📘 জান্নাতের ছায়াপথ 📄 শাহাদাতের তামান্না

📄 শাহাদাতের তামান্না


২৬. আনাস ইবনু মালিক রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
مَا مِنْ نَفْسٍ تَمُوتُ لَهَا عِنْدَ اللَّهِ خَيْرٌ يَسُرُّهَا أَنْ تَرْجِعَ إِلَى الدُّنْيَا، وَلَهَا الدُّنْيَا وَمَا فِيهَا إِلَّا الشَّهِيدُ؛ لِمَا يَرَى مِنْ فَضْلِ الشَّهَادَةِ، فَيَتَمَنَّى أَنْ يَرْجِعَ فَيُقْتَلَ مَرَّةً أُخْرَى
"কোনো ব্যক্তি যখন এমন অবস্থায় মারা যায় যে, আল্লাহর নিকট তার জন্য কল্যাণ (উত্তম বিনিময়) রয়েছে, তখন তাকে দুনিয়ার সবকিছু দিলেও সে দুনিয়ায় ফিরে আসতে আগ্রহী হবে না; একমাত্র শহীদ ব্যতীত। সে শাহাদাতের মর্যাদা দেখার কারণে আবার দুনিয়ায় ফিরে এসে আল্লাহর পথে শহীদ হবার তামান্না প্রকাশ করবে।"

২৭. আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
لَوْلَا أَنْ أَشُقَ عَلَى أُمَّتِي أَوْ قَالَ عَلَى النَّاسِ لَأَحْبَبْتُ أَنْ لَا أَتَخَلَّفَ عَنْ سَرِيَّةٍ تَخْرُجُ فِي سَبِিলِ اللهِ، وَلَكِنْ لَا أَجِدُ مَا أَحْمِلُهُمْ عَلَيْهِ، وَلَا يَجِدُونَ مَا يُتَحَمِّلُونَ عَلَيْهِ، وَلَشَقَ عَلَيْهِمْ أَنْ يَتَخَلَّفُوا بَعْدِي ، أَوْ نَحْৱهُ. وَلَوَدِدْتُ أَنِّي أُقَاتِلُ فِي سَبِيلِ اللهِ فَأُقْتَلَ، ثُمَّ أَحْيَا ثُمَّ أُقْتَلَ، ثُمَّ أَحْيَا ثُمَّ أُقْتَلَ
"যদি আমার উম্মাতের জন্য কষ্টকর মনে না করতাম, তবে আমি কোনো সেনা অভিযান থেকে পিছিয়ে থাকতাম না। কিন্তু আমি তো (সকলের জন্য) সাওয়ারি সংগ্রহ করতে পারছি না, যার ওপর আমি তাদের আরোহণ করাতে পারি। আর তারাও আরোহণ করার মতো যথেষ্ট সাওয়ারি জোগাড় করতে পারছি না। আর তাদের জন্য এটা কষ্টদায়ক হবে যে, তারা আমার পেছনে পড়ে থাকবে। (বর্ণনাকারী বলেন,) কিংবা তিনি এমন কিছু বলেছেন। (রাসূল ﷺ আরও বলেন,) আমি তো এটাই কামনা করি যে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব এবং শহীদ হয়ে যাব, অতঃপর আমাকে আবার জীবিত করা হবে এবং আমি আবার শহীদ হব। অতঃপর আমাকে আবার জীবিত করা হবে।"

২৮. আনাস ইবনু মালিক রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
مَا مِنْ أَحَدٍ يَدْخُلُ الْجَنَّةَ يُحِبُّ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا وَأَنَّ لَهُ مَا عَلَى الْأَرْضِ مِنْ شَيْءٍ إِلَّا الشَّهِيدُ، فَإِنَّهُ يَتَمَنَّى أَنْ يَرْجِعَ فَيُقْتَلَ عَشْرَ مَرَاتٍ
"জান্নাতে প্রবেশের পর আর কেউ দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা করবে না, যদিও দুনিয়ার সকল জিনিস তাকে দেয়া হয়। একমাত্র শহীদ ব্যতীত; সে দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা করবে যেন দশ বার শহীদ হয়। "

