📘 জান্নাতের ছায়াপথ 📄 জান্নাতে শহীদগণের আমোদ-ফুর্তি ও ভূরিভোজ

📄 জান্নাতে শহীদগণের আমোদ-ফুর্তি ও ভূরিভোজ


৬০. উবাই ইবনু কাআব রা. বলেন,
الشُّهَدَاءُ فِي قِبَابٍ مِنْ رِيَاضِ بِفِنَاءِ الْجَنَّةِ، يُبْعَثُ لَهُمْ حُوتُ وَثَوْرُ يَعْتَرِكَانِ فَيَلْهُونَ بِهِمَا، فَإِذَا اشْتَهَوُا الْغَدَاءَ عَقَرَ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَأَكَلُوا مِنْ لَحْمِهِ، يَجِدُونَ فِي لَحْمِهِ طَعْمَ كُلِّ طَعَامٍ فِي الْجَنَّةِ. وَفِي لَحْمِ الْحُوتِ طَعْمُ كُلِّ شَرَابٍ
"শহীদগণ জান্নাতের সম্মুখভাগে অবস্থিত উদ্যানে গম্বুজসমূহের ছায়ায় অবস্থান করবেন। তাদের সামনে একটি মাছ আর একটি ষাঁড় পাঠানো হবে, যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে আর তারা তা উপভোগ করবেন। যখন তারা মধ্যাহ্নভোজ করতে চাইবে তখন (মাছ ও ষাড়ের) একটি অন্যটিকে হত্যা করবে। অতঃপর তারা এর গোশত আহার করবে। ষাঁড়টির গোশতে জান্নাতের সমস্ত খাদ্যের স্বাদ পাবে আর মাছের মধ্যে জান্নাতের সব ধরনের পানীয়ের স্বাদ আস্বাদন করবে।”⁸⁶

টিকাঃ
৮৬. সনদ হাসান গরীব। বর্ণনাকারী মুসলিম ইবনু শাদ্দাদ সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। আরও রয়েছে: ইবনু হান্নাদ সাররি, কিতাবুয যুহদ, ১৬৫; মুসান্নাফু ইবনি আবি শাইবাহ, ১৯৩৫০; তাফসীরুত তাবারী, ২/৭০২।

📘 জান্নাতের ছায়াপথ 📄 শহীদগণ পাখি হয়ে উড়ে বেড়াবে

📄 শহীদগণ পাখি হয়ে উড়ে বেড়াবে


৬১. কাআব রা. বলেন,
جَنَّةُ الْمَأْوَى فِيهَا طَيْرُ خُضْرٌ تَرْتَعِي فِيهَا أَرْوَاحُ الشُّهَدَاءِ
'জান্নাতুল মাওয়াতে সবুজ বর্ণের কিছু পাখি রয়েছে। শহীদগণের আত্মা সেসব পাখিতে প্রবেশ করে উড়ে বেড়াবে।⁸⁷

৬২. আব্দুল্লাহ ইবনু আব্বাস রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
لَمَّا أُصِيبَ إِخْوَانُكُمْ بِأُحُدٍ جَعَلَ اللهُ أَرْوَاحَهُمْ فِي أَجْوَافٍ طَيْرٍ خُضْرٍ، تَرِدُ أَنْهَارَ الْجَنَّةِ، وَتَأْكُلُ مِنْ ثِمَارِهَا، وَتَأْوِي إِلَى فَنَادِيلَ مِنْ ذَهَبٍ فِي ظِلِ الْعَرْشِ، فَلَمَّا وَجَدُوا طِيبَ مَطْعَمِهِمْ وَرَأَوْا حُسْنَ مُنْقَلَبِهِمْ. قَالُوا: يَالَيْتَ إِخْوَانَنَا يَعْلَمُونَ مَا أَكْرَمَنَا اللهُ بِهِ، وَمَا نَحْنُ فِيهِ لِئَلَّا يَزْهَدُوا فِي الْجِهَادِ، وَلَا يَنْكُلُوا عِنْدَ الْحَرْبِ، فَقَالَ اللهُ: أَنَا أُبَلِّغُهُمْ عَنْكُمْ، فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: {وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ الله...} [آল عمران: ١٦٩]
"উহুদ যুদ্ধের দিন যখন তোমাদের ভাইয়েরা শহীদ হয়, মহান আল্লাহ তাদের রূহগুলোকে সবুজ রঙের পাখির মধ্যে স্থাপন করলেন। তারা জান্নাতের ঝরনাসমূহের ওপর দিয়ে যাতায়াত করে, সেখানকার ফলমূল খায় এবং 'আরশের ছায়ায় ঝোলানো সোনার ফানুসে বসবাস করে। তারা যখন নিজেদের খাবারের সুঘ্রাণ পেল এবং সুসজ্জিত বাসস্থান দেখতে পেল, তখন বলল, 'যদি আমাদের ভাইয়েরা জানতে পারত যে, আল্লাহ তাআলা আমাদের কীভাবে সম্মানিত করেছেন আর আমরা কিসের (নিআমাতের) মধ্যে আছি! যাতে (এটা জানতে পেরে) তারা জিহাদের ব্যাপারে বিমুখ না হয় এবং যুদ্ধের ব্যাপারে উদাসীনতা না দেখায়। তখন আল্লাহ তাআলা বললেন, 'আমি তাদের নিকট তোমাদের এ সংবাদ পৌঁছে দেব। অতঃপর এই আয়াত নাযিল হয়,
(وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ রَبِّهِمْ يُرْزَقُونَ)
আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের তোমরা কখনো মৃত মনে কোরো না; বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত।⁸⁸ ⁸⁹

