📄 সমুদ্র অভিযানের চেয়ে পছন্দনীয় কাজ
২০৫. আব্দুল্লাহ ইবনু উমার রা. বলেন,
"নিরীহ ও বাধ্য উটের পিঠে চড়ে যুদ্ধ করা আমার কাছে সমুদ্র অভিযানে বের হওয়ার চেয়ে অধিক পছন্দনীয়।"
টিকাঃ
২৬৪. সনদ সহীহ।
📄 আল্লাহর রাস্তায় সাথিদের খিদমাতের গুরুত্ব ও ফযীলত
২০৬. উলাই ইবনু রাবাহ রহ. তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন,
"রাসূল ﷺ যখন কোনো ব্যক্তিকে তার সঙ্গী-সাথিদের খিদমাত করতে দেখতেন তখন তার জন্য রহমতের দুআ করতেন।"
২০৭. যায়িদ ইবনু আসলাম রহ. বলেন,
"সফরের সময় জামাআতের আমীরই তাদের সেবক।"
২০৮. মুজাহিদ রহ. বলেন,
"আমি ইবনু উমর রা.-এর খিদমাত করার জন্য তার সান্নিধ্যে ছিলাম। অথচ তিনি নিজেই আমার খিদমাত করতেন।"
টিকাঃ
২৬৫. সনদ মুরসাল। বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আরও রয়েছে: হান্নাদ ইবনুস সাররি, কিতাবুয যুহদ, ২/৪০৭।
২৬৬. সনদ দুর্বল। আব্দুর রহমান ইবনু যায়িদ ইবনি আসলাম দুর্বল রাবী। আরও রয়েছে: বাইহাকী, শুআবুল ঈমান, ৮০৫০।
২৬৭. সনদ হাসান। আরও রয়েছে: ইবনু আবিদ দুনিয়া, মাকারিমুল আখলাক, ৩১৮।
📄 নিজের কাজ নিজে করতে শেখা
২০৯. উমার ইবনুল খাত্তাব রা. বলেন,
"তৈরি হও পরিশ্রম করতে শেখো। কেননা যদি কোন মানুষের তার পেশার প্রয়োজন হয়, তবে সে তা থেকে উপকৃত হতে পারে।"
২১০. মুআওয়িয়াহ ইবনু আবি সুফইয়ান রা. বলেন,
"তোমাদের প্রত্যেকেই যেন নিজের (পুরোনো কাপড় ছিঁড়ে গেলে) সেলাই নিজে করে নেয় এবং তা ব্যবহারযোগ্য করে তোলে। কেননা, যার মাঝে পুরোনোকে ধারণ করার অভ্যাস নেই তার জন্য নতুন কিছু (হাসিলের সম্ভাবনা) নেই।"
টিকাঃ
২৬৮. সনদ দুর্বল। বর্ণনাকারী আবু বকর ইবনু আবি মারইয়াম দুর্বল রাবী।
২৬৯. সনদে অজ্ঞাত বর্ণনাকারী রয়েছেন।
📄 খিদমাতকারীর ওপর মেঘের ছায়া
২১১. হাওত ইবনু রাফি' রহ. বলেন,
"আমর ইবনু উতবাহ রহ. তার শিষ্যদের এই শর্তে তার সাথে থাকার অনুমতি দিতেন যে, তিনি তাদের খিদমাত করবেন। এক গ্রীষ্মের দিনে তিনি পশু চড়াতে বের হন। তখন তার এক শিষ্য এসে দেখেন তিনি ঘুমাচ্ছেন আর একখণ্ড মেঘ তাকে ছায়া দিচ্ছে। এই দেখে তিনি বললেন, 'হে আমর, সুসংবাদ গ্রহণ করুন।' তিনি অবশ্য তার কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করেন যে, (তার জীবদ্দশায়) সে বিষয়টি কাউকে জানাবে না।"
টিকাঃ
২৭০. সনদ সহীহ। আরও রয়েছে: ইমাম আহমাদ, কিতাবুয যুহদ, ২০৬১।