েছে কোনটিই বাস্তবে প্রতিফলিত হওয়া আবশ্যক নয়।

১। যদিও বাস্তবে প্রতিফলিত বিষয়ের জন্য ব্যবহৃত হয় কিন্তু কখনো কখনো এর ব্যাপক ব্যবহারও হয়ে থাকে। উলামায়ে কিরাম কয়েকটি কারণে এখানে এ অর্থই নির্ধারণ করেছেন।

প্রথম কারণ, হযরত আবু রাযীন রা. এর হাদীস। যাতে সন্তান প্রজনন হওয়ার কথা উল্লেখ রয়েছে।

দ্বিতীয় কারণ, আল্লাহ তাআলার বাণী وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ )তাদের জন্য সেখানে রয়েছে পুত:পবিত্র রমণীকুল) পুতঃপবিত্র তারাই, যারা ঋতুস্রাব, প্রসব পরবর্তী রক্তস্রাব এবং সকল প্রকার মালিন্য থেকে মুক্ত থাকে। সুফিয়ান রহ. ইবনে আবী নুজাহ-এর মাধ্যমে মুজাহিদের মত উল্লেখ করেন, সে (জান্নাতী) নারীরা ঋতুস্রাব, মল-মুত্র, শ্লেষ্মা, থুথু, বীর্য ও সন্তান প্রসব থেকে পবিত্র।

হযরত আবূ মুআবিয়া রহ. ইবনে জুরাইজের সূত্রে হযরত আতা রহ. এর উক্তি উল্লেখ করেন, সে জান্নাতী নারীরা ঋতুস্রাব, মল-মূত্র ও সন্তান প্রসব থেকে পবিত্র থাকবে।

তৃতীয় কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, জান্নাতীদের সহবাসে বীর্যস্খলন ঘটবে না, তাদের মৃত্যুও হবে না। সন্তানতো বীর্য দ্বারা সৃষ্টি হয়। সুতরাং সেখানে যেহেতু বীর্যস্খলিত হবে না, তাই সন্তান জন্মগ্রহণ করবে না।

চতুর্থ কারণ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহীহ হাদীস রয়েছে। যেখানে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে কিছু স্থান অতিরিক্ত হবে। আল্লাহ তা'আলা সেগুলোর জন্য নতুন মানুষ সৃষ্টি করবেন এবং তাদেরকে সেখানকার নিবাসী করবেন। পক্ষান্তরে যদি জান্নাতীদের সন্তান জন্মগ্রহণ করত, তাহলে ঐ স্থানে তাদেরকেই রাখা হত। তারাই অন্যদের তুলনায় এর অধিক যোগ্য ছিল।

পঞ্চম কারণ, আল্লাহ তা'আলা সন্তান গর্ভ ধারণ ও প্রসবকে ঋতুস্রাব ও বীর্যের সাথে নির্ধারিত রেখেছেন। সুতরাং যদি জান্নাতী স্ত্রীরা গর্ভবতী হয়, তবে অবশ্যই তাদের ঋতুস্রাব ও বীর্যপাত হবে। (অথচ জান্নাতী নারীরা এর থেকে পবিত্র) কারণ হল, আল্লাহ তা'আলা মানব বংশধারাকে নির্ধারিত করেছেন আর মানুষের জন্য তিনি মৃত্যুও নির্ধারণ করেছেন। নির্দিষ্ট একটি সময়ের পর সকলকে এ নশ্বর ধরাকে বিদায় জানাতে হবে। সুতরাং যদি মানব বংশধারা অব্যাহত না রাখা হত, তবে একদিন মানবজাতি নিঃশেষ হয়ে যেত। ফিরিশতারা যেহেতু মানুষ ও জিনদের ন্যায় মৃত্যুবরণ করে না, সেহেতু তাদের বংশধারাও অব্যাহত নয়। কিন্তু কিয়ামত দিবসে আল্লাহ তা'আলা সকল মানুষকে কবরদেশ থেকে উঠাবেন আর তাদের এ সৃষ্টি হবে চির স্থায়িত্বের জন্য, মৃত্যুর জন্য নয়। সুতরাং সেখানে মানব বংশধারা অব্যাহত রাখার প্রয়োজন পড়বে না; কেননা, সেখানে তো স্থায়িত্বের জন্য সৃষ্টি করা হয়েছে। সুতরাং জান্নাতীদের বংশধারা যেমনি অব্যাহত রাখা হবে না। তেমনি জাহান্নামীদের বংশধারাও অব্যাহত রাখা হবে না।

সপ্তম কারণ, আল্লাহ তাআলার বাণী, وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانِ أَلْحَقْنَابِهِمْ ذُرِّيَّتَهُمْ যারা ঈমান আনে আর তাদের সন্তান-সন্ততি ঈমানে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান-সন্তুতিকে। সুতরাং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তাদের পার্থিব জগতের সন্তান-সন্ততিদেরকে পরজগতে তাদের সাথে মিলন ঘটিয়ে তাদেরকে সম্মানিত করবেন।

যদি তাদের জান্নাতে কোন সন্তান-সন্ততি জন্মগ্রহণ করত, তবে এদের ন্যায় তাদের কথাও আল্লাহ তা'আলা উল্লেখ করতেন। কেননা, পার্থিব সন্তান-সন্ততি যেমনিভাবে চোখেরশীতলতা তেমনিভাবে পরজগতের সন্তান-সন্তুতি হলে সেগুলো চোখের শীতলতা হবে।