টিকাঃ
৮৭. সনদ হাসান। আরও রয়েছে: মুসান্নাফু ইবনি আবি শাইবাহ, ১৯৪২৫; হিলইয়াতুল আওলিয়া, ৫/৩৮১।
৮৮. সূরা আ-লু ইমরান, ৩:১৬৯
৮৯. সনদ হাসান। আরও রয়েছে: মুসনাদু আহমাদ, ২৩৮৮; সুনানু আবি দাউদ, ২৫২০।

📘 জান্নাতের ছায়াপথ 📄 শহীদের জন্য নতুন দেহ

📄 শহীদের জন্য নতুন দেহ


৬৩. হিব্বান ইবনু আবি জাবালাহ রহ. বলেন, রাসূল ﷺ বলেছেন,
إِذَا اسْتُشْهِدَ الشَّهِيدُ أَخْرَجَ اللهُ لَهُ جَسَدًا كَأَحْسَنِ جَسَدٍ، ثُمَّ أَمَرَ بِرُوحِهِ، فَأُدْخِلَ فِيهِ، فَيَنْظُرُ إِلَى جَسَدِهِ الَّذِي خَرَجَ مِنْهُ كَيْفَ يَصْنَعُ بِهِ، وَيَنْظُرُ إِلَى مَنْ حَوْلَهُ مِمَّنْ يَتَحَرَّنُ عَلَيْهِ، فَيَظُنُّ أَنَّهُمْ يَسْمَعُونَهُ أَوْ يَرَوْنَهُ فَيَنْطَلِقُ إِلَى أَزْوَاجِهِ
"শহীদ যখন শাহাদাতবরণ করেন তখন আল্লাহ তাআলা তার জন্য অত্যন্ত সুদর্শন একটি দেহ তৈরি করেন। অতঃপর তার অন্তরকে সেই দেহে প্রবেশ করানোর আদেশ দান করেন। তাকে সেখানে প্রবেশ করানো হয়। তখন সে তার সদ্য বেড়িয়ে আসা (আগের) দেহের দিকে তাকিয়ে দেখে যে, তার সাথে কী আচরণ করা হচ্ছে? এবং তার চারপাশে সমবেত শোক প্রকাশকারীদেরও দেখতে পায়। এতে তার ধারণা হয় যে তারা তার কথা শুনতে পাচ্ছে কিংবা তাকে দেখতে পাচ্ছে। অতঃপর সে তার (জান্নাতী) রমণীদের কাছে চলে যায়।"⁹⁰

টিকাঃ
৯⁰. সনদ মুরসাল এবং যঈফ। বর্ণনাকারীদের মধ্যে আব্দুর রহমান ইবনু যিয়াদ ইবনি আনআম রয়েছেন। মুহাদ্দিসগণ তাকে দুর্বল বলেছেন। তা ছাড়া হাদীসটি তিনি ব্যতীত ভিন্ন কোনো সনদেও পাওয়া যায় না।

📘 জান্নাতের ছায়াপথ 📄 শহীদগণের ব্যাপারে একটি আয়াত, যা পরে রহিত হয়ে যায়

📄 শহীদগণের ব্যাপারে একটি আয়াত, যা পরে রহিত হয়ে যায়


৬৪. আনাস ইবনু মালিক রা. বলেন,
أُنْزِلَ فِي الَّذِينَ قُتِلُوا بِبِئْرِ مَعُونَةً قُرْآنٌ قَرَأْنَاهُ حَتَّى نُسِخَ بَعْدُ: بَلِّغُوا قَوْمَنَا أَنَا لَقِينَا رَبَّنَا، فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ
মাউনা নামক কূপের পাশে সংঘটিত লড়াইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের ব্যাপারে কুরআনে একটি আয়াত নাযিল হয়েছিল, যা আমরা তিলাওয়াত করেছি। পরে তা রহিত হয়ে যায় (এবং উঠিয়ে নেয়া হয়)। আয়াতটি ছিল এমন,
بَلِّغُوا قَوْمَنَا أَنَّا لَقِينَا رَبَّنَا، فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ .
“আমাদের গোত্রীয় লোকজনের কাছে এ কথা পৌঁছে দাও যে, আমরা আমাদের রবের সাক্ষাৎ লাভ করেছি। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর আমরাও তাঁর প্রতি সন্তুষ্ট আছি।”⁹¹

টিকাঃ
৯১. সনদ সহীহ। আরও রয়েছে: সহীহ বুখারী, ২৮১৪।

ফন্ট সাইজ
15px
17px