📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহর রাস্তায় জিহাদের গুরুত্ব ও ফযীলত

📄 আল্লাহর রাস্তায় জিহাদের গুরুত্ব ও ফযীলত


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি?

📄 আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি?


১. সাহাবী আব্দুল্লাহ ইবনু সালাম রা. বলেন,
تَذَاكَرْنَا بَيْنَنَا، فَقُلْنَا: أَيُّكُمْ يَأْتِي رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ: أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ؟ قَالَ: فَهِبْنَا أَنْ يَقُولَ مِنَا أَحَدٌ. قَالَ: فَأَرْسَلَ إِلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا رَجُلًا حَتَّى جَمَعَنَا، فَجَعَلَ يُشِيرُ بَعْضُنَا إِلَى بَعْضٍ، فَقَرَأَ عَلَيْنَا: سَبَحَ لِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ، يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ مِنْ أَوْلِهَا إِلَى آخِرِهَا
"একবার আমরা পরস্পর আলোচনায় বললাম, 'তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে, রাসূল ﷺ-এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করবে যে, আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি?' কিন্তু আমাদের কেউই তা করার সাহস পেল না। অতঃপর রাসূল ﷺ নিজেই একে একে আমাদের প্রত্যেককে ডেকে পাঠালেন। আমরা সবাই জড়ো হলাম আর একে অপরের প্রতি (প্রশ্নটি করার জন্য) ইঙ্গিত করতে লাগলাম। তখন রাসূল ﷺ আমাদের সামনে এই আয়াতসমূহ পাঠ করেন,
سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿1﴾ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ ﴿٢﴾ كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ ﴿3﴾ إِنَّ اللَّهَ يَحُبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُم بُنْيَانُ مَرْصُوصُ (٤)
"নভোমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাবান। হে মুমিনগণ, তোমরা যা করো না, তা কেন বলো? তোমরা যা করো না, তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সিসাঢালা প্রাচীর।"¹⁴
এভাবে তিনি সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করেন।"
আব্দুল্লাহ ইবনু সালাম রা. হতে বর্ণনাকারী আতা ইবনু ইয়াসার রহ. বলেন, ইবনু সালাম রা. সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের নিকট (বর্ণনাকালে) তিলাওয়াত করেন। হিলাল ইবনু আবি মাইমূনাহ রহ. বলেন, আতা ইবনু ইয়াসার রহ.-ও (বর্ণনাকালে) পুরো সূরাটি তিলাওয়াত করেন। এমনিভাবে ইমাম আওযাঈ রহ.-ও বলেন যে, হিলাল ইবনু আবি মাইমূনাহ (বর্ণনাকালে) শুরু থেকে শেষ পর্যন্ত সূরাটি আমাদের নিকট তিলাওয়াত করেন।¹⁵

২. আবু সালিহ সাম্মান রহ. বলেন,
قَالُوا: لَوْ كُنَّا نَعْلَمُ أَي الْأَعْمَالِ أَفْضَلَ أَوْ أَحَبّ إِلَى اللَّهِ فَنَزَلَتْ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ} [الصف: ١٠،١١] فَكَرِهُوهَا، فَنَزَلَتْ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ إِنَّ اللهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُمْ بُنْيَانُ مَرْصُوصُ} [الصف: ٤-٢]
"একবার সাহাবীগণ রা. বললেন, 'আমরা যদি জানতে পারতাম যে আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি?' তখন এই আয়াতসমূহ অবতীর্ণ হলো,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ (১০) تُؤْمِنُونَ بِاللهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ (১১)
'হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দেব, যা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? তা এই যে, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ও জীবনপণ করে জিহাদ করবে। এটাই তোমাদের জন্যে উত্তম; যদি তোমরা বোঝো।'¹⁶
তখন তাদের (কারও কারও) নিকট বিষয়টি কষ্টকর মনে হলো। এর পরিপ্রেক্ষিতে এই আয়াতসমূহ অবতীর্ণ হলো,
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ ﴿٢﴾ كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ ﴿3﴾ إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُم بُنْيَانٌ مَرْصُوصُ (٤)
“হে মুমিনগণ, তোমরা যা করো না, তা কেন বলো? তোমরা যা করো না, তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সিসাঢালা প্রাচীর।”

