📄 পার্থিব উদ্দেশ্যে জিহাদ করলে কোনো সাওয়াব নেই
২৩১. আবু হুরাইরা রা. বলেন, ‘আন্না রাজুলান ক্বলা: ইয়া রাসূলাল্লাহ রাজুলুন ইউরিদুল জিহাদা ফি সাবিলিল্লাহি আযযা ওয়া জাল্লা, ওয়া হুয়া ইয়াবতাগি আরাদান মিনাদ্দুনিয়া। ফাক্বলা রাসূলুল্লাহি ﷺ: লা আজরা লাহু। ফাআ’যমা যালিকা ন্নাসু, ফাক্বলু লিররাজুলি: উদ ইলা রাসূলিল্লাহি ﷺ ফালাআল্লাকা লাম তুফহিমহু। ফাক্বলার রাজুলু: ইয়া রাসূলাল্লাহ, রাজুলুন ইউরিদুল জিহাদা ফি সাবিলিল্লাহি আযযা ওয়া জাল্লা, ওয়া হুয়া ইয়াবতাগি মিন আরাদিদ্দুনিয়া। ফাক্বলা: লা আজরা লাহু। ফাআ’যমা যালিকা ন্নাসু, ফাক্বলু লিররাজুলি: উদ ইলা রাসূলিল্লাহি ﷺ। ফাক্বলা লাহুস সালাসাাতা: রাজুলুন ইউরিদুল জিহাদা ফি সাবিলিল্লাহি আযযা ওয়া জাল্লা, ওয়া হুয়া ইয়াবতাগি আরাদাদ্দুনিয়া। ক্বলা: লা আজরা লাহু।
"এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, এক ব্যক্তি আল্লাহর পথে জিহাদের ইচ্ছা করেছে এবং সে এর দ্বারা পার্থিব সম্পদও অর্জন করতে চায়, (এ ব্যক্তির কী হবে)? রাসূল ﷺ বললেন, সে কোনো নেকী পাবে না। লোকজনের কাছে বিষয়টি কঠিন মনে হলো। তারা ওই ব্যক্তিকে বলল, তুমি পুনরায় রাসূল-কে জিজ্ঞেস করে দেখো। মনে হয় তুমি তাঁকে বুঝিয়ে বলতে পারোনি। সে বলল, হে আল্লাহর রাসূল, এক ব্যক্তি আল্লাহর পথে জিহাদের ইচ্ছা করেছে এবং সে এর দ্বারা পার্থিব সম্পদও অর্জন করতে চায়। তিনি বললেন, সে কোনো নেকী পাবে না। লোকজনের কাছে বিষয়টি কঠিন মনে হলো। তারা ওই ব্যক্তিকে বলল, তুমি পুনরায় রাসূল-কে জিজ্ঞেস করে দেখো। মনে হয় তুমি তাঁকে বুঝিয়ে বলতে পারোনি। তৃতীয়বারও সে এসে বলল, হে আল্লাহর রাসূল, এক ব্যক্তি আল্লাহর পথে জিহাদের ইচ্ছা করেছে এবং সে এর দ্বারা পার্থিব সম্পদও অর্জন করতে চায়। তিনি বললেন, সে কোনো নেকী পাবে না।”
টিকাঃ
২৯২. সনদ হাসান। আরও রয়েছে: সুনানু আবি দাউদ, ২৫১৬। সনদ হাসান।
📄 মাগফিরাত ও জান্নাতের আশায় আল্লাহর রাস্তায় সফর করা
২৩২. মাকহুল শামী রহ. বলেন, রাসূল ﷺ বলেছেন, 'আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, ওয়া ইউদখিলাকুমুল জান্নাতা। ক্বলু: বালা। ক্বলা: ফাগযূ ফি সাবিলিল্লাহি আযযা ওয়া জাল্লা।
"তোমরা কি এটা পছন্দ করো না যে, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেবেন আর তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন? লোকজন বলল, 'অবশ্যই চাই।' তিনি বললেন, 'তাহলে তোমরা আল্লাহ তাআলার পথে জিহাদ করো।"
টিকাঃ
২৯৩. সনদ মুরসাল হাসান। মারফু সনদে রয়েছে: সুনানু তিরমিযী, ১৬৫০। সনদ হাসান।
📄 জিহাদ ও কুরবানী
২৩৩. মাকহুল শামী রহ. বলেন, রাসূল ﷺ বলেছেন, اغْزُوا، فَضَحُوا 'তোমরা আল্লাহর রাস্তায় বের হও তারপর (পশু) কুরবানী করো।'
টিকাঃ
২৯৪. সনদ মুরসাল। বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
📄 হজ ও জিহাদ—কখন কোনটি উত্তম?
২৩৪. আব্দুর রহমান ইবনু গানাম আশআরী রহ. বলেন, حَجَّةٌ قَبْلَ غَزْوَةٍ خَيْرٌ مِنْ عَشْرِ غَزَوَاتٍ، وَغَزْوَةٌ بَعْدَ حَجَّةٍ خَيْرٌ مِنْ ثَمَانِينَ حَجَّةً 'জিহাদের পূর্বে একটি (ফরজ) হজ দশটি যুদ্ধে অংশ নেয়ার চেয়ে উত্তম। আর (ফরজ) হজ আদায় করার পর একটি জিহাদ আশিটি হজ হতে উত্তম।'
টিকাঃ
২৯৫. সনদ মুরসাল। বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আরও রয়েছে: আল মারাসিলু লি আবি দাউদ, ৩০৩।