📄 শহীদ কে?
১২৯. মাসরূক রহ. বলেন,
কুলনা ইনদা উমারা ইবনিল খাত্তবি রদিয়াল্লাহু আনহু: হানিয়ান লিমান রাযাক্বোহুল্লাহু তাবারাকা ওয়া তাআলাশ শাহাদাতা। ফাক্বলা: ওয়ামা তাউদ্দুনাশ শাহাদাতা? ক্বলু: আল-গাযওয়া ফী সাবীলিল্লাহি। ক্বলা: ইন্না যালিকা লাকাসীরুন। ক্বলু: ফামানীশ শাহীদু? ক্বলা: আল্লাযী ইয়াহতাসিবু নাফসাহু।
"উমর ইবনুল খাত্তাব রা.-এর দরবারে উপস্থিত হয়ে আমরা বললাম, 'আল্লাহ তাআলা যাকে শাহাদাতের রিজিক দানে ধন্য করেছেন তাকে অভিনন্দন!' উমর রা. বললেন, 'শাহাদাত বলতে তোমরা কী বোঝো?' সবাই বলল, 'আল্লাহর রাস্তায় লড়াই করা (লড়াই করে যে শহীদ হয়)।' তিনি বললেন, 'এ তো অনেক বড় বিষয়।' সবাই বলল, 'তাহলে শহীদ কে?' তিনি বললেন, 'যে ব্যক্তি নিজের জীবনের বিনিময়ে সাওয়াবের আশা রাখে সে-ই শহীদ।"¹⁷⁷
টিকাঃ
১৭৭. বর্ণনাকারীগণ গ্রহণযোগ্য। তবে গ্রন্থকার ব্যতীত আর কেউ বর্ণনা করেননি।
📄 পিতা-পুত্রের একসাথে জান্নাতে যাওয়ার কামনা
১৩০. আবু যুহাইফাহ রা. বলেন,
ইন্না লামুতাওয়াজ্জিহুনা ইলা মিহরানা, ওয়া মাআনা রাজুলুন মিনাল আযদি ইয়ুক্বলা লাহু: আবু আসাবাহ, ফাজায়ালা ইয়াবকী, ফাকুলনা: আজাযাউ হাযা? ক্বলা: লা, ওয়ালাকিন তারাকতু আসাবাতান ইয়া’নী আবাহু ফির রাহলি, ফাওয়াদ্দাতু আন্নাহু কানা মা’ঈ ফাদখালনাল জান্নাহ।
"আমরা মিহরান নামক স্থানের দিকে অভিযানের উদ্দেশ্যে সফর করছিলাম। আমাদের সাথে আযদ গোত্রের এক লোক ছিল। তার নাম আবু আছাবাহ। তিনি হঠাৎ কাঁদতে শুরু করলেন। আমরা বললাম, 'তিনি কি কোনো সমস্যায় পড়েছেন?' তিনি বললেন, 'না, আমি আমার পিতা আছাবাহ-কে তার বাহনে রেখে এসেছি। এখন মনে হচ্ছে তিনি সাথে থাকলে আমরা একসাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম।”¹⁷⁸
টিকাঃ
১৭৮. সনদ দুর্বল। বর্ণনাকারী আবু ইবনু আমর ইবনি উতবাহ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় না।
📄 আল্লাহর রাস্তায় এক-দুই বর্শা পরিমাণ এগিয়ে যাওয়ার অন্তিম ইচ্ছা
১৩১. মিসআর রহ. আওন ইবনু আব্দুল্লাহ রহ. সম্পর্কে বর্ণনা করেন,
আন্না রাজুলান মারা আলাইহি ইয়াওমাল ক্বদিসিয়্যাতি, ওয়া ক্বদিনতাসারা ক্বুসুবুহু, ফাক্বলা লিবা’দি মান মাররা আলাইহি: দুম্মাল্লাতী মিনহু; লাআল্লী আদনূ ফী সাবীলিল্লাহি আযযা ওয়া জাল্লা ক্বীদা রুমহিন আও রুমহাইনি। ক্বলা: ফামাররা আলাইহি ওয়া ক্বাদ দানা ক্বীদা রুমহিন আও রুমহাইনি।
"কাদিসিয়্যার যুদ্ধের দিন তিনি এক (আহত) ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকটির ভুঁড়ি বেরিয়ে গিয়েছিল। তিনি তার পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তিকে বললেন, 'আমার এই ভুঁড়িটা একটু সামলে দাও, যাতে আমি আল্লাহু আযযা ওয়া জাল্লার রাস্তায় আরও এক-দুই বর্শা পরিমাণ চলতে পারি।' আওন ইবনু আব্দিল্লাহ কিছুক্ষণ পর তার পাশ দিয়ে আবার যাওয়ার সময় দেখলেন, তিনি এক বা দুই বর্শা পরিমাণ এগিয়ে ইনতিকাল করেছেন।"¹⁷⁹
টিকাঃ
১৭৯. সনদ সহীহ। আরও রয়েছে: মুসান্নাফু ইবনি আবি শাইবাহ, ৩৩৭৬২।
📄 ডাগরনয়না হুরের জন্য দুআ ও জিহাদ
১৩২. নুআইম ইবনু আবি হিন্দ রহ. বলেন,
"কাদিসিয়্যার যুদ্ধের দিন এক ব্যক্তি এই বলে দুআ করে,
اللَّهُمَّ إِنْ حَدَبَةً سَوْدَاءَ بَذِينَةً يَعْنِي امْرَأَتَهُ فَزَوِّجْنِي الْيَوْمَ مَكَانَهَا مِنَ الْحُورِ الْعَيْنِ.
'হে আল্লাহ, আমার স্ত্রী একজন কৃষ্ণবর্ণা কটুভাষী রমণী। তার পরিবর্তে আজ আপনি একজন ডাগরনয়না হুরের সাথে আমার বিয়ে করিয়ে দিন।'
বর্ণনাকারী বলেন, 'লোকজন তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখল, সে একজন বিশালদেহী পারসিকের সাথে কুস্তি লড়ছে আর এই আয়াত তিলাওয়াত করছে,
(مּِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللهَ عَلَيْهِ فَمِنْهُم مَّن قَضَى نَحْبَهُ وَمِنْهُم مَّن يَنتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا)
'মুমিনদের মধ্যে কিছু লোক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি।'¹⁸⁰
আয়াত পাঠ শেষ হতেই তারা উভয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।”¹⁸¹
টিকাঃ
১৮০. সূরা আহযাব, ৩৩:২৩
১৮১. সনদ হাসান। আরও রয়েছে: বাইহাকী, শুআবুল ঈমান, ৪০০১।