📘 জান্নাতের ছায়াপথ 📄 মুজাহিদের ঘোড়ার মর্যাদা!

📄 মুজাহিদের ঘোড়ার মর্যাদা!


৩১. সাহাবী আবু যার রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
إِنَّهُ لَيْسَ مِنْ فَرَسٍ عَرَبِيٍّ إِلَّا يُؤْذَنُ لَهُ عِنْدَ كُلِّ فَجْرٍ، فَيَدْعُو بِدَعْوَتَيْنِ، يَقُولُ: اللَّهُمَّ إِنَّكَ خَوَّلْتَنِي مَنْ خَوَّلْتَنِي مِنْ بَنِي آدَمَ، فَاجْعَلْنِي مِنْ أَحَبِّ مَالِهِ وَأَهْلِهِ إِلَيْهِ أَوْ أَحَبَّ أَهْلِهِ وَمَالِهِ إِلَيْهِ
"প্রত্যেকটি আরব ঘোড়াকে প্রত্যুষে দুআ করার অনুমতি দেয়া হয়। তখন সে এই দুআ করে যে, 'হে আল্লাহ, আপনি বনী আদমের মধ্য হতে যার অধীনে আমাকে দিয়েছেন, আপনি আমাকে তার নিকট তার পরিবার ও সম্পদের চেয়েও অধিক প্রিয় করে দিন।' অথবা সে বলে, 'পরিবার ও সম্পদের চেয়েও প্রিয় করুন।"

টিকাঃ
৪৯. সনদ সহীহ। আরও রয়েছে: সুনানু নাসাঈ, ৩৫৭৯।

📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহর রাস্তায় পা ধূলিমলিন হওয়ার ফযীলত

📄 আল্লাহর রাস্তায় পা ধূলিমলিন হওয়ার ফযীলত


৩২. আবু মুসাব্বিহ হিমসি রহ. বলেন,
بَيْنَا نَحْنُ نَسِيرُ بِأَرْضِ الرُّومِ فِي صَائِفَةٍ عَلَيْهَا مَالِكُ بْنُ عَبْدِ اللَّهِ الْخَنْعَمِيُّ، إِذْ مَرَ مَالِكُ بِجَابِرِ بْنِ عَبْدِ اللهِ، وَهُৱ يَمْشِي يَقُودُ بَغْلًا لَهُ، فَقَالَ لَهُ مَالِكُ: أَيْ أَبَا عَبْدِ اللهِ، ارْكَبْ، فَقَدْ حَمَلَكَ اللهُ. قَالَ جَابِرٌ: أُصْلِحُ دَابَتِي، وَأَسْتَغْنِي عَنْ قَوْمِي، وَسَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنِ اغْبَرَتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللهِ حَرَّمَهُ اللهُ عَلَى النَّارِ فَأَعْجَبَ مَالِكًا قَوْلُهُ، وَسَارَ حَتَّى إِذَا كَانَ حَيْثُ يُسْمِعُهُ الصَّوْتَ، نَادَاهُ بِأَعْلَى صَوْتِهِ: أَيْ أَبَا عَبْدِ اللَّهِ، ارْكَبْ، فَقَدْ حَمَلَكَ اللَّهُ. فَعَرَفَ جَابِرُ الَّذِي أَرَادَ، فَأَجَابَهُ، فَرَفَعَ صَوْتَهُ، فَقَالَ: أُصْلِحُ دَابَتِي، وَأَسْتَغْنِي عَنْ قَوْمِي، وَسَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنِ اغْبَرَتْ قَدَمَاهُ في سَبِيلِ اللهِ حَرَّمَهُ اللهُ عَلَى النَّارِ. فَتَوَائبَ النَّاسُ عَنْ دَوَابِهِمْ، فَمَا رَأَيْتُ يَوْمًا أَكْثَرَ مَاشِيًا مِنْهُ
"একবার আমরা গ্রীষ্মকালীন এক অভিযানে রোমান ভূমিতে সফর করছিলাম। জামাআতের আমীর ছিলেন মালিক ইবনু আব্দিল্লাহ খাসআমী রহ.। তিনি জাবির ইবনু আব্দিল্লাহ রা.-এর পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন তিনি তার খচ্চরকে লাগাম ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। মালিক রহ. তাকে বললেন, 'হে আবু আব্দুল্লাহ, আপনি আরোহণ করুন। আল্লাহ তাআলা আপনাকে আরোহণের সামর্থ্য দান করেছেন।' জাবির রা. বললেন, 'আমি আমার বাহনটিকে বিশ্রাম দিচ্ছি, যাতে বাহিনীর লোকজনের মুখাপেক্ষী না হতে হয়। আমি রাসূল ﷺ-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, 'যার দুই পা আল্লাহর পথে ধূলিধূসরিত হয়, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন।' কথাটি মালিক রহ.-এর পছন্দ হলো। তিনি যতদূর থেকে তার আওয়াজ শোনা যায় সে পর্যন্ত গেলেন এবং উচ্চকণ্ঠে বললেন, 'হে আবু আব্দুল্লাহ, আপনি আরোহণ করুন। আল্লাহ তাআলা আপনাকে আরোহণের সামর্থ্য দান করেছেন।' জাবির রা. তার উদ্দেশ্য বুঝতে পেরে উচ্চকণ্ঠে বললেন, 'আমি আমার বাহনটিকে বিশ্রাম দিচ্ছি। যাতে বাহিনীর লোকজনের মুখাপেক্ষী না হতে হয়। আমি রাসূল ﷺ-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, 'যার দুই পা আল্লাহর পথে ধূলিধূসরিত হয়, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন।' এই কথা শুনে লোকজন নিজ নিজ বাহন হতে লাফিয়ে নামতে লাগলেন। সেদিনের মতো এত অধিক পদাতিক সৈন্য আমি আর কখনো দেখিনি।'"

