📘 জান্নাতের ছায়াপথ 📄 রাসূল ﷺ-এর রিজিক

📄 রাসূল ﷺ-এর রিজিক


১০৫. তাউস ইয়ামানী রহ. বলেন, রাসূল ﷺ বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামাতের নিকটবর্তী সময়ে আমাকে তরবারি দিয়ে পাঠিয়েছেন। আর আমার রিজিক রেখেছেন আমার বর্শার ছায়াতলে। যারা আমার বিরোধিতা করবে তাদের জন্য অপমান আর লাঞ্ছনা রেখেছেন। আর যে ব্যক্তি যে জাতির সাথে সামঞ্জস্য রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।

টিকাঃ
১৪৯. সনদ মুরসাল। বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আরও রয়েছে: মুসান্নাফু ইবনি আবি শাইবাহ, ১৯৪৩৭

📘 জান্নাতের ছায়াপথ 📄 খালিদ ইবনু ওয়ালিদ রা.-এর আনন্দের দিন

📄 খালিদ ইবনু ওয়ালিদ রা.-এর আনন্দের দিন


১০৬. খালিদ ইবনুল ওয়ালিদ রা. বলেন, مَا أَدْرِي مِنْ أَيِّ يَوْمَيْنِ أَفِرُ ، يَوْمُ أَرَادَ اللهُ أَنْ يَهْدِيَ لِي فِيهِ شَهَادَةً، أَوْ مِنْ يَوْمٍ أَرَادَ أَنْ يَهْدِيَ لِي فِيهِ كَرَامَةٌ "আমার জানা নেই যে, কোন দিনটিতে আমি বেশি আনন্দ বোধ করব? যেদিন আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের সৌভাগ্য দান করার ইচ্ছা করবেন সেদিন নাকি যেদিন আল্লাহ তাআলা আমাকে (শাহাদাতের মর্যাদা দিয়ে) সম্মানিত করার ইচ্ছা করবেন সেদিন?"

টিকাঃ
১৫০. সনদ হাসান। আরও রয়েছে: ইবনু আবিদ দুনিয়া, মাকারিমুল আখলাক, ১৭৪।

📘 জান্নাতের ছায়াপথ 📄 খালিদ ইবনু ওয়ালিদ রা.-এর প্রিয় রাত

📄 খালিদ ইবনু ওয়ালিদ রা.-এর প্রিয় রাত


১০৭. খালিদ ইবনুল ওয়ালিদ রা. বলেন, مَا مِنْ لَيْلَةٍ يُهْدَى إِلَيَّ فِيهَا عَرُوسُ أَنَا لَهَا مُحِبُّ، أَوْ أُبَشِّرُ فِيهَا بِغُلَامٍ أَحَبّ إِلَي مِنْ لَيْلَةٍ شَدِيدَةِ الْبَرْدِ كَثِيرَةِ الْجَلِيدِ فِي سَرِيَّةٍ أُصَبِحُ فِيهَا الْعَدُو "প্রিয়তমা নববধূর সাক্ষাৎ কিংবা সন্তান লাভের সুসংবাদ অপেক্ষা আমার নিকট তুষারঝরা কনকনে শীতের সেই রাত অধিক পছন্দনীয়, যে রাতে আমি কোনো বাহিনীর সাথে শত্রুর ওপর আক্রমণের অপেক্ষায় থাকি।"

টিকাঃ
১৫১. সনদ হাসান। আরও রয়েছে: মুসনাদু আবি ইয়া'লা, ৭১৮৫। সনদ সহীহ।

📘 জান্নাতের ছায়াপথ 📄 সামুরাহ ইবনু ফাতিক রা. এর পছন্দের বিষয়

📄 সামুরাহ ইবনু ফাতিক রা. এর পছন্দের বিষয়


১০৮. সামুরাহ ইবনু ফাতিক আসাদী রা. বলেন, مَا أُحِبُّ أَنْ امْرَأَتِي أَصْبَحَتْ نَفْسًا بِغُلَامٍ، وَلَا أَنْ فَرَسِي أَصْبَحَتْ بِعَطْفَةٍ عَلَى مُهْرَةٍ، وَلَوَدِدْتُ أَنَّهُ لَا يَأْتِي عَلَي يَوْمٌ إِلَّا عَدَا عَلَي فِيهِ قَرْنِي مِنَ الْمُشْرِكِينَ، عَلَيْهِ لَأُمَتُهُ، إِنْ قَتَلَنِي قَتَلَنِي، وَإِنْ قَتَلْتُهُ عَدَا عَلَى مِثْلُهُ مَا بَقِيَتُ
"আমার নিকট এটা অধিক পছন্দনীয় নয় যে, আমার স্ত্রী কোনো সন্তান প্রসব করবে কিংবা আমার ঘোড়া তার সদ্যোজাত শাবকের প্রতি মমতাময়ী হয়ে উঠবে; বরং আমার আগ্রহ হলো, আমার প্রতিটি দিন এমন হবে যে, আমার সমবয়সী ও বর্ম পরিহিত কোনো মুশরিক আমার ওপর হামলে পড়বে; যদি সে আমাকে হত্যা করতে পারে তাহলে হত্যা করবে। আর যদি আমি তাকে হত্যা করি তবে তার মতো আরেকজন আমার বিরুদ্ধে এগিয়ে আসবে আর আমি বেঁচে থাকা পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে।"

১০৯. সামুরাহ ইবনু ফাতিক রা. থেকে আরও বর্ণিত আছে, রাসূল ﷺ বলেছেন, نِعْمَ الْفَتَى سَمُرَةَ، لَوْ أَخَذَ مِنْ لَأَمَتِهِ وَشَمَرَ مِنْ مِثْزَرِهِ . فَفَعَلَ ذَلِكَ، أَخَذَ مِنْ لِأُمَتِهِ وَشَمَرَ مِنْزَرَهُ "সামুরাহ কতই-না ভালো যুবক! সে যদি তার মাথার চুল ছোট করত লুঙ্গি গুটিয়ে (একটু ওপরে) পড়ত! (তাহলে আরও ভালো হতো)। তিনি তা-ই করলেন। চুল ছোট করলেন আর (প্রয়োজনমাফিক) লুঙ্গি গুটিয়ে নিলেন।"

টিকাঃ
১৫২. সনদ হাসান। আরও রয়েছে: ইবনুল আসাকীর, তারীখু মাদীনাতি দিমাশক, ২০/১৩২। ইবনু হাজার আসকালানী, আল-ইসাবাহা, ৩/১৫২।
১৫৩. সনদ হাসান। আরও রয়েছে: মুসনাদু আহমাদ, ১৭৭৮৮।

ফন্ট সাইজ
15px
17px