📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন

📄 আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন


৪. মুহাম্মাদ ইবনু ইয়াসার রহ. কাতাদা রহ. হতে বর্ণনা করেন,
أَنَّهُ تَلَا هَذِهِ الْآيَةَ: {إِنَّ اللهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ} [التوبة: ١١١] فَقَالَ: ثَامَنَهُمُ اللَّهُ فَأَغْلَى لَهُمْ
তিনি (কাতাদা রহ.) এই আয়াত তিলাওয়াত করলেন,
ইন্নাল্লাহা শতারা মিনাল মু’মিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
"নিশ্চয়ই আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন।"²⁰
অতঃপর (এর ব্যাখ্যায় তিনি) বলেন, আল্লাহ তাআলা তাদের (মুমিনদের) সাথে বাণিজ্য করেছেন এবং তাদের জন্য (মূল্যস্বরূপ) উচ্চমূল্য দান করেছেন।²¹

টিকাঃ
২০. সূরা তাওবা (বারাআত), ৯:১১১
২১. সনদ হাসান। আরও রয়েছে: তাফসীরুত তাবারী, ১২/৬।

📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহর রাস্তায় বের হওয়ার আগে নেক আমল করা চাই

📄 আল্লাহর রাস্তায় বের হওয়ার আগে নেক আমল করা চাই


৫. আবু দারদা রা. বলেন,
عَمَلُ صَالِحُ قَبْلَ الْغَزْوِ، فَإِنَّكُمْ إِنَّمَا تُقَاتِلُونَ بِأَعْمَالِكُمْ
"যুদ্ধাভিযানে যাত্রার আগে তোমরা নেক আমল করো। কেননা, তোমরা তো কেবল নেক আমলের মাধ্যমেই লড়াই করে থাকো।”²²

টিকাঃ
২২. বর্ণনাকারীগণ গ্রহণযোগ্য। আরও রয়েছে: সহীহ বুখারী, ২৮০৮ এর ভূমিকায়।

📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হওয়ার ফযীলত

📄 আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হওয়ার ফযীলত


৬. আবু দারদা রা. বলেন,
الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ يَغْسِلُ الدِّرَنَ، وَالْقَتْلُ قَتْلَانِ كَفَارَةٌ وَدَرَجَةً
"আল্লাহর রাস্তায় নিহত হওয়া (গুনাহের) পঙ্কিলতাকে ধুয়ে দেয়। আর আল্লাহর রাস্তায় নিহত হওয়া দুই প্রকার: ক) পাপ মোচন করে। খ) অথবা শহীদের মর্যাদা বৃদ্ধি করে।"²³

টিকাঃ
২৩. সনদ সহীহ। আরও রয়েছে: মুসান্নাফু আব্দির রাযযাক, ৯৫৩৩।

📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহর রাস্তায় জীবন দানকারী তিন প্রকার

📄 আল্লাহর রাস্তায় জীবন দানকারী তিন প্রকার


৭. সাহাবী উতবাহ ইবনু আব্দ সুলামী রা. হতে বর্ণিত রাসূল ﷺ বলেছেন,
الْقَتْلَى ثَلَاثَةُ رِجَالٍ: رَجُلٌ مُؤْمِنٌ جَاهَدَ بِنَفْسِهِ وَمَالِهِ فِي سَبِيلِ اللَّهِ، حَتَّى إِذَا لَقِيَ الْعَدُوِّ قَاتَلَهُمْ حَتَّى يُقْتَلَ ، ذَلِكَ الشَّهِيدُ الْمُمْتَحَنُ فِي خَيْمَةِ اللَّهِ تَحْتَ عَرْشِهِ، لَا يَفْضُلُهُ النَّبِيُّونَ إِلَّا بِدَرَجَةِ النُّبُوَّةِ، وَرَجُلٌ مُؤْمِنٌ قَرَفَ عَلَى نَفْسِهِ مِنَ الذُّنُوبِ وَالْخَطَايَا جَاهَدَ بِنَفْسِهِ وَمَالِهِ فِي سَبِيلِ اللهِ، حَتَّى إِذَا لَقِيَ الْعَدُوِّ قَاتَلَ حَتَّى يُقْتَلُ، فَتِلْكَ مَصْمَصَةٌ مَحَتْ ذُنُوبَهُ وَخَطَايَاهُ، إِنَّ السَّيْفَ مَحَاءُ لِلْخَطَايَا، وَأُدْخِلَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَ، فَإِنَّ لَهَا ثَمَانِيَةَ أَبْوَابٍ، وَلِجَهَنَّمَ سَبْعَةُ أَبْوَابٍ، وَبَعْضُهَا أَسْفَلُ مِنْ بَعْضِ، وَرَجُلٌ مُنَافِقٌ جَاهَدَ بِنَفْسِهِ وَمَالِهِ فِي سَبِيلِ اللَّهِ، حَتَّى إِذَا لَقِيَ الْعَدُوِّ قَاتَلَ حَتَّى يُقْتَلَ، فَذَلِكَ فِي النَّارِ. إِنَّ السَّيْفَ لَا يَمْحُو النِّفَاقَ
"(আল্লাহর রাস্তায়) নিহত ব্যক্তি তিন প্রকার: এক. এমন মুমিন ব্যক্তি, যে তার জীবন ও সম্পদ দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছে। যখন সে শত্রুর মুখোমুখি হয়েছে তখন লড়াই করেছে এবং নিহত হয়েছে। সে হলো পরীক্ষিত (ও তাতে উত্তীর্ণ) শহীদ। (কিয়ামাতের দিন) এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে বিশেষ তাঁবুতে অবস্থান করবে। নবীগণ কেবল নবুওয়াতের মর্যাদার দরুন তার চেয়ে মর্যাদাবান বলে বিবেচিত হবেন।

দুই. এমন মুমিন ব্যক্তি, যার অন্তরে কিছু গুনাহ ও ভুলত্রুটি রয়েছে। এতৎসত্ত্বেও সে তার জীবন ও সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। শত্রুর সাক্ষাতে লড়াই করেছে এবং নিহত হয়েছে। এমতাবস্থায় তার তরবারিটি পাপ শোষকের ভূমিকা পালন করেছে। তার গুনাহ ও ভুলত্রুটিগুলো মুছে দিয়েছে। নিঃসন্দেহে (এ ধরনের ব্যক্তির) তরবারি পাপমোচনকারী হয়ে থাকে। এই ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চায়, তাকে সে দরজা দিয়েই প্রবেশ করানো হবে। কারণ, জান্নাতের আটটি দরজা রয়েছে। পক্ষান্তরে জাহান্নামের দরজা সাতটি। আর সেগুলো (জান্নাতের বিপরীতে) একটি অপরটির নিচে অবস্থিত।

তিন. মুনাফিক ব্যক্তি, যে তার জীবন ও সম্পদ নিয়ে যুদ্ধে অংশ নিয়েছে। শত্রুর মোকাবিলায় যুদ্ধ করে নিহতও হয়েছে। কিন্তু সে জাহান্নামে যাবে। কারণ, তরবারি নিফাককে মুছে দেয় না।”²⁴

টিকাঃ
২৪. গ্রন্থকারের সনদ সহীহ। আরও রয়েছে: সহীহ ইবনু হিব্বান, ৪৬৬৩।

ফন্ট সাইজ
15px
17px