📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 শোয়ার পূর্বে আল্লাহর শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা

📄 শোয়ার পূর্বে আল্লাহর শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা


৫. শোয়ার পূর্বে আল্লাহর শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করার দোয়া।

عَنْ حَفْصَةَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَرْقُدَ وَضَعَ يَدَهُ الْيُمْنَى تَحْتَ خَدِّهِ ثُمَّ يَقُولُ اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عبادك .
হাফসা (রা) রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি যখন শয়ন করার ইচ্ছা করতেন তখন ডান হাত স্বীয় গালের নিচে রেখে বলতেন: হে আল্লাহ! যেদিন আপনি আপনার বান্দাদেরকে উঠাবেন, সেদিন আমাকে স্বীয় শাস্তি থেকে রক্ষা করবেন। (আবু দাউদ, আবওয়াবুন্নাউম, মা ইয়াকুলু ইন্দান্নাউম- ৩/৪২১৮)

عَنْ ابْنِ عُمَرَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَقُولُ إِذَا أَخَذَ مَضْجَعَهُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانِي وَأَوَانِي وَأَطْعَمَنِي وَسَفَانِي وَالَّذِي مَنَّ عَلَى فَافْضُلُ وَالَّذِي أَعْطَانِي فَاجْزَلَ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ اللَّهُمَّ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيْكِهِ وَالهُ كُلِّ شَيْ أَعُوذُ بِكَ مِنَ النَّارِ.
আব্দুল্লাহ ইবনে ওমর (রা) রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি যখন বিছানায় শুইতে যেতেন তখন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেন, যিনি আমাকে সমস্ত বলা মুসিবত থেকে রক্ষা করেছেন, আমাকে বাসস্থানের ব্যবস্থা করেছেন, আমাকে পানাহার করিয়েছেন, ঐ সত্তার কৃতজ্ঞতা প্রকাশ করি তিনি যখন আমার প্রতি অনুগ্রহ করেছেন তখন যথেষ্ট পরিমাণে তা করেছেন, যখন আমাকে দান করেছেন তখনও যথেষ্ট পরিমাণে করেছেন, সর্ববস্থায় শুধু তাঁরই কৃতজ্ঞতা, হে আল্লাহ! সবকিছুর পালনকর্তা, সবকিছুর মালিক, সবকিছুর ইলাহ, আমি জাহান্নাম থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি। (আবু দাউদ, আবওয়াবুন্নাউম, মা ইয়াকুলু ইন্দান্নাউম- ৩/৪২২৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 তাহাজ্জুদ সালাতে আল্লাহর শাস্তি থেকে আশ্রয় দোয়া

📄 তাহাজ্জুদ সালাতে আল্লাহর শাস্তি থেকে আশ্রয় দোয়া


৬. তাহাজ্জুদের সালাতে আল্লাহর শান্তি থেকে আশ্রয় চাওয়ার দোয়া।
عَنْ عَائِشَةَ (رض) قَالَتْ فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةٌ مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِى عَلَى بَطْنِ قَدَمِهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ وَهُوَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخْطِكَ وَبِمُعَفَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ .
আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি এক রাতে রাসূলুল্লাহ -কে বিছানায় অনুপস্থিত পেয়ে তাঁকে খুঁজতে লাগলাম, তখন আমার হাত রাসূলের পায়ের পাতায় লাগল যা দাঁড় করানো অবস্থায় ছিল। তখন তিনি মসজিদে ছিলেন, (আর সেজদা অবস্থায়) তিনি এ দোয়া পাঠ করছিলেন: হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি থেকে আশ্রয় প্রার্থনা করি। তোমার ক্ষমার ওসীলায় তোমার শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করি। আর আমি প্রত্যেক বিষয়ে তোমার নিকটেই আশ্রয় প্রার্থনা করি। আমি তোমার প্রশংসা ও গুণগান করার ক্ষমতা রাখি না তোমার প্রশংসা তেমনই যেমন তুমি করেছে। (মুসলিম, কিতাবুসসালা বাব মা যুকালু ফির রুকু ওয়াসসুজুদ)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া

📄 জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া


৭. জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য নিম্নোক্ত দোয়াটি অধিক পরিমাণে পাঠ করা উচিত।
عَنْ أَنَسٍ (رضى) قَالَ كَانَ أَكْثَرَ دُعَاءِ النَّبِيِّ اللَّهُ اللَّهُمَّ أَتِنَا فِي الدُّنْيَا حَسَنَةٌ وَفِي الْآخِرَةِ حَسَنَةٌ وَقِنَا عَذَابَ النَّارِ .
আনাস বিন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী বেশির ভাগ সময় এ দোয়া করতেন যে, হে আল্লাহ! তুমি আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা কর। (মুসলিম, কিতাবুযয্যিকর ওয়াদ্দুয়া, ওয়াত্ তাওবা, বাব ফাযলি দ্ দুয়া বি আল্লাহুম্মা আতিনা ফিদ্দুনইয়া হাসানা)
সামাপ্ত

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00