টিকাঃ
৪৪. সনদ সহীহ। আরও রয়েছে: সহীহ বুখারী, ২৭৯৫; সহীহ মুসলিম, ১৮৭৭।
৪৫. সনদ সহীহ। কিছুটা ভিন্ন শব্দে রয়েছে: সহীহ বুখারী, ২৯৭২।
৪৬. সনদ সহীহ। আরও রয়েছে: সহীহ বুখারী, ২৮১৭; সহীহ মুসলিম, ১৮৭৭।

📘 জান্নাতের ছায়াপথ 📄 জিহাদরত ব্যক্তির উদাহরণ

📄 জিহাদরত ব্যক্তির উদাহরণ


২৯. কাসিম ইবনু মুখাইমারাহ রহ. বলেন,
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ كَمَثَلِ الْجَائِعِ الظَّمَانِ، الَّذِي لَا يَسْكُنُ جُوعُهُ وَلَا ظَمَؤُهُ حَتَّى يَرْجِعَ، وَالْمُجَاهِدُ الْخَائِفُ، الَّذِي لَا يَسْكُنُ خَوْفُهُ حَتَّى يَرْجِعَ
"আল্লাহর রাস্তায় মুজাহিদের উদাহরণ হলো ওই ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ব্যক্তির ন্যায়, যার ক্ষুধা ও তৃষ্ণা নিবারিত হয় না যে পর্যন্ত না সে নিজ গৃহে প্রত্যাবর্তন করে। আর ওই ভীতসন্ত্রস্ত মুজাহিদের মতো, যার ভয় দূরীভূত হয় না যে পর্যন্ত না সে নিজ গৃহে প্রত্যাবর্তন করে।"

টিকাঃ
৪৭. সনদ মুরসাল। বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আরও রয়েছে: হান্নাদ ইবনু সাররি, কিতাবুয যুহদ, ২/৪০৬।

📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহর রাস্তার ধুলোবালির মূল্য

📄 আল্লাহর রাস্তার ধুলোবালির মূল্য


৩০. আবু আইয়ূব আনসারী রা. বলেন,
لَا يَجْتَمِعُ دُخَانُ جَهَنَّمَ وَغُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ فِي جَوْفِ عَبْدٍ أَبَدًا
"জাহান্নামের ধোঁয়া আর আল্লাহর রাস্তার ধুলোবালি কোনো বান্দার উদরে একসাথে জমা হতে পারে না।"

টিকাঃ
৪৮. সনদ সহীহ। আরও রয়েছে: সুনানু নাসাঈ, ৩১১১।

📘 জান্নাতের ছায়াপথ 📄 মুজাহিদের ঘোড়ার মর্যাদা!

📄 মুজাহিদের ঘোড়ার মর্যাদা!


৩১. সাহাবী আবু যার রা. হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
إِنَّهُ لَيْسَ مِنْ فَرَسٍ عَرَبِيٍّ إِلَّا يُؤْذَنُ لَهُ عِنْدَ كُلِّ فَجْرٍ، فَيَدْعُو بِدَعْوَتَيْنِ، يَقُولُ: اللَّهُمَّ إِنَّكَ خَوَّلْتَنِي مَنْ خَوَّلْتَنِي مِنْ بَنِي آدَمَ، فَاجْعَلْنِي مِنْ أَحَبِّ مَالِهِ وَأَهْلِهِ إِلَيْهِ أَوْ أَحَبَّ أَهْلِهِ وَمَالِهِ إِلَيْهِ
"প্রত্যেকটি আরব ঘোড়াকে প্রত্যুষে দুআ করার অনুমতি দেয়া হয়। তখন সে এই দুআ করে যে, 'হে আল্লাহ, আপনি বনী আদমের মধ্য হতে যার অধীনে আমাকে দিয়েছেন, আপনি আমাকে তার নিকট তার পরিবার ও সম্পদের চেয়েও অধিক প্রিয় করে দিন।' অথবা সে বলে, 'পরিবার ও সম্পদের চেয়েও প্রিয় করুন।"

টিকাঃ
৪৯. সনদ সহীহ। আরও রয়েছে: সুনানু নাসাঈ, ৩৫৭৯।

ফন্ট সাইজ
15px
17px