📘 জান্নাতের ছায়াপথ 📄 সবচেয়ে মর্যাদাবান শহীদ

📄 সবচেয়ে মর্যাদাবান শহীদ


৪৮. ইয়াহইয়া ইবনু আবি কাসির রহ. বলেন, রাসূল ﷺ বলেছেন,
أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللهِ الَّذِينَ يُلْقَوْنَ فِي الصَّفِّ فَلَا يَلْفِتُونَ وُجُوهَهُمْ حَتَّى يُقْتَلُوا، أُولَئِكَ يَتَلَبَّطُونَ فِي الْغُرَفِ الْعُلَى مِنَ الْجَنَّةِ، يَضْحَكُ إِلَيْهمْ رَبُّكَ، إِنَّ رَبِّكَ إِذَا ضَحِكَ إِلَى قَوْمٍ، فَلَا حِسَابَ عَلَيْهِمْ
"আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মর্যাদাবান শহীদ হলেন তারা, যারা যুদ্ধের সারিতে দাঁড়ানোর পর শাহাদাতবরণের আগ পর্যন্ত অন্যদিকে ফিরেও তাকায় না। তারা জান্নাতের সুউচ্চ বালাখানায় গড়াগড়ি খাবে। তোমার রব তাদের প্রতি তাকিয়ে হাসবেন। নিঃসন্দেহে তোমার রব যখন কোনো দলের দিকে তাকিয়ে হাসেন তখন তাদের কোনো হিসাব নেয়া হয় না।"⁷⁰

৪৯. আব্দুল্লাহ ইবনু আমর ইবনিল আস রা. বলেন,
أَلَا أُخْبِرُكُمْ بِأَفْضَلِ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةٌ يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يَلْقَوْنَ الْعَدُوِّ في الصف، فَإِذَا وَاجَهُوا عَدُوّهُمْ لَمْ يَلْتَفِتْ يَمِينًا وَلَا شِمَالًا وَاضِعًا سَيْفَهُ عَلَى عَاتِقِهِ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أُجْزِيكَ نَفْسِيَ الْيَوْমَ بِمَا أَسْلَفْتُ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ فَيُقْتَلُ عِنْدَ ذَلِكَ، فَذَلِكَ مِنَ الشُّهَدَاءِ الَّذِينَ يَتَلَبَّطُونَ فِي الْغُرَفِ الْعُلَى مِنَ الْجَنَّةِ حَيْثُ شَاءُوا
"আমি কি তোমাদের কিয়ামাতের দিন আল্লাহ তাআলার নিকট সর্বাধিক মর্যাদাবান শহীদগণ সম্পর্কে জানাব? তারা হলেন সেসব ব্যক্তি, যারা যুদ্ধের সারিতে শত্রুর সাক্ষাতে ডানে-বামে কোনো দিকেই তাকায় না। তরবারি কাঁধে নিয়ে তারা বলেন, 'হে আল্লাহ, আমি বিগত অবসর দিনগুলোতে যা কিছু করেছি তার (শূন্যতা পূরণের) জন্য আজ আপনার পথে জীবন বিলিয়ে দিচ্ছি।' অতঃপর সে যুদ্ধে নিহত হয়। তারাই সেসব শহীদ, যারা জান্নাতের সুউচ্চ বালাখানায় যেখানে ইচ্ছা শুয়ে গড়াগড়ি খাবে।"⁷¹

টিকাঃ
৭⁰. সনদ মুরসাল। বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আরও আছে: মুসনাদু আহমাদ, ২২৪৭৬।
৭১. সনদ দুর্বল। বর্ণনাকারী যুহাইর ইবনু সালিম দুর্বল। আরও রয়েছে: আবু নুআইম, হিলইয়াতুল আওলিয়া, ১/২৯১।

