📄 সাথিদের খিদমাতের শর্তে জামাআতে যোগদান
২১৩. বিলাল ইবনু সা'আদ রহ. জনৈক প্রত্যক্ষদর্শী হতে বর্ণনা করেন, رَأَى عَامِرَ بْنَ عَبْدِ قَيْسٍ بِأَرْضِ الرُّومِ عَلَى بَغْلَةٍ يَرْكَبُهَا عُقْبَةُ، وَحَمَلَ الْمُهَاجِرِينَ عُقْبَةُ، وَقَالَ بِلَالُ بْنُ سَعْدٍ، وَكَانَ إِذَا فَصَلَ غَازِيًا، وَقَفَ يَتَوَسَّمُ الرِّفَاقَ، فَإِذَا رَأَى رُفْقَةٌ تُوَافِقُهُ قَالَ: يَا هَؤُلَاءِ، إِنِّي أُرِيدُ أَنْ أَصْحَبَكُمْ عَلَى أَنْ تُعْطُونِي مِنْ أَنْفُسِكُمْ ثَلَاثَ خِصَالٍ فَيَقُولُونَ: مَا هِيَ؟ قَالَ: أَكُونُ لَكُمْ خَادِمًا، لَا يُنَازِعُنِي أَحَدٌ مِنْكُمُ الْخِدْمَةَ، وَأَكُونُ مُؤَذِّنًا لَا يُنَازِعُنِي أَحَدٌ مِنْكُمُ الْأَدَانَ، وَأُنْفِقُ فِيكُمْ بِقَدْرِ طَاقَتِي. فَإِذَا قَالُوا نَعَمْ، انْضَمَ إِلَيْهِمْ، فَإِنْ نَازَعَهُ أَحَدٌ مِنْهُمْ شَيْئًا مِنْ ذَلِكَ، رَحَلَ عَنْهُمْ إِلَى غَيْرِهِمْ
"তিনি সাহাবী আমীর ইবনু আব্দি কায়স (আবু বারদাহ ইবনু আবি মূসা আশআরী) রা.-কে রোমান ভূমিতে পালাক্রমে গাধার পিঠে আরোহণ করে সফর করতে দেখেছেন। তিনি মুহাজিরগণকে পালাক্রমে তার গাধার পিঠে আরোহণ করাতেন।
বিলাল ইবনু সা'আদ রহ. বলেন, 'আমির ইবনু আব্দি কায়স রা. যুদ্ধে বের হলে ছোট ছোট উপদলগুলোর প্রতি লক্ষ রাখতেন। কোনো দল তার পছন্দ হলে তিনি তাদের কাছে গিয়ে বলতেন, 'তোমরা যদি আমাকে তিনটি সুযোগ দান করো তবে আমি তোমাদের দলে শামিল হতে পারি।' তারা বলত 'শর্তগুলো কী কী?' তিনি বলতেন, '(১) আমি তোমাদের খিদমাত করব। তোমাদের কেউ খিদমাতের ব্যাপারে আমার সাথে প্রতিযোগিতায় নামতে পারবে না (২) আমি তোমাদের মুআযযিনের দায়িত্ব পালন করব। তোমাদের কেউ এই ব্যাপারে আমার সাথে পাল্লা দিতে পারবে না এবং (৩) আমি আমার সাধ্য অনুযায়ী তোমাদের জন্য খরচ করব।' যদি তারা তাতে সম্মত হতো তবে তিনি তাদের সাথে যোগ দিতেন। আর কোনো শর্তে অসম্মতি জানালে তিনি সেই দল ছেড়ে অন্যদল সন্ধান করতেন।”
টিকাঃ
২৭২. প্রত্যক্ষদর্শীর নাম উল্লেখ না থাকলেও বাকি বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আরও রয়েছে: ইবনু সা'আদ, তবাকাতুল কুবরা, ৭/৭৬।
📄 সফরসঙ্গীকে শর্ত প্রদান
২১৪. সালিম ইবনু আব্দিল্লাহ রা. বলেন, كَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ يَشْتَرِطُ عَلَى الرَّجُلِ إِذَا سَافَرَ مَعَهُ عَلَى أَنْ لَا يُسَافَرَ مَعَهُ بِجِلَالِهِ، وَلَا يُنَازِعُهُ فِي الْأَذَانِ، وَلَا النَّبِيحَةِ
"আব্দুল্লাহ ইবনু উমর রা.-এর সাথে কেউ সফরে বের হলে তিনি তাকে এই শর্ত দিতেন যে, (১) সাথে কোনো ধরনের নাপাক ভক্ষণকারী প্রাণী রাখা যাবে না (২) আযানের ব্যাপারে তার সাথে প্রতিযোগিতায় নামা যাবে না এবং (৩) জবাইর ব্যাপারেও প্রতিযোগিতায় নামা যাবে না।” অর্থাৎ আযান ও জবাইর খিদমাত তিনি নিজে করবেন।
