📄 আল্লাহর রাস্তার ফযীলত
৩৭. আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِিলِ اللهِ كَمَثَلِ الصَّائِمِ الْقَانِتِ الَّذِي لَا يَفْتُرُ عَنْ صِيَامٍ وَقِيَامٍ حَتَّى يَرْجِعَ
"আল্লাহ রাস্তা হতে না ফেরা পর্যন্ত জিহাদরত ব্যক্তির উদাহরণ হলো এমন ব্যক্তির ন্যায়, যে বিরতিহীন সিয়াম পালন করে আর (সালাতে) দণ্ডায়মান থাকে।"⁵⁷
টিকাঃ
৫৭. সনদ হাসান গরীব। ইবনু লাহিয়া রয়েছেন। সহীহ সনদে সমার্থক বর্ণনা রয়েছে: সহীহ বুখারী, ২৭৮৭।
📄 আল্লাহর রাস্তায় আঘাত পাওয়া ব্যক্তির অবস্থা
৩৮. আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا يُكْلَمُ أَحَدٌ فِي سَبِিলِ اللَّهِ - وَاللَّهُ أَعْلَمُ بِمَنْ يُكْلَمُ فِي سَبِيلِهِ - إِلَّا جَاءَ كَهَيْئَتِهِ يَوْمَ الْقِيَامَةِ اللَّوْنُ لَوْنُ الدِّمِ، وَالرِّيحُ رِيحُ مِسْكٍ
"শপথ সেই সত্তার, যার হাতে মুহাম্মাদের প্রাণ! যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আঘাতপ্রাপ্ত হয়, সে কিয়ামাতের দিন সেই অবস্থাতেই আগমন করবে। তার রক্তের বর্ণ রক্তের মতোই হবে কিন্তু ঘ্রাণ হবে মিশকের। আর আল্লাহর রাস্তায় কে আঘাত পেয়েছে তা তিনিই ভালো জানেন।"⁵⁸
টিকাঃ
৫৮. সনদ হাসান গরীব। ইবনু লাহিয়া রয়েছেন। সহীহ সনদে সমার্থক বর্ণনা রয়েছে: সহীহ বুখারী, ২৮০৩।
📄 আল্লাহ তাআলা মুজাহিদের দায়িত্ব গ্রহণ করেন
৩৯. আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
تَكَفَّلَ اللهُ لِمَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ مُجَاهِدًا فِي سَبِيلِ اللَّهِ لَا يَنْهَرُهُ إِلَّا الْجِهَادُ فِي سَبِيلِهِ، وَتَصْدِيقُ كَلِمَتِهِ، أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يُرْجِعَهُ إِلَى مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ
"যে ব্যক্তি নিজের ঘর থেকে মুজাহিদ বেশে আল্লাহর রাস্তায় বের হয়, যাকে জিহাদ এবং কালিমার বিশ্বাস এই পথে বের হতে উদ্বুদ্ধ করেছে, আল্লাহ তাআলা তার দায়িত্ব গ্রহণ করেন। তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অথবা তার অর্জিত সাওয়াব এবং যুদ্ধলদ্ধ সম্পদসহ তাকে আপন নিবাসে ফিরিয়ে দেবেন।”⁵⁹
টিকাঃ
৫৯. সনদ হাসান গরীব। ইবনু লাহিয়া রয়েছেন। সহীহ সনদে সমার্থক বর্ণনা রয়েছে: সহীহ বুখারী, ৭৪৬৩।
📄 আল্লাহ রাস্তায় আহত হওয়ার ফযীলত
৪০. আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
كُلِّ كَلمٍ يُكْلَمُهُ الْمُسْلِمُ فِي سَبِিলِ اللهِ يَكُونُ يَوْমَ الْقِيَامَةِ كَهَيْأَتِهَا، إِذَا طُعِنَتْ تُفَجِّرُ دَمًا، فَاللُّونُ لَوْنُ دَمٍ، وَالْعَرْفُ عَرْفُ مِسْكٍ
"আল্লাহর রাস্তায় মুসলমানের দেহে যে ক্ষত সৃষ্টি হয় কিয়ামাতের দিন তা আগের মতোই থাকবে। সে ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়বে। রক্তের রং রক্তের মতোই হবে কিন্তু তা হতে মিশকের সুবাস ছড়িয়ে পড়বে।”⁶⁰
টিকাঃ
৬০. সনদ সহীহ। সমার্থক বর্ণনা রয়েছে: সহীহ বুখারী, ২৩৭।