📄 তিনটি প্রিয় আমল
২২৭. হাসান বসরী রহ. বলেন, ‘উগনিইয়া আলা রাজুলিন মিনাস সিদরিল আউওয়ালি, ফাবাকা, ফাশতাদ্দা বুকাউহু, ফাক্বলু লাহু: ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা রহিমুন, ইন্নাহু গফুরুন, ওয়া ইন্নাহু... ফাক্বলা: আমা ওয়াল্লাহি মা তারাকতু বা’দি শাইয়ান আবকি আলাইহি ইল্লা সালাসা খিসালিন: যমা হাজিরাতিন ফি ইয়াওমিন বাইদিন মা বাইনাত তরাফাইনি, আউ লাইলাতান ইয়াবিতুর রাজুলু ইয়ালুহু বাইনা জানবাইহি ওয়া ক্বাদামাইহি, আউ গাদওয়াতান, আউ রাওহাতান ফি সাবিলিল্লাহি আযযা ওয়া জাল্লা।
"পূর্ববর্তী যুগের এক ব্যক্তি মৃত্যুকালে অচেতন হয়ে পড়ে। যখন জ্ঞান ফিরল সে কেঁদে বুক ভাসিয়ে দিল। তখন লোকজন বলল, 'নিশ্চয়ই আল্লাহ আযযা ওয়া জাল্লা অতি দয়ালু। তিনি ক্ষমাশীল ইত্যাদি...।' তখন লোকটি বলল, আমি যা কিছু রেখে যাচ্ছি তার জন্য কাঁদছি না। আমি কাঁদছি তিনটি আমলের জন্য (১) দূরবর্তী দু- প্রান্তবিশিষ্ট (দীর্ঘ) দিনের পিপাসার (সিয়ামের সাওয়াবের) জন্য (২) সেই রাতের জন্য, যে রাতে একজন ব্যক্তি তার পার্শ্বদেশ আর দু-পায়ের মাঝে আসা-যাওয়া করে (ঘুম থেকে উঠে তাহাজ্জুদ আদায় করে), আর (৩) আল্লাহ তাআলার রাস্তায় কাটানো সকাল কিংবা সন্ধ্যার জন্য।"
টিকাঃ
২৮৮. সনদ মাওকুফ সহীহ। আরও রয়েছে: ইবনু আবিদ দুনিয়া, আল মুহতাযিরুন, ৩৩২।
📄 আল্লাহর রাস্তায় এক বেলার ফযীলত
২২৮. আবু আইয়ূব আনসারী রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন, 'গাদওয়াতান ফি সাবিলিল্লাহি আযযা ওয়া জাল্লা আউ রাওহাতান খাইরুম মিম্মা তলা’আত আলাইহিশ শামসু ওয়া গারাবাত'
"আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক বিকাল বের হওয়া সেসব কিছু থেকে উত্তম, যার ওপর সূর্য উদিত হয় অথবা অস্ত যায়।”
টিকাঃ
২৮৯. সনদ মুরসাল সহীহ। মারফু সনদে রয়েছে: সহীহ মুসলিম, ১৮৮৩।
📄 আল্লাহর রাস্তার একটি সফর পঞ্চাশ হজের চেয়ে উত্তম
২২৯. আব্দুল্লাহ ইবনু উমার রা. বলেন, 'লাসফরাতুন ফি সাবিলিল্লাহি আযযা ওয়া জাল্লা আফদালু মিন খামসিনা হাজজাতান'
"আল্লাহর রাস্তার একটি সফর পঞ্চাশ হজের চেয়ে উত্তম।"
টিকাঃ
২৯০. সনদ মাওকূফ সহীহ। আরও রয়েছে: মুসান্নাফু আব্দির রাযযাক, ৯৫৪৬।
📄 আল্লাহর রাস্তায় সামান্য চাবুক দানের ফযীলত
২৩০. আব্দুল্লাহ ইবনু মাসউদ রা. বলেন, 'লাআন উমাত্তাআ বিসাওতিন ফি সাবিলিল্লাহি আযযা ওয়া জাল্লা আহাব্বা ইলাইয়্যা মিন হাজজাতিন ফি ইছরি হাজজাতিন'
"আল্লাহর রাস্তায় একটি চাবুক দান করাও আমার নিকট পরপর (দুটি) হজ করার চেয়ে বেশি পছন্দনীয়। "
টিকাঃ
২৯১. সনদ মাওকূফ সহীহ। আরও রয়েছে: মুসান্নাফু ইবনি আবি শাইবাহ, ১৯৩৮৮