📄 প্রকৃত কল্যাণকামী বন্ধু
১৭৬. বাকর ইবনু আমর রহ. বলেন, আন্ মুআবিয়াতা ইবনা আবি সুফিয়ানা ইস্তামালা ফাদ্বালাতা ইবনা উবাইদিন, আ’লা বা’দ্বি আ’মালিহি, ফাকাতাবা মা’আহু রিজালান ইয়াস্তাইনু বিহিম, ফাআতাবাহু রাজুলুম মিম্মান কানা ইউসোয়াফিহিল ইখওয়া-আ ওয়াল মাহাব্বাতা, ফাযোয়ান্না আন্নাহু ক্বাদ কাতাবাহু ফী আউওয়ালি মান যাকারা মিন আসোহাবিহি, ফাকোয়ালা: আকুনতা কাতাবতানি মা’আকা? ক্বলা: লা. ক্বলা: আজাল ক্বলা: আজাল, ইন্নামা তারাকতু ইসমাকা লিল্লাযী হুয়া খাইরুল লাকা, সামি’তু রাসূলুল্লাহি ﷺ ইয়াক্বুলু লিরাজুলিম মিন আসোহাবিহি: আইয়্যুমা আবদিন মু’মিনিন মাতা ওয়া হুয়া আ’লা মারতাবাতিম মিন হাযিহিল আ’মালি, বাআ’সাহুল্লাহু আযযা ওয়া জাল্লা আলাইহা ইয়াওমাল ক্বিয়ামাতি ফাআহবাবতু আন ইয়াবআ’সাকাল্লাহু আযযা ওয়া জাল্লা মিম মারতাবাতিল জিহাদি ফী সাবীলিল্লাহি, ফানসোয়াারাফা ওয়া হুয়া মাসরুরুন।
"একবার আমীরুল মুমিনীন মুআওয়িয়াহ ইবনু আবি সুফিয়ান রা. ফাযালাহ ইবনু উবাইদ রা.-কে কিছু দায়িত্ব প্রদান করেন। তিনি তখন তার সাথে সহযোগিতার জন্য তার কয়েকজন সহযোগীর নাম লিখে নেন। এ খবর পেয়ে তার ভ্রাতৃপ্রতিম ও অন্তরঙ্গ একজন ব্যক্তি তার সাথে দেখা করতে আসেন। তার ধারণা ছিল ফাযালাহ রা. সহযোগীদের তালিকায় সর্বপ্রথম তার নামটিই লিখেছেন। লোকটি তাকে জিজ্ঞাসা করল, 'তোমার সাথে আমার নাম লিখেছ তো?' তিনি বললেন, 'না।' লোকটি বলল, 'আসলেই?' তিনি বললেন, 'হ্যাঁ, আসলেই। আমি তোমার নাম এরচেয়ে উত্তম কাজের জন্য রেখে দিয়েছি। আমি রাসূল ﷺ-কে বলতে শুনেছি, তিনি তার এক সাহাবীকে বলেছেন, যে ব্যক্তি এ সকল অবস্থায় মারা যাবে সে কিয়ামাতের দিন আল্লাহ তাআলার নিকট সে অবস্থাতেই পুনরুত্থিত হবে (অর্থাৎ সীমান্ত পাহারা ও হজ্জ ইত্যাদি)।²³²
আমি চাই যে, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর রাস্তার মুজাহিদ হিসেবে পুনরুত্থিত করুন। এ কথা শুনে লোকটি আনন্দচিত্তে ফিরে গেলেন।"²³³
টিকাঃ
২৩২. ১৭৩ নং হাদীসে সমার্থক বর্ণনা রয়েছে। মুসনাদু আহমাদ, ২৩৯৫০। সনদ সহীহ।
২৩৩. সনদ সহীহ।
📄 রাসূল ﷺ-এর ভবিষ্যদ্বাণী
১৭৭. উরওয়াহ ইবনু রুওয়াইম রহ. বলেন, আতা নাবিয়্যা ﷺ রিজালুন, ফাক্বালু: ইয়া রাসূলাল্লাহ, ইন্না কুন্না হাদীসা আ’হদিম বিজাহিলিয়্যাতিন, ওয়া ইন্না কুন্না নুসিবু মিনাল আ-সামি ওয়ায যিনা, ওয়া ইন্না আরাদনা আন নাহবিসা আনফুসানা ফী বুইউতিন, না’বুদুল্লাহা আযযা ওয়া জাল্লা ফীহা হাত্তা নামূতা। ক্বলা: ফাতাহাল্লালা ওয়াজহু রাসূলিল্লাহি ﷺ, ওয়া ক্বলা: ইন্নাকুম সাতাজনুদূনা আজনাদান, ওয়া তাকুনু লাকুম যিম্মাতুন, ওয়া খারাজুন, ওয়া সাইয়াকুনু লাকুম আ’লা সাইফিল বাহরি মাদা-ইনু ওয়া কুসূরুন, ফামান আদরাকা যালিকা ফাস্তাতোয়া’আ আন ইয়াহবিসা নাফসাহু ফী মাদিনাতিম মিন তিলকাল মাদা-ইনি, আও কাসরিম মিন তিলকাল কুসূরি হাত্তা ইয়ামুতা ফালইয়াফ’আল।
