📄 আল্লাহর রাস্তায় দুআ কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি
৩৪. মাসরূক রহ. বলেন,
مَا مِنْ حَالٍ أَحْرَى أَنْ يُسْتَجَابَ لِلْعَبْدِ فِيهِ إِلَّا أَنْ يَكُونَ فِي سَبِيلِ اللَّهِ مِنْ أَنْ يَكُونَ عَافِرًا وَجْهَهُ سَاجِدًا
"বান্দার দুআ কবুলের জন্য আল্লাহর রাস্তা ব্যতীত সবচেয়ে কার্যকর পন্থা হলো সিজদাবনত হওয়া।"⁵³
টিকাঃ
৫৩. অর্থাৎ আল্লাহর রাস্তায় দুআ কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরেই অন্য আমলের তুলনায় সিজদায় দুআ কবুলের সম্ভাবনা বেশি।
📄 আল্লাহর রাস্তায় গুনাহ ঝরে যায়
৩৫. সালমান ফারসী রা. বলেন,
إِذَا رَجَفَ قَلْبُ الْعَبْدِ فِي سَبِيلِ اللهِ تَحَاتَتْ خَطَايَاهُ كَمَا تَتَحَاتُ عِذْقُ النَّخْلَةِ وَذَكَرَ مِنَ الصَّلَاةِ مِثْلَ ذَلِكَ
"আল্লাহর রাস্তায় যখন বান্দার অন্তর প্রকম্পিত হয় তখন তার গুনাহগুলো এমনভাবে ঝরে যায় যেভাবে খেজুরের শুকনো কাঁদি ঝরে পড়ে। তিনি সালাত সম্পর্কেও একই কথা বলেছেন।"⁵⁵
টিকাঃ
৫৪. সনদ সহীহ। আরও রয়েছে: মুসান্নাফু ইবনি আবি শাইবাহ, ৭৬৩৮
৫৫. সনদ মাওকূফ সহীহ। তাবরানী ও আবু নুআইম হাদীস হিসেবে উল্লেখ করেছেন, যা গ্রহণযোগ্য নয়। মু'জামুল কাবীর, ৬/২৩৫ [৬০৮৬]; হিলইয়াতুল আওলিয়া, ১/৩৬৭।
📄 আল্লাহর রাস্তায় সফর করা সদকা হতেও উত্তম
৩৬. সাইদ ইবনু আবি হিলাল রহ. বলেন,
أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ تَصَدَّقَ بِصَدَقَةٍ عَجِبَ لَهَا النَّاسُ حَتَّى ذُكِرَتْ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَعْجَبَتْكُمْ صَدَقَةُ ابْنِ عَوْفٍ ؟ قَالُوا: نَعَمْ يَا رَسُولَ اللهِ। قَالَ: لَرَوْحَةُ صُعْلُوكٍ مِنْ صَعَالِيكِ الْمُهَاجِرِينَ يَجُرُّ سَوْطَهُ فِي سَبِিলِ اللَّهِ أَفْضَلُ مِنْ صَدَقَةِ ابْنِ عَوْفٍ
"একবার আব্দুর রহমান ইবনু আওফ রা. এই পরিমাণ সদকা করলেন যে, লোকজন তাতে বিস্মিত হলেন। একসময় বিষয়টি রাসূল ﷺ-এর কানে পৌঁছল। তিনি বললেন, 'তোমরা কি আব্দুর রহমান ইবনু আওফের সদকা দেখে বিস্মিত হয়েছ?' সকলে বলল, 'হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ, (ﷺ)!' তিনি বললেন, 'একজন সহায় সম্বলহীন মুজাহিদ যখন তার চাবুকটি নিয়ে আল্লাহর রাস্তায় চলে তাও আব্দুর রহমান ইবনু আওফের সদকা হতে উত্তম।"⁵⁶
টিকাঃ
৫৬. সনদ দুর্বল। ইবনু লাহিয়া রয়েছেন। আরও রয়েছে: ইবনুল আসাকীর, তারীখু মাদীনাতি দিমাশক, ৩৫/২৬৯।
📄 আল্লাহর রাস্তার ফযীলত
৩৭. আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِিলِ اللهِ كَمَثَلِ الصَّائِمِ الْقَانِتِ الَّذِي لَا يَفْتُرُ عَنْ صِيَامٍ وَقِيَامٍ حَتَّى يَرْجِعَ
"আল্লাহ রাস্তা হতে না ফেরা পর্যন্ত জিহাদরত ব্যক্তির উদাহরণ হলো এমন ব্যক্তির ন্যায়, যে বিরতিহীন সিয়াম পালন করে আর (সালাতে) দণ্ডায়মান থাকে।"⁵⁷
টিকাঃ
৫৭. সনদ হাসান গরীব। ইবনু লাহিয়া রয়েছেন। সহীহ সনদে সমার্থক বর্ণনা রয়েছে: সহীহ বুখারী, ২৭৮৭।