📘 জান্নাতের ছায়াপথ 📄 নবীজীর জন্য আত্মোৎসর্গ

📄 নবীজীর জন্য আত্মোৎসর্গ


৮৯. আব্দুল্লাহ ইবনু মুবারক রহ. বলেন, সুফইয়ান ইবনু ওয়াইনাহ রহ. আমাদের বলেন, অহুদ যুদ্ধের দিন রাসূল ﷺ-এর সাথে থাকা প্রায় ত্রিশ জন সাহাবী আহত হন। প্রত্যেকেই রাসূল ﷺ-এর সামনে বসে কিংবা সামনে এসে বলতেন,

وَجْهِي لِوَجْهِكَ الْوِقَاءُ وَنَفْسِي لِنَفْسِكَ الْفِدَاءُ، وَعَلَيْكَ سَلَامُ اللَّهِ غَيْرُ مُوَدِّعٍ

আমার এ মুখ আপনার মুখের রক্ষাকবচ
আপনার বদলে আমার এ প্রাণ হোক কবজ।
শান্তিধারা নেমে আসুক আজ আপনার তরে
থামে না যেন এ ধারা কভু ক্ষণিকের তরে।

টিকাঃ
১২৬. সনদ হাসান গরীব। গ্রন্থকার পূর্ণ সনদ উল্লেখ করেননি। পূর্ণ সনদে ইবনু জুদআন রয়েছেন। তিনি দুর্বল। দেখুন, ইমাম বুখারী, আদাবুল মুফরাদ, ৮০২।

📘 জান্নাতের ছায়াপথ 📄 জিহাদ শুধু দীনের জন্য

📄 জিহাদ শুধু দীনের জন্য


৯০. আব্দুল্লাহ ইবনু আবি নাজীহ রহ. তার পিতা ইয়াসার মাক্কী রহ. হতে বর্ণনা করেন, অহুদ যুদ্ধের দিন একজন সাহাবী জনৈক আনসারী সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন। আনসারী সাহাবী তখন রক্তে রঞ্জিত ছিলেন। আগন্তুক বললেন, 'হে অমুক, তুমি কি জানো রাসূল ﷺ নিহত হয়েছেন!' আনসারী বললেন, 'মুহাম্মাদ ﷺ যদি নিহত হয়েও থাকেন তিনি তো (দীনের দায়িত্ব) পৌঁছে দিয়ে গেছেন। অতএব তোমরা নিজেদের দীনের পক্ষে লড়াই করো।'

টিকাঃ
১২৭. সনদ সহীহ। আরও রয়েছে: ইবনু আবিদ দুনিয়া, আল-মুহতাযিরুন, ৩৪৯

📘 জান্নাতের ছায়াপথ 📄 অহুদ যুদ্ধে আবু উবাইদাহ রা.-এর কীর্তি

📄 অহুদ যুদ্ধে আবু উবাইদাহ রা.-এর কীর্তি


৯১. আম্মাজান আয়েশা রা. তার পিতা আবু বকর সিদ্দীক রা. হতে বর্ণনা করেন, তিনি বলেন, কুনতু ফি আউওয়ালি মান ফাআ ইয়াওমা উহুদিন, ফারাআইতু রাজুলান মাআ রাসূলিল্লাহি ﷺ ইউকোয়াতিলু দুনাহু আরাওহু কোয়ালা: ওয়া ইয়াহমিহি কুনতু: কুন তালহাতা, হাইসু ফাতানি মা ফাতানি, ওয়া বাইনি ওয়া বাইনাল মুশরিকিনা রাজুলুন, আনা আকরাবু ইলা রাসূলিল্লাহি ﷺ মিনহু, ওয়া হুয়া ইয়াখতাফুস সা’ইয়া তাখতাফুন লা আহফাযুহু হাত্তা দাফা’তু ইলান নাবিয়্যি ﷺ, ফাইযা হালকোয়াতানি মিনাল মিগফারি কোয়াদ নাশাবাতা ফি ওয়াজহিহি, ওয়া ইযা হুয়া আবু উবাইদাহ, ফাকোয়াালান নাবিয়্যু ﷺ: আলাইকুম সাহিবাকুম। ইউরিদু তালহাতা, ওয়া কয়াদ নাযাফা, ফালাম ইয়ানযুর ইলাইহি, ওয়া আকব্বলনা ইলান নাবিয়্যি ﷺ, ফাআরাদানি আবু উবাইদাহ আলা আন আতরুকাহু, ফালাম ইয়াযাল বি হাত্তা তারাকতুহু, ফাআকাব্বা আলা রাসূলিল্লাহি ﷺ, ফাআখাযা হালকোয়াতান কোয়াদ নাশাবাত ফি ওয়াজহি রাসূলিল্লাহি ﷺ, ফাকারিহা আন ইউযাযিআহা ফাইয়াশতাকিন নাবিয়্যু ﷺ, ফাআযামা আলাইহা বিতানিয়্যাতিহি, সুম্মা নাহাদা আলাইহা, ফানাদারাৎ তানিয়্যাতুহু, ওয়া নাযাআহা, ফাকুলতু: দা’নি, ফাআবা, ফাতলাবা ইলাইয়্যা, ফাআকাব্বা আলাল উখরা, ফাসানাআ বিহা মিসলা যালিকা, ফানাযাআহা, ওয়া নাদারাৎ তানিয়্যাতুহু, ফাকানা আবু উবাইদাহ আহতামাস সানাঈয়া।

