📄 লক্ষ্যভেদ করা প্রতিটি তিরের বিনিময়ে একটি মর্যাদা
২২৩. আবু নাজীহ সুলামী রা. বলেন, হাসোরতু মা’আ রাসূলিল্লাহি ﷺ কাসরাত ত্বাইফি, ফাসামি’তু নাবিইয়াল্লাহি ﷺ ইয়াক্বুলু: মান রক্বা বিসাহমিন ফাবালাগাহু, ফালাহু দারাজাতুন ফিল জান্নাহ। ক্বলা রাজুলুন: ইয়া নাবিইয়াল্লাহি, ইন রমাতি ফাবালাগতু, ফালী দারাজাতুন? ক্বলা: না’আম। ক্বলা: ফরাক্বা, ফাবালাগা। ক্বলা: ফাবালাগতু ইয়াওমাইযিন সিত্তাতা আশারা সাহমান।
"আমি রাসূলুল্লাহ ﷺ-এর সাথে তায়েফ দুর্গ অবরোধে অংশগ্রহণ করি। তখন রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর পথে তির নিক্ষেপ করে লক্ষ্যে বিদ্ধ করেছে, তার জন্য জান্নাতে একটি মর্যাদা রয়েছে। তখন এক ব্যক্তি বলল, 'ইয়া রাসূলাল্লাহ, আমি যদি একটি তির নিক্ষেপ করে লক্ষ্যে বিদ্ধ করতে পারি তবে কি আমার জন্য একটি মর্যাদা রয়েছে?' তিনি বললেন, 'হ্যাঁ।' লোকটি বলল, 'আজ আমি ষোলোটি তির সঠিক নিশানায় নিক্ষেপ করেছি।”
টিকাঃ
২৮৪. সনদ সহীহ। আরও রয়েছে: মুসনাদু আহমাদ, ১৯৪২৯।
📄 বৃদ্ধ মুজাহিদের ফযীলত
২২৪. আবু নাজীহ সুলামী রা. হতে বর্ণিত রাসূল ﷺ বলেছেন, 'মান শাবা শায়বাতান ফি সাবিলিল্লাহি আযযা ওয়া জাল্লা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি'।
"যে ব্যক্তি আল্লাহর পথে (জিহাদ করতে করতে) বৃদ্ধ হবে, কিয়ামতের দিন তা তার জন্য একটি নূর হবে।”
টিকাঃ
২৮৫. সনদ সহীহ। আরও রয়েছে: সুনানু নাসাঈ, ৩১৪২। সনদ সহীহ।
📄 মুসলিম দাস-দাসী মুক্তির ফযীলত
২২৫. আবু নাজীহ সুলামী রা. বলেন রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, তিনি বলেছেন,
أَيْمَا رَجُلٍ مُسْلِمٍ أَعْتَقَ رَجُلًا مُسْلِمًا، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلٌ جَاعِلٌ وِقَاءَ كُلِّ عَظْمٍ مِنْ عِظَامِهِ عَظْمًا مِنْ عِظَامِ مُحَرَرِهِ مِنَ النَّارِ، وَأَيُّمَا امْرَأَةٍ مُسْلِمَةٍ أَعْتَقَتِ امْرَأَةً مُسْلِمَةٌ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ جَاعِلٌ وِقَاءَ كُلِّ عَظْمٍ مِنْ عِظَامِهَا عَظْمًا مِنْ عِظَامٍ مُحَرِّرِهَا مِنَ النَّارِ
“যেকোনো মুসলিম পুরুষ তার মুসলিম দাসকে মুক্ত করবে, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন এ কৃতদাসের প্রতিটি হাড়ের বিনিময়ে মুক্তিদাতার প্রতিটি হাড়কে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আর যেকোনো মুসলিম নারী তার মুসলিম কৃতদাসীকে মুক্ত করবে, নিশ্চয়ই আল্লাহ এ দাসীর প্রতিটি হাড়ের বিনিময়ে কিয়ামতের দিন মুক্তিদাত্রীর প্রতিটি হাড়কে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন।”
টিকাঃ
২৮৬. সনদ সহীহ। আরও রয়েছে: সুনানু আবি দাউদ, ৩৯৬৫। সনদ সহীহ।
📄 উমর রা.-এর দৃষ্টিতে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়
২২৬. উমার ইবনুল খাত্তাব রা. বলেন, 'লাউলা সালাসুন: লাউলা আন আসিরা ফি সাবিলিল্লাহি আযযা ওয়া জাল্লা, আউ ইউগাব্বিরা জাবিনি ফিস সুজুদি, আউ উক্কাউইদা ক্বাওমান ইয়ানতাকুনা তয়্যিবাল কালামি, কামা ইউনতাক্বা তয়্যিবাল সামারি; লাআহবাবতু আন আকুনা ক্বাদ লাহিতকু বিল্লাহি আযযা ওয়া জাল্লা।
“যদি তিনটি বিষয় না থাকত তবে আমি (মৃত্যুবরণ করে) আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়াকেই বেশি পছন্দ করতাম। (১) যদি আল্লাহর রাস্তায় সফর না থাকত (২) সিজদায় কপাল ধুলায় ধূসরিত করার সুযোগ না থাকত, আর (৩) যদি এমন লোকজনের সাথে বসার সুযোগ না থাকত, যারা এমনভাবে বেছে বেছে উত্তম কথা বলেন যেভাবে উত্তম ফল বাছাই করা হয়।”
টিকাঃ
২৮৭. সনদ সহীহ। আরও রয়েছে: ইমান আহমাদ, কিতাবুয যুহদ, ৬০৭।