৩. মুজাহিদ রহ. বলেন,
نَزَلَ قَوْلُهُ: {لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ} [الصف: ٢] إِلَى قَوْلِهِ: {صَفًا كَأَنَّهُمْ بُنْيَانُ مَرْصُوص} [الصف: ٤] فِي نَفَرٍ مِنَ الْأَنْصَارِ مِنْهُمْ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ، قَالُوا فِي مَجْلِسٍ: لَوْ نَعْلَمُ أَي الْأَعْمَالِ أَحَبّ إِلَى اللهِ لَعَمِلْنَا بِهِ حَتَّى نَمُوتَ. فَلَمَّا نَزَلَ فِيهِمْ, فَقَالَ ابْنُ رَوَاحَةً: لَا أَزَالُ حَبِيسًا فِي سَبِيلِ اللَّهِ حَتَّى أَمُوتَ. فَقُتِلَ شَهِيدًا
আল্লাহ তাআলা বলেন,
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ ﴿٢﴾ كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ ﴿3﴾ إِنَّ اللهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُم بُنْيَانٌ مَرْصُوصُ (٤)
“হে মুমিনগণ, তোমরা যা করো না, তা কেন বলো? তোমরা যা করো না, তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সিসাঢালা প্রাচীর।”¹⁷
এর ব্যাখ্যায় মুজাহিদ রহ. বলেন, 'এই আয়াত ক'টি আনসারীগণের একটি দলের ব্যাপারে অবতীর্ণ হয়। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রা.-ও ছিলেন। এক মজলিসে জড়ো হয়ে তারা বলছিলেন, 'আমরা যদি জানতে পারতাম যে, কোন আমলটি আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয়?' এরপর যখন তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে এই আয়াতসমূহ অবতীর্ণ হলো; তখন আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রা. বললেন, 'আমরণ আমি আল্লাহ তাআলার পথে (জিহাদে) অটল-অবিচল থাকব'। শেষ পর্যন্ত তিনি শাহাদাতবরণ করেন।”

টিকাঃ
১৪. সূরা আস-সফ, ৬১:১-৪
১৫. সনদ সহীহ। আরও রয়েছে: মুসনাদু আহমাদ, ২৩৭৮৯। শাইখ শুআইব আরনাউত রহ. সহীহ বলেছেন।
১৬. সূরা আস-সফ, ৬১:১০, ১১
১৭. সূরা আস-সফ, ৬১:২-৪। সনদ সহীহ। ভিন্ন সনদে রয়েছে: তাফসীরুত তাবারী, ২২/৬০৭।

📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন

📄 আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন


৪. মুহাম্মাদ ইবনু ইয়াসার রহ. কাতাদা রহ. হতে বর্ণনা করেন,
أَنَّهُ تَلَا هَذِهِ الْآيَةَ: {إِنَّ اللهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ} [التوبة: ١١١] فَقَالَ: ثَامَنَهُمُ اللَّهُ فَأَغْلَى لَهُمْ
তিনি (কাতাদা রহ.) এই আয়াত তিলাওয়াত করলেন,
ইন্নাল্লাহা শতারা মিনাল মু’মিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
"নিশ্চয়ই আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন।"²⁰
অতঃপর (এর ব্যাখ্যায় তিনি) বলেন, আল্লাহ তাআলা তাদের (মুমিনদের) সাথে বাণিজ্য করেছেন এবং তাদের জন্য (মূল্যস্বরূপ) উচ্চমূল্য দান করেছেন।²¹

টিকাঃ
২০. সূরা তাওবা (বারাআত), ৯:১১১
২১. সনদ হাসান। আরও রয়েছে: তাফসীরুত তাবারী, ১২/৬।

📘 জান্নাতের ছায়াপথ 📄 আল্লাহর রাস্তায় বের হওয়ার আগে নেক আমল করা চাই

📄 আল্লাহর রাস্তায় বের হওয়ার আগে নেক আমল করা চাই


৫. আবু দারদা রা. বলেন,
عَمَلُ صَالِحُ قَبْلَ الْغَزْوِ، فَإِنَّكُمْ إِنَّمَا تُقَاتِلُونَ بِأَعْمَالِكُمْ
"যুদ্ধাভিযানে যাত্রার আগে তোমরা নেক আমল করো। কেননা, তোমরা তো কেবল নেক আমলের মাধ্যমেই লড়াই করে থাকো।”²²

টিকাঃ
২২. বর্ণনাকারীগণ গ্রহণযোগ্য। আরও রয়েছে: সহীহ বুখারী, ২৮০৮ এর ভূমিকায়।

ফন্ট সাইজ
15px
17px