📘 জান্নাতের ছায়াপথ 📄 যুদ্ধকালীন ভীতির সময়ে সালাত আদায়ের পদ্ধতি

📄 যুদ্ধকালীন ভীতির সময়ে সালাত আদায়ের পদ্ধতি

২৪৬. আব্দুল্লাহ ইবনু উমার রা. বলেন, صَلَاةُ الخَوْفِ. ক্বলা: "যুদ্ধকালীন ভীতির সময়ে জামাআতে সালাত আদায়ের নিয়ম হলো, একদলকে নিয়ে ইমাম সালাতে দণ্ডায়মান হবেন। আরেকদল তাদের আর শত্রুদের মাঝে অবস্থান নেবে। ইমাম তার (প্রথম রাকাআতের) মুসল্লীদের নিয়ে এক রাকাআত আদায় করবেন। অতঃপর যারা এক রাকাআত পড়েছে তারা গিয়ে মুসলিম বাহিনী আর শত্রুর মাঝে অবস্থান নেবে (কিন্তু সালাম ফেরাবে না)। তখন ইতিপূর্বে যারা (পাহারার কারণে) সালাতে শামিল হতে পারেনি তারা এসে ইমামের সাথে এক রাকাআত সালাত আদায় করবে। ইমাম সালাম ফিরিয়ে নেবে। আর উভয় দল একে একে নিজেদের বাকি রাকাআত আদায় করে নেবে।
আব্দুল্লাহ ইবনু উমর রা. বলতেন, 'রাসূল ﷺ কোন এক যুদ্ধে এমন পরিস্থিতিতে এই পদ্ধতিতে সালাত আদায় করেছেন।"

২৪৭. আব্দুল্লাহ ইবনু উমার রা. বলেন, "রাসূলুল্লাহ ﷺ একদলকে সঙ্গে নিয়ে সালাত আদায় করেছেন। অন্যদল শত্রুর মোকাবিলায় অবস্থান নেয়। তারপর রাসূল-এর সাথে সালাতরত দলটি এক রাকআত আদায় করে তারা শত্রুর মুকাবিলায় নিজ সাথিদের স্থানে চলে গেলেন। অতঃপর শত্রুর মোকাবিলায় থাকা প্রথম দলটি আসলেন এবং রাসূলুল্লাহ ﷺ তাদের নিয়ে এক রাকআত সালাত আদায় করে সালাম ফিরালেন। এরপর তাঁরা তাদের বাকি আরেক রাকআত আদায় করলেন এবং সালাম ফেরালেন। এরপর উভয় দলই দাঁড়িয়ে নিজেদের বাকি রাকআত আদায় করে নিলেন।"

২৪৮. সালাতুল খাওফ (যুদ্ধকালীন ভীতির সালাত) সম্পর্কে নাফি' রহ. বলেন, "আমি মনে করি যে, আব্দুল্লাহ ইবনু উমর রা. এই পদ্ধতি রাসূল ﷺ হতেই বর্ণনা করেছেন।”

টিকাঃ
৩১৪. সনদ সহীহ। আরও রয়েছে: সহীহ বুখারী, ৪৫৩৫।
৩১৫. সনদ সহীহ। আরও রয়েছে: সহীহ মুসলিম, ৮৩৯।
৩১৬. সনদ সহীহ। আরও রয়েছে: সহীহ বুখারী, ৪৫৩৫।

📘 জান্নাতের ছায়াপথ 📄 সালাতুল খাওফ শিক্ষাদান

📄 সালাতুল খাওফ শিক্ষাদান

২৪৯. আবুল আলিয়াহ রহ. বলেন, "আবু মূসা আশআরী রা. ইসপাহানে অবস্থানকালে একদিন তার বাহিনীর লোকজনকে দুই সারিতে বিভক্ত করলেন। তখন অবশ্য তাদের তেমন ভয়ভীতি ছিল না। কিন্তু তিনি তার সাথিদের দ্বীনের বিধিবিধান (সালাতুল খাওফ) শেখাতে চাইলেন। তিনি একদলকে সাথে নিয়ে এক রাকআত আদায় করলেন অপর দল তখন অস্ত্রশস্ত্র নিয়ে শত্রুর মোকাবিলায় অবস্থান গ্রহণ করে। এক রাকআত পড়ে প্রথম দলটি (কিবলার দিকে ফিরেই) পেছনে হেঁটে এসে নিজেদের সঙ্গীদের স্থানে অবস্থান নেয়। তখন দ্বিতীয় দলটি তাদের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে আবু মূসা আশআরী রা.-এর সাথে সালাতের অপর রাকআত আদায় করে। দু-রাকআত শেষে তিনি সালাম ফেরান। তখন প্রত্যেকেই দাঁড়িয়ে একাকী নিজের বাকি এক রাকআত আদায় করে নেন।
হাদীসে একাকী শব্দ নেই। তাই এখানে মূলত ইমামের দুই রাকআত পূর্ণ হয় আর মুসল্লীদের প্রত্যেকেই জামাআতের সাথে এক রাকআত আদায় করে (আরেক রাকআত নিজে নিজে পড়ে নেয়)। "