"অহুদ যুদ্ধের দিন (ছত্রভঙ্গ হওয়ার পর) সবার আগে যারা ফিরে আসে আমি ছিলাম তাদেরই একজন। ততক্ষণে আমি যা হারানোর হারিয়েছি। এমন সময় দেখলাম রাসূল ﷺ-এর সাথে এক ব্যক্তি রয়েছেন। তিনি রাসূল ﷺ-কে পেছনে রেখে সামনে লড়ে যাচ্ছেন। বর্ণনাকারী বলেন, সম্ভবত তিনি বলেছেন, 'এবং লোকটি রাসূল ﷺ-কে রক্ষা করছেন।' (আবু বকর রা. বলেন,) আমি মনে মনে বললাম, তিনি তালহা রা.। আমার আর মুশরিকদের মাঝখানে এক ব্যক্তি ছিলেন। আমি রাসূল ﷺ-এর অধিক নিকটবর্তী ছিলাম। লোকটি খুব দ্রুত ছুটে আসছিলেন। আমিও বুঝতে পারছিলাম না যে, তিনি কে? ইতিমধ্যে আমি রাসূল ﷺ-এর নিকটে পৌঁছে গেলাম। তার শিরস্ত্রাণের দুটি আংটা চেহারা মুবারকে গেঁথে গিয়েছিল। এতক্ষণে আমি ছুটে আসা লোকটিকে চিনতে পারলাম। তিনি ছিলেন আবু উবাইদাহ রা.। তখন রাসূল ﷺ বললেন, 'তোমরা তোমাদের সাথির প্রতি খেয়াল রাখো। অর্থাৎ তালহা রা.- এর প্রতি। তার রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু তিনি নিজের খেয়াল করলেন না। তখন আমরা উভয়ে রাসূল ﷺ-এর প্রতি মনোযোগী হলাম। আবু উবাইদাহ চাচ্ছিলেন আমি যেন তাকে সুযোগ দিই। তিনি তার আবদারে অনড় রইলেন। অবশেষে আমি তাকে সুযোগ দিলাম। তিনি রাসূল ﷺ-এর দিকে ঝুঁকে একটি আংটা কামড়ে ধরলেন, যা রাসূল ﷺ-এর চেহারায় গেঁথে গিয়েছিল। কিন্তু আবু উবাইদাহ তা নাড়াচাড়া করে রাসূল ﷺ-কে কষ্ট দিতে চাইলেন না। তাই তিনি সামনের দাঁত দিয়ে চেপে ধরে সোজা বের করে আনলেন। এতে তার সামনের একটি দাঁত ভেঙে গেল। আমি বললাম, 'এবার আমাকে (আরেকটি আংটা) বের করতে দিন।' কিন্তু তিনি সেটারও আবদার করলেন এবং ঝুঁকে গিয়ে আগের মতো আরেকটি বের করে আনলেন। এতে তার সামনের আরও একটি দাঁত ভেঙে গেল। সেই থেকে আবু উবাইদার সামনের দুই দাঁত ভাঙা।”

টিকাঃ
১২৮. সনদ দুর্বল। বর্ণনাকারী ইসহাক ইবনু ইয়াহইয়া ইবনু আবি তলহা সম্পর্কে মুহাদ্দিসগণের আপত্তি রয়েছে। তবে মূল ঘটনা অত্যন্ত প্রসিদ্ধ। আরও রয়েছে: মুসতাদরাকু হাকিম, ৫১৫৯।

📘 জান্নাতের ছায়াপথ 📄 অহুদের ময়দানে তালহা রা.-এর অবস্থা

📄 অহুদের ময়দানে তালহা রা.-এর অবস্থা


৯২. মুসা ইবনু তালহা রহ. বলেন, তালহা রা. যখন অহুদের ময়দান থেকে ফিরলেন তখন তার দেহে তরবারি, বর্শা ও তীরের পঁয়ত্রিশ বা পঁচাত্তরটি ক্ষতচিহ্ন ছিল। তার কপাল ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। একটি ধমনি কাটা পড়েছিল। আর বৃদ্ধাঙুলির পাশের এই (তর্জনী) আঙুলটি অবশ হয়ে গিয়েছিল।

৯৩. যুবাইর ইবনুল আওয়াম রা. বলেন, অহুদ যুদ্ধের দিন আমি রাসূল ﷺ-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘আওজাবা তালহাতু’ অর্থাৎ তালহা (জান্নাতকে) ওয়াজিব করে নিয়েছে।

টিকাঃ
১২৯. সনদ সহীহ। আরও রয়েছে: মুসতাদরাকু হাকিম, ৪৩১৩।
১৩০. সনদ হাসান। আরও রয়েছে: মুসনাদু আহমাদ, ১৪১৭।

ফন্ট সাইজ
15px
17px