📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 সুফিয়ান সাওরী (রা) আখেরাতের স্মরণে ভীত থাকতেন

📄 সুফিয়ান সাওরী (রা) আখেরাতের স্মরণে ভীত থাকতেন


২. সুফিয়ান সাওরী আখিরাতের স্মরণে এত ভীত সন্ত্রস্ত হতেন যে তাতে তার রক্ত প্রস্রাব শুরু হতো।

قَالَ مُوسَى مَسْعُودٍ رَحِمَهُ اللَّهُ كُنَّا إِذَا جَلَسْنَا إِلَى سُفْيَانَ الثَّوْرِي رَحِمَهُ اللَّهُ كَانَ النَّارُ قَدْ أَخَاطَتْ بِنَا لَمَّا نَرَى مِنْ خَوْفِهِ وَفَرْعِهِ وَكَانَ سُفْيَانُ إِذَا أَخَذَ فِي ذِكْرِ الْآخِرَةِ يَبُولُ الدَّمُ .
মূসা বিন মাসউদ (র) থেকে বর্ণিত, তিনি বলেন: যখন আমরা সুফিয়ান সাউরী (র)-এর নিকট বসতাম, তখন তাকে ভীত সন্ত্রস্ত দেখে আমাদের মনে হতো যেন আগুন আমাদেরকে চারপাশ ঘিরে রেখেছে। আর তিনি যখন আখিরাতের কথা স্মরণ করতেন তখন তার রক্ত প্রস্রাব শুরু হতো।

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের ভয়ে জীবনের তরে হাসি বন্ধ

📄 জাহান্নামের ভয়ে জীবনের তরে হাসি বন্ধ


৩. জাহান্নামের স্মরণে জীবনের তরে হাসি বন্ধ।
عَنِ الْحَسَنِ الْبَصْرِي رَحِمَهُ اللَّهُ قَالَ قَالَ رَجُلٌ لِأَخِيهِ هَلْ أَتَاكَ إِنَّكَ وَارِدُ النَّارِ؟ قَالَ نَعَمْ قَالَ فَهَلْ أَتَاكَ إِنَّكَ صَادِرٌ عَنْهَا؟ قَالَ لَا قَالَ فَقِيمَ الضَّحِكَ؟ قَالَ فَمَاَرُبِي ضَاحِكًا حَتَّى لَحِقَ اللَّهُ .
হাসান বসরী (র) থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেছেন: এক সৎ লোক তার ভাইকে জিজ্ঞেস করল, তুমি কি অবগত আছ যে তোমাকে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে হবে? সে বলল : হ্যাঁ। সে আবার জিজ্ঞেস করল, তোমার কি একথা জানা আছে যে, তুমি সেখান থেকে মুক্তি পাবে? সে বলল না। তখন ঐ সৎ লোকটি বলল: তাহলে এ কিসের হাসি? এরপর থেকে মৃত্যু পর্যন্ত ঐ ব্যক্তি আর হাসেনি।

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের ভয়ে হাসান বসরী (রা) এর কান্না

📄 জাহান্নামের ভয়ে হাসান বসরী (রা) এর কান্না


৪. জাহান্নামের ভয়ে হাসান বসরী (রা)-এর কান্না।
وَعِنْدَ مَا بَكَى الْحَسَنُ فَقِيلَ لَهُ مَا يُبْكِيكَ؟ قَالَ أَخَافُ أَنْ يَطْرَحَنِي غَدًا فِي النَّارِ وَلَا يُبَالِي .
হাসান বসরী (র)-কে কাঁদতে দেখে জিজ্ঞেস করা হল, কে তোমাকে কাঁদাচ্ছে? সে বলল: আমার ভয় হয় না জানি শেষ বিচারের দিন আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন। আল্লাহ তো কোন কিছুর পরওয়া করেন না।

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ইয়াজিদ বিন হারুন (রা) কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান

📄 ইয়াজিদ বিন হারুন (রা) কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান


৫. ইয়াযিদ বিন হারুন (র)-এর উভয় চোখ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিল।
قَالَ الْحَسَنُ بْنُ عَرَفَةَ رَحِمَهُ اللَّهُ رَأَيْتُ يَزِيدَ بْنَ هَارُونَ رَحِمَهُ اللَّهُ مِنْ حُسْنِ النَّاسِ عَيْنَيْنِ ثُمَّ رَأَيْتُهُ بِعَيْنِ وَاحِدٍ ثُمَّ رَأَيْتُهُ أَعْمَى فَقُلْتُ يَا أَبَا خَالِدٍ مَا فَعَلَتِ الْعَيْنَانِ الْجَمِيلَتَانِ؟ قَالَ ذَهَبَ بِهِمَا بُكَاءُ الْأَسْحَارِ .
হাসান বিন আরাফ (র) ইরশাদ করেছেন: আমি ইয়াযিদ বিন হারুন (র)-কে দেখেছি যে, তার চোখ দু'টি খুব সুন্দর ছিল, কিছু দিন পর দেখলাম যে তার শুধু একটি চোখ, আরো কিছুদিন পর দেখলাম যে, তার দু'টি চোখই অন্ধ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, হে আবু খালেদ! তোমার সুন্দর দুটি চোখ কি হল? বলল: কান্না বিজরিত রাত্রি জাগরণে তা অন্ধ হয়ে গেছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00