টিকাঃ
৩১৭. সনদ মাওকৃষ্ণ সহীহ। আরও রয়েছে: মুসান্নাফু ইবনি আবি শাইবাহ, ৮২৭৪।

📘 জান্নাতের ছায়াপথ 📄 আব্দুল্লাহ ইবনু মাসউদ রা. বর্ণিত পদ্ধতি

📄 আব্দুল্লাহ ইবনু মাসউদ রা. বর্ণিত পদ্ধতি

২৫০. আব্দুল্লাহ ইবনু মাসউদ রা. বলেন, "রাসূল ﷺ (রণক্ষেত্রে ভীতিকালে) সালাত আদায় করেছেন তখন তার পেছনে এক সারি ছিল আর অন্য সারিটি শত্রুর বিরুদ্ধে অবস্থান নেয়। তিনি তাকবীর পাঠ করলে তারাও তাকবীর পাঠ করেন। এভাবে তিনি তাদের নিয়ে এক রাকআত সালাত আদায় করেন। তখন প্রথম দলটি দ্বিতীয় দলের স্থানে গিয়ে দাঁড়ায় আর তারা এগিয়ে এসে রাসূল-এর সাথে এক রাকআত সালাত আদায় করে। সালাত শেষে রাসূল ﷺ সালাম ফিরিয়ে নিলে তার পেছনে থাকা দলটি নিজেদের সালাতের স্থানে দাঁড়িয়েই বাকি এক রাকআত আদায় করে নেন। এর পর তারা আগের স্থানে গিয়ে অবস্থান নেন। তখন সেখানে থাকা (প্রথম রাকআত জামাআতে পড়া) দলটি সেখানে দাঁড়িয়েই তাদের বাকি এক রাকআত আদায় করে নেন।
সুফিয়ান ইবনু ওয়াইনাহ রহ. বলেন, 'আমরা হাম্মাদ ইবনু সালামাহ রহ. বর্ণিত পদ্ধতিতেই সালাতুল খাওফ আদায় করে থাকি। এই সালাতে আগে প্রথম দল এবং পরে দ্বিতীয় দল পদ্ধতি বজায় থাকবে।"

টিকাঃ
৩১৮. সনদ হাসান।

📘 জান্নাতের ছায়াপথ 📄 ইবরাহীম নাখাঈ রহ. বর্ণিত পদ্ধতি

📄 ইবরাহীম নাখাঈ রহ. বর্ণিত পদ্ধতি

২৫১. ইবরাহীম নাখাঈ রহ. বলেন, "সালাতুল খাওফ আদায়কালে একটি দল শত্রুর মোকাবিলায় অবস্থান নেবে। তারা সালাতে শামিল হবে না। অপর দলটি ইমামের পেছনে দাঁড়াবে। ইমাম তাদের নিয়ে এক রাকআত আদায় করবেন। তখন প্রথম রাকাআত আদায়কারী দলটি শত্রুর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলটির জায়গায় চলে যাবে। অতঃপর দ্বিতীয় দলটি এসে ইমামের সাথে এক রাকআত আদায় করবে এবং পাহারায় থাকা দলটির জায়গায় চলে যাবে। তখন প্রথম দলটি নিজেদের জায়গায় ফিরে আসবে এবং প্রত্যেকেই নিজ নিজ এক রাকআত আদায় করে নেবে।"

টিকাঃ
৩১৯. সনদ মাওকুফ সহীহ। সমার্থক বর্ণনা রয়েছে: মুসান্নাফু আব্দির রাযযাক, ৪২৪৬।

ফন্ট সাইজ
15px
17px