"একবার কিছু লোক রাসূল ﷺ-এর দরবারে হাযির হয়ে বলল, 'ইয়া রাসূলাল্লাহ, ইতিপূর্বে আমরা জাহিলিয়াতের আঁধারে নিমজ্জিত ছিলাম। সে সময় আমরা ব্যভিচারসহ বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত ছিলাম। এখন আমরা নিয়্যাত করেছি যে, নিজেদের গৃহবন্দী করে আমৃত্যু আল্লাহ তাআলার ইবাদাতে মগ্ন রাখব।' তাদের কথায় রাসূল ﷺ-এর চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, 'অচিরেই তোমরা বহু সৈন্যদলে বিভক্ত হবে। তোমরা অন্যদের নিরাপত্তা প্রদান করবে এবং কর আদায় করবে। সমুদ্রের উপকূলে তোমাদের অধীনে অনেক শহর ও অট্টালিকা থাকবে। যে ব্যক্তি সে সময়ে উপনীত হবে সে যদি সেসব শহরের কোনো শহরে কিংবা অট্টালিকার কোনো অট্টালিকায় নিজেকে আমৃত্যু আবদ্ধ রাখতে চায়, সে যেন তা-ই করে।"²³⁴
টিকাঃ
২৩৪. সনদ মুরসাল। বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে উরওয়াহ ইবনু রুওয়াইম রহ. সরাসরি সাহাবী সুলাইমান ইবনু আবি সুলাইমান শামী রা. হতে বর্ণনা করেননি। তিনি যার কাছ থেকে বর্ণনা করেছেন তার পরিচয় অজ্ঞাত। ইবনুল আসির, উসুদুল গাবাহ, ২/৫৪৭; ইবনু মানদাহ, মা'রিফাতুস সাহাবাহ, ৭৩৬,৩৭; ইমাম বাগওয়ী, মু'জামুস সাহাবাহ, ৩/১৫৯।
📄 কিয়ামত পর্যন্ত সিয়াম, কিয়াম ও সিজদার সাওয়াব লেখা হবে
১৭৮. উবাইদুল্লাহ ইবনু আবি হুসাইন রহ. বর্ণনা করেন, রাসূল ﷺ বলেছেন, মান নাযালা মানযিলান ইউখীফু ফীহিল মুশরিকীনা, ওয়া ইউখীফুনাহু, হাত্তা ইয়ুদরিকাহুল মাউতু, কুতিবা লাহু কাআজরি সাজিদিন লা ইয়ারফাউ’ রা’সাহু ইলা ইয়াওমিল ক্বিয়ামাতি, ওয়া আজরি ক্বা-ইমিল লা ইয়াক্বউ’দু ইলা ইয়াওমিল ক্বিয়ামাতি, ওয়া আজরি সোয়া-ইমিল লা ইউফতিরু।
"যে ব্যক্তি এমন ভূখণ্ডে অবতরণ (বা অবস্থান) করে যে, সেখানে সে মুশরিকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে আর মুশরিকরাও তাকে ভীতি প্রদর্শন করে। আর সেখানে তার মৃত্যু ঘটে তবে তার আমলনামায় এমন সিজদাকারীর সাওয়াব লেখা হবে যে কিয়ামাতের আগ পর্যন্ত সিজদা হতে মাথা ওঠাবে না। এমন কিয়ামকারীর (সালাতে দণ্ডায়মান ব্যক্তির) সাওয়াব লেখা হবে যে কিয়ামাতের আগ পর্যন্ত বসবে না। আর এমন সিয়াম পালনকারীর সাওয়াব লেখা হবে যে কিয়ামাতের আগ পর্যন্ত ইফতার করবে না (প্রতিদিন সিয়াম পালন করবে)।”²³⁵
টিকাঃ
২৩৫. সনদ মুরসাল এবং অগ্রহণযোগ্য। বর্ণনাকারী যিরার ইবনু আমর মুনকারুল হাদীস। এ ছাড়া আরও দুজন বর্ণনাকারী নিয়ে আপত্তি রয়েছে।
📄 মৃত্যুর পরও সাওয়াব অব্যাহত থাকবে
১৭৯. উবাদাহ ইবনু সামিত রা. বলেন, লাইসা মির রাজুলিন ইয়ুখরিজু নাফসাহু ইল্লা রাআ মানযিলাহু ক্বাবলা আন ইয়ুখরিজা নাফসাহু, গাইরিল মুরাবিতি ইয়াজরী আলাইহি আজরুহু। আউ ক্বলা: রিযক্বহু মা কানা মুরাবিতান।
"প্রাণবায়ু বের হওয়ার পূর্বে প্রত্যেকেই মৃত্যুপরবর্তী তার ঠিকানা দেখতে পায়। তবে আল্লাহর রাস্তায় পাহারারত অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তির বিষয়টি ভিন্ন। কেননা, তার আমলনামা অব্যাহত থাকে। অথবা তিনি বলেছেন যে, তার রিজিক অব্যাহত থাকে।”²³⁶
টিকাঃ
২৩৬. সনদ দুর্বল। বর্ণনাকারী ইবনু রবীআহ হলেন ইবনু লাহিয়া। তিনি দুর্বল রাবী।