📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহ তাআলা মুজাহিদের দায়িত্ব গ্রহণ করেন

📄 আল্লাহ তাআলা মুজাহিদের দায়িত্ব গ্রহণ করেন


৩৯. আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
تَكَفَّلَ اللهُ لِمَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ مُجَاهِدًا فِي سَبِيلِ اللَّهِ لَا يَنْهَرُهُ إِلَّا الْجِهَادُ فِي سَبِيلِهِ، وَتَصْدِيقُ كَلِمَتِهِ، أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يُرْجِعَهُ إِلَى مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ
"যে ব্যক্তি নিজের ঘর থেকে মুজাহিদ বেশে আল্লাহর রাস্তায় বের হয়, যাকে জিহাদ এবং কালিমার বিশ্বাস এই পথে বের হতে উদ্বুদ্ধ করেছে, আল্লাহ তাআলা তার দায়িত্ব গ্রহণ করেন। তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অথবা তার অর্জিত সাওয়াব এবং যুদ্ধলদ্ধ সম্পদসহ তাকে আপন নিবাসে ফিরিয়ে দেবেন।”⁵⁹

টিকাঃ
৫৯. সনদ হাসান গরীব। ইবনু লাহিয়া রয়েছেন। সহীহ সনদে সমার্থক বর্ণনা রয়েছে: সহীহ বুখারী, ৭৪৬৩।

📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহ রাস্তায় আহত হওয়ার ফযীলত

📄 আল্লাহ রাস্তায় আহত হওয়ার ফযীলত


৪০. আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
كُلِّ كَلمٍ يُكْلَمُهُ الْمُسْلِمُ فِي سَبِিলِ اللهِ يَكُونُ يَوْমَ الْقِيَامَةِ كَهَيْأَتِهَا، إِذَا طُعِنَتْ تُفَجِّرُ دَمًا، فَاللُّونُ لَوْنُ دَمٍ، وَالْعَرْفُ عَرْفُ مِسْكٍ
"আল্লাহর রাস্তায় মুসলমানের দেহে যে ক্ষত সৃষ্টি হয় কিয়ামাতের দিন তা আগের মতোই থাকবে। সে ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়বে। রক্তের রং রক্তের মতোই হবে কিন্তু তা হতে মিশকের সুবাস ছড়িয়ে পড়বে।”⁶⁰

টিকাঃ
৬০. সনদ সহীহ। সমার্থক বর্ণনা রয়েছে: সহীহ বুখারী, ২৩৭।

📘 জান্নাতের ছায়াপথ 📄 ব্যতিক্রমী দুঃসাহসী ও ভীতু!

📄 ব্যতিক্রমী দুঃসাহসী ও ভীতু!


৪১. আবু হুরাইরা রা. বলেন,
الجريء كُلُّ الْجَرِيءِ الَّذِي إِذَا حَضَرَ الْعَدُوِّ وَلَّى فِرَارًا, وَالْجِبَانُ كُلُّ الْجَبَانِ الَّذِي إِذَا حَضَرَ الْعَدُوِّ حَمَلَ فِيهِمْ حَتَّى يَكُونَ مِنْهُ مَا شَاءَ اللَّهُ, فَقِيلَ: يَا أَبَا هُرَيْرَةَ كَيْفَ هَذَا؟ قَالَ: إِنَّ الَّذِي يَفِرُّ اجْتَرَأَ عَلَى اللهِ, فَفَرَ, وَإِنَّ الْجِبَانَ فَرِقَ مِنَ اللَّهِ
"প্রকৃত দুঃসাহসী হলো সেই ব্যক্তি, যে শত্রুর মুখোমুখি হয় এবং পলায়নপর হয়ে পিছু হটে। আর প্রকৃত ভীতু হলো সেই ব্যক্তি যে শত্রুর সম্মুখীন হয় এবং তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অতঃপর আল্লাহ তাআলা যা চান (ফলাফল) তা-ই হয়। বলা হলো, 'হে আবু হুরাইরা, এটা আবার কেমন কথা?' তিনি বললেন, 'যে ব্যক্তি পিছু হটে পালিয়েছে সে আল্লাহর ব্যাপারে (আদেশ লঙ্ঘন করে) দুঃসাহস দেখিয়েছে এবং পালিয়েছে। আর ভীতু ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত হয়েছে।”⁶¹

টিকাঃ
৬১. মাওকুফ হাসান। আব্দুল্লাহ ইবনু মুবারক রহ. ব্যতীত আর কেউ তা বর্ণনা করেননি।

📘 জান্নাতের ছায়াপথ 📄 প্রকৃত সম্মানের অধিকারী

📄 প্রকৃত সম্মানের অধিকারী


৪২. আব্দুল্লাহ ইবনু আব্বাস রা. বলেন,
يَجِيءُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي ظُلَلٍ مِنَ الْغَمَامِ وَالْمَلَائِكَةِ، ثُمَّ يُنَادِي مُنَادٍ: سَيَعْلَمُ أَهْلُ الْجَمْعِ لِمَنِ الْكَرَمُ الْيَوْمَ, فَيَقُولُ: عَلَيْكُمْ بِأَوْلِيَائِي الَّذِينَ اهْرَاقُوا دِمَاءَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِي، فَيَتَطَلَعُونَ حَتَّى يَدْنُونَ
"(কিয়ামাতের দিন) আল্লাহ তাআলা ও ফেরেশতাগণ মেঘের ছায়ায় আসবেন। অতঃপর একজন ঘোষক (ফেরেশতা) ঘোষণা করবেন, 'আজকে সকলেই জানতে পারবে, প্রকৃত সম্মানের অধিকারী কারা?' তখন আল্লাহ তাআলা বলবেন, 'আমার সেসব বন্ধুকে নিয়ে আসো, যারা আমার সন্তুষ্টির জন্য নিজেদের রক্ত প্রবাহিত করেছে।' তখন তারা উঠবেন এবং (আল্লাহ তাআলার) নিকটবর্তী হবেন।”⁶²

৪৩. মুআয ইবনু জাবাল রা. বলেন,
يُنَادِي مُنَادٍ: أَيْنَ الْمُفْجَعُونَ فِي سَبِিলِ اللَّهِ، فَلَا يَقُومُ إِلَّا الْمُجَاهِدُونَ
"(কিয়ামাতের দিন) একজন ঘোষক এই বলে ঘোষণা করবেন যে, 'আল্লাহর রাস্তায় নানাবিধ কষ্ট-মুসিবত সয়ে যাওয়া লোকজন কোথায়?' তখন শুধু মুজাহিদগণই উঠে দাঁড়াবেন। "⁶³

টিকাঃ
৬২. সনদ মাওকূফ এবং দুর্বল। বর্ণনাকারীদের মধ্যে শাহর ইবনু হাওশাব রয়েছেন। তার ব্যাপারে মুহাদ্দিসগণের আপত্তি রয়েছে। তা ছাড়া গ্রন্থকার ব্যতীত আর কেউ বর্ণনাটি নকল করেননি।
৬৩. মাওকুফ হাসান। আরও রয়েছে: ইবনুল আসাকীর, তারীখু মাদীনাতি দিমাশক, ১৫/৩৩৯, ৩৪০।

ফন্ট সাইজ
15px
17px