৩৩. আব্দুর রহমান ইবনু ইয়াযিদ ইবনি জাবির রহ. হতে বর্ণিত, আবু মুসাব্বিহ হিমসি রহ. বলেন,
غَزَوْنَا مَعَ مَالِكِ بْنِ عَبْدِ اللهِ الْخَنْعَمِي أَرْضَ الرُّومِ، فَسَبَقَ رَجُلُ النَّاسَ، ثُمَّ نَزَلَ يَمْشِي وَيَقُودُ دَابَّتَهُ، فَقَالَ مَالِكُ : يَا أَبَا عَبْدِ اللَّهِ، أَلَا تَرْكَبُ؟ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ يَقُولُ: مَنِ اغْبَرَتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللَّهِ سَاعَةٌ مِنْ نَهَارٍ، فَهُمَا حَرَامٌ عَلَى النَّارِ وَأُصْلِحُ دَابَتِي لِتُغْنِينِي عَنْ قَوْمِي. قَالَ أَبُو مُصَبِّحٍ: فَنَزلَ النَّاسُ، فَلَمْ أَرَ نَازِلًا قَدْ أَكْثَرَ مِنْ يَوْمَئِذٍ
"আমরা রোমান ভূমিতে মালিক ইবনু আব্দিল্লাহ খাসআমী রহ.-এর নেতৃত্বে লড়াই করছিলাম। একজন (জাবির রা.) বাহিনীর সম্মুখভাগে এসে নিজের বাহন হতে নেমে তা টেনে নিয়ে যেতে লাগলেন। মালিক রহ. বললেন, 'হে আবু আব্দিল্লাহ, আপনি আরোহণ করছেন না কেন?' তিনি বললেন, আমি রাসূল ﷺ-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, 'আল্লাহ তাআলার রাস্তায় যে লোকের পা-দুটি ধূলিমলিন হয়, তা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যায়।' আমি আমার বাহনকে বিশ্রাম দিচ্ছি, যাতে বাহিনীর লোকজনের মুখাপেক্ষী না হতে হয়। বর্ণনাকারী আবু মুসাব্বিহ রহ. বলেন, এ কথা শুনে লোকজন নিজ নিজ বাহন হতে নেমে গেল। সেদিনের মতো এত লোককে আমি আর কখনো বাহন থেকে নামতে দেখিনি।”

টিকাঃ
৫০. সহীহ বুখারী, ২৮১১।
৫১. সনদ সহীহ। আরও রয়েছে: সহীহ ইবনু হিব্বান, ৪৬০৪; মুসনাদু আবি দাউদ তয়ালিসী, ১৮৮১।
৫২. সনদ সহীহ। আরও রয়েছে: মুসনাদু আহমাদ, ২১৯৬২। রাসূল ﷺ-এর হাদীসটি ভিন্ন সনদে রয়েছে: সুনানু তিরমিযী, ১৬৩২।

📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহর রাস্তায় দুআ কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি

📄 আল্লাহর রাস্তায় দুআ কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি


৩৪. মাসরূক রহ. বলেন,
مَا مِنْ حَالٍ أَحْرَى أَنْ يُسْتَجَابَ لِلْعَبْدِ فِيهِ إِلَّا أَنْ يَكُونَ فِي سَبِيلِ اللَّهِ مِنْ أَنْ يَكُونَ عَافِرًا وَجْهَهُ سَاجِدًا
"বান্দার দুআ কবুলের জন্য আল্লাহর রাস্তা ব্যতীত সবচেয়ে কার্যকর পন্থা হলো সিজদাবনত হওয়া।"⁵³

টিকাঃ
৫৩. অর্থাৎ আল্লাহর রাস্তায় দুআ কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরেই অন্য আমলের তুলনায় সিজদায় দুআ কবুলের সম্ভাবনা বেশি।

📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহর রাস্তায় গুনাহ ঝরে যায়

📄 আল্লাহর রাস্তায় গুনাহ ঝরে যায়


৩৫. সালমান ফারসী রা. বলেন,
إِذَا رَجَفَ قَلْبُ الْعَبْدِ فِي سَبِيلِ اللهِ تَحَاتَتْ خَطَايَاهُ كَمَا تَتَحَاتُ عِذْقُ النَّخْلَةِ وَذَكَرَ مِنَ الصَّلَاةِ مِثْلَ ذَلِكَ
"আল্লাহর রাস্তায় যখন বান্দার অন্তর প্রকম্পিত হয় তখন তার গুনাহগুলো এমনভাবে ঝরে যায় যেভাবে খেজুরের শুকনো কাঁদি ঝরে পড়ে। তিনি সালাত সম্পর্কেও একই কথা বলেছেন।"⁵⁵

টিকাঃ
৫৪. সনদ সহীহ। আরও রয়েছে: মুসান্নাফু ইবনি আবি শাইবাহ, ৭৬৩৮
৫৫. সনদ মাওকূফ সহীহ। তাবরানী ও আবু নুআইম হাদীস হিসেবে উল্লেখ করেছেন, যা গ্রহণযোগ্য নয়। মু'জামুল কাবীর, ৬/২৩৫ [৬০৮৬]; হিলইয়াতুল আওলিয়া, ১/৩৬৭।

ফন্ট সাইজ
15px
17px