📘 জান্নাতের ছায়াপথ 📄 কিয়ামত পর্যন্ত সিয়াম, কিয়াম ও সিজদার সাওয়াব লেখা হবে

📄 কিয়ামত পর্যন্ত সিয়াম, কিয়াম ও সিজদার সাওয়াব লেখা হবে


১৭৮. উবাইদুল্লাহ ইবনু আবি হুসাইন রহ. বর্ণনা করেন, রাসূল ﷺ বলেছেন, মান নাযালা মানযিলান ইউখীফু ফীহিল মুশরিকীনা, ওয়া ইউখীফুনাহু, হাত্তা ইয়ুদরিকাহুল মাউতু, কুতিবা লাহু কাআজরি সাজিদিন লা ইয়ারফাউ’ রা’সাহু ইলা ইয়াওমিল ক্বিয়ামাতি, ওয়া আজরি ক্বা-ইমিল লা ইয়াক্বউ’দু ইলা ইয়াওমিল ক্বিয়ামাতি, ওয়া আজরি সোয়া-ইমিল লা ইউফতিরু।

"যে ব্যক্তি এমন ভূখণ্ডে অবতরণ (বা অবস্থান) করে যে, সেখানে সে মুশরিকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে আর মুশরিকরাও তাকে ভীতি প্রদর্শন করে। আর সেখানে তার মৃত্যু ঘটে তবে তার আমলনামায় এমন সিজদাকারীর সাওয়াব লেখা হবে যে কিয়ামাতের আগ পর্যন্ত সিজদা হতে মাথা ওঠাবে না। এমন কিয়ামকারীর (সালাতে দণ্ডায়মান ব্যক্তির) সাওয়াব লেখা হবে যে কিয়ামাতের আগ পর্যন্ত বসবে না। আর এমন সিয়াম পালনকারীর সাওয়াব লেখা হবে যে কিয়ামাতের আগ পর্যন্ত ইফতার করবে না (প্রতিদিন সিয়াম পালন করবে)।”²³⁵

টিকাঃ
২৩৫. সনদ মুরসাল এবং অগ্রহণযোগ্য। বর্ণনাকারী যিরার ইবনু আমর মুনকারুল হাদীস। এ ছাড়া আরও দুজন বর্ণনাকারী নিয়ে আপত্তি রয়েছে।

📘 জান্নাতের ছায়াপথ 📄 মৃত্যুর পরও সাওয়াব অব্যাহত থাকবে

📄 মৃত্যুর পরও সাওয়াব অব্যাহত থাকবে


১৭৯. উবাদাহ ইবনু সামিত রা. বলেন, লাইসা মির রাজুলিন ইয়ুখরিজু নাফসাহু ইল্লা রাআ মানযিলাহু ক্বাবলা আন ইয়ুখরিজা নাফসাহু, গাইরিল মুরাবিতি ইয়াজরী আলাইহি আজরুহু। আউ ক্বলা: রিযক্বহু মা কানা মুরাবিতান।

"প্রাণবায়ু বের হওয়ার পূর্বে প্রত্যেকেই মৃত্যুপরবর্তী তার ঠিকানা দেখতে পায়। তবে আল্লাহর রাস্তায় পাহারারত অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তির বিষয়টি ভিন্ন। কেননা, তার আমলনামা অব্যাহত থাকে। অথবা তিনি বলেছেন যে, তার রিজিক অব্যাহত থাকে।”²³⁶

টিকাঃ
২৩৬. সনদ দুর্বল। বর্ণনাকারী ইবনু রবীআহ হলেন ইবনু লাহিয়া। তিনি দুর্বল রাবী।

📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারীর আমলনামা অব্যাহত থাকবে

📄 আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারীর আমলনামা অব্যাহত থাকবে


১৮০. উকবা ইবনু আমীর রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন, কুল্লু মাইয়্যিতিন ইয়ুখতামু আ’লা আমালিহি ইল্লাল্লাযী ইয়ামুতু ফী সাবীলিল্লাহি, ফাইন্নাহু ইয়াজরী আলাইহি আজরু আমালিহি হাত্তা ইউবআ’সা।

"প্রতিটি মৃত ব্যক্তিকেই তার আমলের ওপর মোহরাঙ্কিত করে দেয়া হয় (ব্যক্তিগত কোনো আমলের সুযোগ থাকে না)। তবে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারী ব্যক্তির বিষয়টি ভিন্ন। পুনরুত্থানের আগপর্যন্ত তার আমলনামা অব্যাহত থাকবে।”²³⁷

টিকাঃ
২৩৭. সনদ সহীহ। আরও রয়েছে: মুসনাদু আহমাদ, ১৭৩৫৯।

📘 জান্নাতের ছায়াপথ 📄 কিয়ামাতের দিন যে নিরাপদ থাকবে

📄 কিয়ামাতের দিন যে নিরাপদ থাকবে


১৮১. আব্দুল্লাহ ইবনু আমর রা. হতে বর্ণিত, ফীমান ইয়ামুতু মুরাবিতান: আন্নাহু ইয়ামানু মিনাল ফাযা’ইল আকবারি ইয়াওমাল ক্বিয়ামাতি।

"তিনি আল্লাহর রাস্তায় পাহারারত অবস্থায় মৃত্যুবরণকারী সম্পর্কে বলেন, 'সে কিয়ামাতের দিন চরম ভয়ভীতি হতে নিরাপদ থাকবে।”²³⁸

১৮২. আবু সালিহ হিমসী রা. বলেন, রাসূল ﷺ বলেছেন, ইয়াবআ’সুলাহু আযযা ওয়া জাল্লা ইয়াওমাল ক্বিয়ামাতি আক্বওয়ামান ইয়ামুররূনা আ’লাল সিরোয়াতি কাহাইআতির রীহি, লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আ’যাবুন। ক্বলু: ওয়া মান হুম ইয়া রাসূলাল্লাহ? ক্বলা: আক্বওয়ামুন ইয়ুদরিকুহুম মাউতুহুম ফীর রিবাত্বি।

"কিয়ামাতের দিন আল্লাহ তাআলা একদল লোককে ওঠাবেন, যারা বাতাসের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। তাদের কোনো হিসাব এবং শাস্তির ব্যাপার থাকবে না। সাহাবাগণ বললেন, 'ইয়া রাসূলাল্লাহ, তারা কারা?' রাসূল ﷺ বললেন, 'সীমান্তে পাহারারত অবস্থায় যাদের মৃত্যু হয়েছে।”²³⁹

টিকাঃ
২৩৮. সনদ হাসান। আরও রয়েছে: ইমাম বুখারী, তারীখুল কাবীর, ৪/৩২৪।
২৩৯. সনদ দুর্বল। বর্ণনাকারী বাশশার ইবনু সাঈদ সম্পর্কে প্রয়জনীয় তথ্য পাওয়া যায় না।

ফন্ট সাইজ
15px
17px