অষ্টম কারণ, যদি জান্নাতে প্রজননধারা থাকে, তবে তাতে দু'টি সম্ভাবনা থাকবে, হয়ত এ প্রজনন ধারা অব্যাহতভাবে চলতে থাকবে অথবা এক পর্যায়ে তার সমাপ্তি ঘটবে। যদি অব্যাহতভাবে এ ধারা চলতে থাকে তাহলে অগণিত সংখ্যক লোকের একত্রিত হওয়া অবশ্যম্ভাবী হয়ে পড়বে আর যদি এক পর্যায়ে এ ধারার সমাপ্তি ঘটে তবে জান্নাতী আনন্দ উপভোগের এক পর্যায়ে সমাপ্তি ঘটা অবশ্যম্ভাবী হয়ে উঠবে, যা অসম্ভব (কেননা, জান্নাতের কোন নিআমতই কখনো শেষ হবে না) তৃতীয় একটি সম্ভাবনা এখানে পেশ করা যায়, জান্নাতীদের সন্তানদের প্রথমাংশের মৃত্যুর পর পুনরায় তারা সন্তান লাভ করবে যেন অগণিত মানুষ একত্রিত না হয়, কিন্তু এটাও সম্ভব নয়, কেননা, জান্নাতে কাউকে মৃত্যু স্পর্শ করবে না।

নবম কারণ, জান্নাতে মানুষের মাঝে বৃদ্ধি ঘটবে না যেমন দুনিয়াতে হয়ে থাকে। (প্রথমে শিশু, এরপর যুবক, এরপর বৃদ্ধ) সুতরাং জান্নাতের সে কিশোরদের মাঝেও বৃদ্ধি ঘটবে না; বরং তারা আপন অবস্থায় ছোটই থাকবে। আর জান্নাতীরা হবে ৩৩ বছর বয়সের। তাদের এ বয়স কখনো পরিবর্তন হবে না। কিন্তু জান্নাতে যদি সন্তান জন্মগ্রহণ করে তবে তারা ৩৩ বছর বয়সে উপনীত হতে হবে। (চাই সে পরিবর্তন এক মুহূর্তের মধ্যেই হোক না কেন)

দশম কারণ, আল্লাহ তা'আলা জান্নাতীদের সেভাবে সৃষ্টি করবেন, যেভাবে ফিরিশতাদের সৃষ্টি করে থাকেন অথবা তাদের চেয়েও অধিক হারে সৃষ্টি করবেন। তারা মল-মূত্র ত্যাগ করবে না। ঘুমাবে না। তাদের অন্তরে তাসবীহের ইলহাম পাঠানো হবে। দীর্ঘকাল অতিবাহিত হলেও তারা বৃদ্ধ হবে না। তাদের শারীরিক অবকাঠামোতে বৃদ্ধি ঘটবে না বরং যেভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে সেভাবেই থাকবে। والله اعلم

এ আলোচনা তো হল সম্ভাব্য মাসআলার ক্ষেত্রে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত তো এ সব কিছুই করতে সক্ষম। যদি কেউ উক্ত যুক্তি পেশ করেন এবং এযুক্তিও পেশ করেন, জান্নাত হচ্ছে আল্লাহর বিধান পালনের নির্দেশপ্রাপ্তদের অধিকার পূরণের স্থান। তাহলে এই যুক্তি সম্পর্কিত আলোচনা এখানে মূল্যহীন।

আমি বলব, যারা বলেন, জান্নাতে সন্তান-সন্ততি জন্মগ্রহণ করবে না, তারা বক্রতা হেতু বলেননি; বরং তারা হযরত রাযীনের হাদীসের আলোকে এ মত পোষণ করেন, যাতে রয়েছে غير ان لا توالد (জান্নাতীদের সন্তান হবে না।) পূর্বে আমি হযরত আতা রহ. এর মত উল্লেখ করেছি, জান্নাতী নারীরা ঋতুস্রাব ও সন্তান প্রসব থেকে পবিত্র থাকবে।

হযরত আবূ উমামা রা. তার হাদীসে উল্লেখ করেছেন غير أن لا منى ولا منية অর্থাৎ জান্নাতীদের স্ত্রী সহবাসের দ্বারা বীর্যস্খলন ঘটবে না এবং তারা মৃত্যুবরণও করবে না। জান্নাততো বংশধারা অব্যাহত রাখার স্থান নয়; বরং তা হল চিরস্থায়ী নিবাস। যারা তাতে প্রবেশ করবে, তাদেরকে কখনো মৃত্যু স্পর্শ করবে না। অথচ বংশধারার প্রক্রিয়াটি হল এক জনের মৃত্যুর পর তার পরবর্তী প্রজন্ম এসে সে স্থান পূরণ করার স্বার্থে। সুতরাং তাদের স্থায়িত্বই তাদের বংশধারা অব্যাহত থাকার স্থলাভিষিক্ত। আর যদি জান্নাতে সন্তান গ্রহণের পক্ষে বিপক্ষের হাদীসগুলো সনদের ভিত্তিতে বিবেচনা করা হয়, তাহলে বলব, সন্তান জন্মগ্রহণের পক্ষের বর্ণনাগুলো হাদীসে মুযতারাব। একেক বর্ণনার ভাষা অপরটি হতে ভিন্ন। পক্ষান্তরে সন্তান না হওয়ার বর্ণনারগুলোতে এধরনের ত্রুটি নেই।

উক্ত আলোচনা আমাদের সুদীর্ঘ পরিশ্রম ও গবেষণার ফসল। এভাবে এক সাথে এতগুলো বিষয়ের সংকলন অন্য কোনো গ্রন্থে পাওয়া যাবে না।

টিকাঃ
৩৮১. খ. ২ পৃ. ৮১
৩৮২. খ. ৪ পৃ. ১৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00