📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 তিনবার আশ্রয় প্রার্থনা করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়

📄 তিনবার আশ্রয় প্রার্থনা করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়


১. যে ব্যক্তি তিনবার আল্লাহর নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে তার জন্য জান্নাত সুপারিশ করে।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ (رض) قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ سَأَلَ اللهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ الْجَنَّةُ اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ وَمَنْ اِسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ -
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি আল্লাহর নিকট তিনবার জান্নাত কামনা করবে, জান্নাত তার জন্য বলে যে, হে আল্লাহ! তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আর যে ব্যক্তি আল্লাহর নিকট তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম তার জন্য বলে, হে আল্লাহ! তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। (ইবনে মাজাহ)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নাম থেকে আশ্রয়ে প্রার্থনামূলক কুরআনের আয়াত

📄 জাহান্নাম থেকে আশ্রয়ে প্রার্থনামূলক কুরআনের আয়াত


২. জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনার কুরআনের কতগুলো আয়াত।

وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ .
আর তাদের মধ্যে কেউ কেউ বলে থাকে: হে আমাদের পালনকর্তা! আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন ও আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের অগ্নির শাস্তি থেকে রক্ষা করুন। (সূরা বাক্বারা-২০১)

رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارِ رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيْمَانِ أَنْ أَمِنُوا بِرَبِّكُمْ فَأَمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمِ الأرْيْبَ فِيهِ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ .
হে আমাদের পালনকর্তা! আপনি এটা সৃষ্টি করেননি, আপনিই পবিত্রতম অতএব আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। হে আমাদের পালনকর্তা! অবশ্য আপনি যাকে জাহান্নামে প্রবেশ করান ফলত: নিশ্চয় তাকে লাঞ্ছিত করলেন, আর অত্যাচারীদের জন্যে কেউই সাহায্যকারী নেই। হে আমাদের পালনকর্তা! নিশ্চয়ই আমরা এক আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছিলাম যে, তোমরা স্বীয় প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন কর, তাতেই আমরা বিশ্বাস স্থাপন করছি। হে আমাদের পালনকর্তা! অতএব আমাদের অপরাধসমূহ ক্ষমা করুন এবং আমাদের অমঙ্গলসমূহ দূরীভূত করুন। আর পুণ্যবানদের সাথে আমাদেরকে মৃত্যু দান করুন। হে আমাদের পালনকর্তা! আপনি স্বীয় রাসূলগণের মাধ্যমে আমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা দান করুন এবং পুনরুত্থান দিবসে আমাদেরকে লাঞ্ছিত করবেন না। নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। (সূরা আলে ইমরান- ১৯১-১৯৪)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নাম থেকে আশ্রয়ে প্রার্থণামূলক দোয়া রাসুল (সা) থেকে

📄 জাহান্নাম থেকে আশ্রয়ে প্রার্থণামূলক দোয়া রাসুল (সা) থেকে


৩. জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য রাসূল ﷺ নিম্নোক্ত দোয়াসমূহ সাহাবাগণকে কুরআনের সূরার ন্যায় মুখস্থ করাতেন।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ قُولُوا اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَنَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَنَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَنَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَنَعُوذُبِكَ مَنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ .
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেছেন, তিনি তাদেরকে (সাহাবাগণকে) এ দোয়াটি কুরআনের সূরার ন্যায় মুখস্থ করাতেন, তোমরা বল: হে আল্লাহ! আমরা আপনার নিকট জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করি, আমরা আপনার নিকট কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করি, আমরা আপনার নিকট মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করি, আমরা আপনার নিকট জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করি। (নাসায়ী, আবওয়াবুন ন্নাউম মা ইয়াকুলু ইন্দান্নাউম। বাবুল ইস্তেয়াজা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের গরম থেকে আশ্রয় চাওয়ার দোয়া

📄 জাহান্নামের গরম থেকে আশ্রয় চাওয়ার দোয়া


৪. জাহান্নামের গরম থেকে আশ্রয় চাওয়ার দোয়া।

عَنْ عَائِشَةَ (رض) قَالَتْ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ اللَّهُ اللَّهُمَّ رَبِّ جِيرَائِيلَ وَمِيكَائِيلَ وَرَبِّ إِسْرَائِيلَ أَعُوذُبِكَ مِنْ حَرِّ النَّارِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ .
আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: হে আল্লাহ! জিবরীল, মিকাঈল ও ইসরাঈলের পালনকর্তা, আমি আপনার নিকট জাহান্নামের গরম থেকে আশ্রয় প্রার্থনা করি এবং কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করি। (নাসায়ী, কিতাবুল ইস্তিয়াজা মিন হাররিন্নার- ৩/৫০৯২)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00