📘 জান্নাতের ছায়াপথ 📄 সমুদ্রে নিমজ্জিত শহীদের মর্যাদা

📄 সমুদ্রে নিমজ্জিত শহীদের মর্যাদা


৫০. হাযযায ইবনু মালিক রহ. বলেন,
قال لي كَعْبٌ: أَلَا أُنَبِّئُكَ يَا هَزَازُ بْنَ مَالِكٍ بِأَفْضَلِ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ؟ قَالَ: بَلَى قَالَ: الْمُحْتَسِبُ بِنَفْسِهِ، ثُمّ قَالَ: أَلَا أُنَبِّئُكَ يَا هَزَازُ بْنَ مَالِكٍ بِالَّذِينَ يَلُونَهُمْ؟ قُلْتُ: بَلَى، قَالَ: مَنْ غَرِقَ فِي بَحْرِهِ। ثُمَّ قَالَ: أَلَا أُنَبِّئُكَ يَا هَزَازُ بْنَ مَالِكٍ بِأَقَلِّ أَهْلِ الْجُمُعَةِ أَجْرًا؟ قُلْتُ: بَلَى قَالَ: مَنْ لَمْ يُدْرِكْ إِلَّا الرَّكْعَةَ الْأَخِيرَةَ أَوِ السَّجْدَةَ الْأَخِيرَةَ، ثُمَّ قَالَ: وَاللهِ، مَا يَنْظُرُ النَّاسُ إِلَى الشُّهَدَاءِ يَوْمَ الْقِيَامَةِ إِلَّا هَكَذَا، ثُمَّ رَفَعَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ
"কা'আব রা. আমাকে বললেন, 'হে হাযযায ইবনু মালিক, আমি কি তোমাকে কিয়ামাতের দিন সর্বোচ্চ মর্যাদার অধিকারী শহীদের কথা বলব?' (হাযযায) বললেন, 'অবশ্যই, বলুন।' তিনি বললেন, 'যে শহীদ নিজেই নিজের হিসাব রাখে।' অতঃপর বললেন, 'হে হাযযায ইবনু মালিক, আমি কি তোমাকে বলব যে, কারা এই মর্যাদা লাভ করবে?' (হাযযায) বললেন, 'অবশ্যই, বলুন।' তিনি বললেন, 'যারা সমুদ্রে নিমজ্জিত হয়।' অতঃপর বললেন, 'হে হাযযায ইবনু মালিক, আমি কি তোমাকে বলব যে, জুমআর সালাতে কে সবচেয়ে কম সাওয়াব লাভ করে?' (হাযযায) বললেন, 'অবশ্যই, বলুন।' তিনি বললেন, 'যে ব্যক্তি শুধু শেষ রাকাআত বা শেষ সিজদা পায়' অতঃপর তিনি বললেন, 'আল্লাহর শপথ! কিয়ামাতের দিন লোকজন শহীদগণের প্রতি এমনভাবে তাকাবে।' বলে তিনি আসমানের দিকে মুখ তুলে তাকালেন।”⁷²

টিকাঃ
৭২. সনদ দুর্বল। একাধিক বর্ণনাকারীর সমস্যা রয়েছে।

📘 জান্নাতের ছায়াপথ 📄 সর্বোত্তম জিহাদ

📄 সর্বোত্তম জিহাদ


৫১. আব্দুল্লাহ ইবনু উবাইদ ইবনি উমাইর রহ. বলেন, قِيلَ يَا رَسُولَ اللَّهِ: أَيُّ الْجِهَادِ أَفْضَلُ ؟ قَالَ: مَنْ عُقِرَ جَوَادُهُ وَأُهْرِيقَ دَمُهُ
"রাসূল ﷺ-কে জিজ্ঞাসা করা হলো, 'সর্বোত্তম জিহাদ কোনটি?' তিনি বললেন, '(জিহাদে) যার ঘোড়ার পা কাটা হয়েছে আর তার রক্ত প্রবাহিত হয়েছে।"⁷³

টিকাঃ
৭৩. সনদ মুরসাল। বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আরও রয়েছে: মুসনাদু আহমাদ, ১৪২৩৩।

📘 জান্নাতের ছায়াপথ 📄 শাহাদাতের তামান্নায় লড়াইকারী আল্লাহর বিশ্বস্ত বান্দা

📄 শাহাদাতের তামান্নায় লড়াইকারী আল্লাহর বিশ্বস্ত বান্দা


৫২. খালিদ ইবনু মা'দান রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
الشُّهَدَاءُ أُمَنَاءُ اللَّهِ قُتِلُوا أَوْ مَاتُوا عَلَى فُرُشِهِمْ
শহীদগণ (শাহাদাতের তামান্নায় লড়াইকারীগণ) আল্লাহর বিশ্বস্ত বান্দা। তারা রণক্ষেত্রে নিহত হোক কিংবা বিছানায় মৃত্যুবরণ করুক।⁷⁴

টিকাঃ
৭৪. সনদ মুরসাল যঈফ। আবু বকর ইবনু আবি মারইয়াম দুর্বল।

ফন্ট সাইজ
15px
17px