📄 ওমর বিন আবদুল আযীয জাহান্নামের বেড়ী ও শিকলের আয়াত পড়ে কাঁদতেন
১. ওমর বিন আবদুল আযীয (র) জাহান্নামের বেড়ী ও শিকল বিষয়ক আয়াতটি বার বার তেলাওয়াত করে করে সারারাত কাঁদতেন।
عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ رَحِمَهُ اللهُ كَانَ يُصَلَّى ذَاتَ لَيْلَةٍ فَقَرَا إِذِ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَالسَّلَاسِلُ يُسْحَبُونَ فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ يُسْجَرُونَ فَجَعَلَ يُرَدِّدُهَا وَيَبْكِي حَتَّى أَصْبَحَ .
ওমর বিন আবদুল আযীয (র) একদা তাহাজ্জুদ সালাত আদায়রত ছিলেন, যখন তিনি আলোচ্য আয়াত "যখন তাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। ফুটন্ত পানিতে, এরপর তাদেরকে দগ্ধ করা হবে অগ্নিতে। (সূরা মু'মিন ৭১-৭২) পড়তে ছিলেন তখন তা বার বার তিলাওয়াত করতে লাগলেন এবং কাঁদতে লাগলেন।
📄 সুফিয়ান সাওরী (রা) আখেরাতের স্মরণে ভীত থাকতেন
২. সুফিয়ান সাওরী আখিরাতের স্মরণে এত ভীত সন্ত্রস্ত হতেন যে তাতে তার রক্ত প্রস্রাব শুরু হতো।
قَالَ مُوسَى مَسْعُودٍ رَحِمَهُ اللَّهُ كُنَّا إِذَا جَلَسْنَا إِلَى سُفْيَانَ الثَّوْرِي رَحِمَهُ اللَّهُ كَانَ النَّارُ قَدْ أَخَاطَتْ بِنَا لَمَّا نَرَى مِنْ خَوْفِهِ وَفَرْعِهِ وَكَانَ سُفْيَانُ إِذَا أَخَذَ فِي ذِكْرِ الْآخِرَةِ يَبُولُ الدَّمُ .
মূসা বিন মাসউদ (র) থেকে বর্ণিত, তিনি বলেন: যখন আমরা সুফিয়ান সাউরী (র)-এর নিকট বসতাম, তখন তাকে ভীত সন্ত্রস্ত দেখে আমাদের মনে হতো যেন আগুন আমাদেরকে চারপাশ ঘিরে রেখেছে। আর তিনি যখন আখিরাতের কথা স্মরণ করতেন তখন তার রক্ত প্রস্রাব শুরু হতো।
📄 জাহান্নামের ভয়ে জীবনের তরে হাসি বন্ধ
৩. জাহান্নামের স্মরণে জীবনের তরে হাসি বন্ধ।
عَنِ الْحَسَنِ الْبَصْرِي رَحِمَهُ اللَّهُ قَالَ قَالَ رَجُلٌ لِأَخِيهِ هَلْ أَتَاكَ إِنَّكَ وَارِدُ النَّارِ؟ قَالَ نَعَمْ قَالَ فَهَلْ أَتَاكَ إِنَّكَ صَادِرٌ عَنْهَا؟ قَالَ لَا قَالَ فَقِيمَ الضَّحِكَ؟ قَالَ فَمَاَرُبِي ضَاحِكًا حَتَّى لَحِقَ اللَّهُ .
হাসান বসরী (র) থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেছেন: এক সৎ লোক তার ভাইকে জিজ্ঞেস করল, তুমি কি অবগত আছ যে তোমাকে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে হবে? সে বলল : হ্যাঁ। সে আবার জিজ্ঞেস করল, তোমার কি একথা জানা আছে যে, তুমি সেখান থেকে মুক্তি পাবে? সে বলল না। তখন ঐ সৎ লোকটি বলল: তাহলে এ কিসের হাসি? এরপর থেকে মৃত্যু পর্যন্ত ঐ ব্যক্তি আর হাসেনি।
📄 জাহান্নামের ভয়ে হাসান বসরী (রা) এর কান্না
৪. জাহান্নামের ভয়ে হাসান বসরী (রা)-এর কান্না।
وَعِنْدَ مَا بَكَى الْحَسَنُ فَقِيلَ لَهُ مَا يُبْكِيكَ؟ قَالَ أَخَافُ أَنْ يَطْرَحَنِي غَدًا فِي النَّارِ وَلَا يُبَالِي .
হাসান বসরী (র)-কে কাঁদতে দেখে জিজ্ঞেস করা হল, কে তোমাকে কাঁদাচ্ছে? সে বলল: আমার ভয় হয় না জানি শেষ বিচারের দিন আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন। আল্লাহ তো কোন কিছুর পরওয়া করেন না।