২১৫. আবু কিলাবাহ রহ. বলেন, أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ كَانَ يُرَافِقُ أَصْحَابَهُ فِي السَّفَرِ رِفْقًا، فَجَعَلَتْ رُفْقَةٌ مِنْهُمْ يَهْرِفُونَ بِرَجُلٍ مِنْهُمْ قَالُوا : يَا رَسُولَ اللَّهِ، مَا رَأَيْنَا مِثْلَهُ، إِنْ نَزَلَ فَصَلَاةٌ، وَإِنِ ارْتَحَلْنَا فَقِرَاءَةُ وَصِيَامُ لَا يُفْطِرُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ كَانَ يَكْفِيهِ كَذَا ، قَالُوا: نَحْنُ. قَالَ: كُلُّكُمْ خَيْرٌ مِنْهُ
"রাসূল ﷺ সফরে তাঁর সঙ্গীদের ছোট ছোট দলে ভাগ করে দিতেন। একবার এমন একটি দল এসে তাদের সাথে থাকা একজন সাথির (ব্যক্তিগত আমলের) খুব প্রশংসা করে বলল, 'ইয়া রাসূলাল্লাহ, আমরা তার মতো (আমলদার) লোক আর দেখিনি। কোথাও যাত্রাবিরতি দিলেই তার সালাত শুরু হয়ে যায়। যাত্রা শুরু করলে তার কণ্ঠে কিরাআতের ধ্বনি উচ্চারিত হয়। তা ছাড়া সে একাধারে সিয়াম পালন করে।' রাসূল ﷺ বললেন, 'তার এই এই কাজ কে করে দেয়?' তারা বলল, 'আমরা করে দিই।' তিনি বললেন, 'তোমরা প্রত্যেকেই তার চেয়ে উত্তম।"
টিকাঃ
২৭৩. সনদ সহীহ।
২৭৪. সনদ হাসান। কিছুটা ভিন্ন শব্দে রয়েছে: ইবনু সা'আদ, তবাকাতুল কুবরা, ৪/৬৮।
📄 সালমান ফারসী রা.-এর উপদেশ
২১৬. রজা ইবনু হাইওয়াহ রহ. বলেন, أَنْ سَلْمَانَ، قَالَ لَهُ أَصْحَابُهُ : أَوْصِنَا. قَالَ: مَنَ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَمُوتَ حَاجًا، أَوْ مُعْتَمِرًا، أَوْ غَازِيًا، أَوْ فِي نَقْلِ الْغَزَاةِ فَلْيَفْعَلْ، وَلَا يَمُوتَنَ تَاجِرًا، وَلَا جَابِيًا
"একবার সালমান ফারসী রা.-কে তার সঙ্গীগণ বললেন, 'আমাদের কিছু উপদেশ দিন।' তিনি বললেন, 'তোমাদের কেউ যদি হাজী, উমরাকারী, মুজাহিদ কিংবা আল্লাহর রাস্তার মুসাফিরদের মালামাল বহনকারী হিসেবে মৃত্যুবরণ করার সামর্থ্য লাভ করে তবে সে যেন তা-ই করে। কেউ যেন (শুধু) ব্যবসায়ী কিংবা কর আদায়কারী হিসেবে মৃত্যুবরণ না করে।"
টিকাঃ
২৭৫. সনদ মুরসাল। বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য। আরও রয়েছে: সুনানু সাঈদ ইবনু মানসুর, ২৯১৯।
📄 উত্তম সঙ্গী ও প্রতিবেশী
২১৭. আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন, خَيْرُ الْأَصْحَابِ عِنْدَ اللهِ عَزَّ وَجَلَّ خَيْرُهُمْ لِصَاحِبِهِ، وَخَيْرُ الْجِيرَانِ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرُهُمْ لِجَارِهِ
"আল্লাহ তাআলার নিকট উত্তম সঙ্গী হলো সেই ব্যক্তি, যে তার (সফর)-সঙ্গীদের নিকট উত্তম। এমনিভাবে আল্লাহ তাআলার নিকট উত্তম প্রতিবেশী হলো সেই ব্যক্তি, যে তার প্রতিবেশীদের নিকট উত্তম।”
টিকাঃ
২৭৬. সনদ হাসান। আরও রয়েছে: ইবনু আবিদ দুনিয়া, মাকারিমুল আখলাক, ২৮১।