📄 ওবাদা বিন সামেত (রা) এর কান্না
৩. জাহান্নামের কথা স্মরণ করে ওবাদা বিন সামেত (রা)-এর কান্না।
عَنْ زِيَادِ بْنِ أَبِي أَسْوَدَ رَحِمَهُ اللَّهُ قَالَ كَانَ عِبَادَةُ بْنُ الصَّامِتِ (رضی) عَلَى سُورِ بَيْتِ الْمَقْدِسِ الشَّرْقِي يَبْكِي فَقَالَ بَعْضُهُمْ مَا يُبْكِيكَ يَا أَبُو الْوَلِيدِ؟ فَقَالَ مِنْ هَاهُنَا أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ رَأَى جَهَنَّمَ .
যিয়াদ বিন আবু আসওয়াদ (রা) ওবাদা বিন সামেত (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি একদা বাইতুল মাকদেসের পশ্চিম দেয়ালের পাশে কান্নাকাটি করছিলেন, কেউ কেউ তাকে জিজ্ঞেস করল, হে আবু ওলীদ! কে তোমাকে কাঁঁদাল? সে বলল: এ ঐ স্থান যেখানে থেকে রাসূল আমাদেরকে বলেছিলেন যে, তিনি জাহান্নাম দেখেছেন। (হাকেম, কিতাবুল আহওয়াল, হাদীস নং ১১০)
📄 ওমর (রা) এর কান্না
৪. ওমর (রা)-এর আল্লাহর শাস্তির ভয়।
كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ (رضى) يَقُولُ لَوْنَادَى مُنَادٍ مِنَ السَّمَاءِ أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ دَاخِلُونَ الْجَنَّةَ كُلُّكُمْ أَجْمَعُونَ .... كُلُّكُمْ اجْمَعُونَ إِلَّا رِجَالاً وَاحِدًا لَخِفْتُ أَنْ أَكُونَ هُوَ .
ওমর বিন খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: যদি আকাশ থেকে কোন আহ্বানকারী আহ্বান করে যে, হে লোকেরা! তোমরা সবাই জান্নাতে প্রবেশ করবে শুধু একজন ব্যতীত, তাহলে আমার ভয় হয় না জানি আমিই সে এক ব্যক্তি। যদি আকাশ থেকে কোন আহ্বানকারী ডেকে বলবে যে, হে লোকেরা! তোমরা সবাই জাহান্নামে যাবে শুধু একজন ব্যতীত তাহলে আমি আশংকা করতাম না জানি সে ব্যক্তি আমি। (আবু নুয়াইম হুলিয়া, আল্লাহুম্মা সাল্লিম, হাদীস নং ২০)
📄 আবদুল্লাহ বিন মাসউদ (রা) কামারের দোকানের কাছে গিয়ে কাঁদতেন
৫. আবদুল্লাহ বিন মাসউদ (রা) কামারের দোকানে আগুন দেখে কান্না করতে লাগলেন।
সা'আদ বিন আহযাম (রা) বলেন: আমি আবদুল্লাহ বিন মাসউদ (রা)-এর সাথে পথ চলতে ছিলাম, আমরা এক কামারের দোকানের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, তারা আগুন থেকে একটি লাল লোহা বের করল আবদুল্লাহ বিন মাসউদ (রা) তা দেখার জন্য দাঁড়ালেন এবং কান্নাকাটি করতে লাগলেন।
📄 মুয়াজ বিন জাবাল (রা)-এর জাহান্নামের ভয়ে কান্না
৬. মুয়াজ বিন জাবাল (রা) জাহান্নামের কথা স্মরণ করে অধিক পরিমাণে কাঁদতে লাগলেন।
بَكَى مُعَادٌ (رضى) بُكَاءً شَدِيدًا فَقِيلَ لَهُ مَا يُبْكِيْكَ؟ فَقَالَ لأنَّ اللهَ عَزَّ وَجَلَّ قَبَضَ قَبْضَتَيْنِ فَجَعَلَ وَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَالْأُخْرَى فِي النَّارِ فَأَنَا لَا أَدْرِى مِنْ أَيِّ الْفَرِيقَيْنِ أَكُونُ
মুয়াজ বিন জাবাল (রা) অধিক পরিমাণে কান্নাকাটি করলেন, তাঁকে জিজ্ঞেস করা হল আপনি কেন কাঁদতেছেন? মুয়াজ (রা) বলল: আল্লাহ তায়ালা তাঁর উভয় মুষ্টি সমস্ত সৃষ্টি দিয়ে পূর্ণ করে তার এক মুষ্টি নিক্ষেপ করলেন জাহান্নামে, আর এক মুষ্টি জান্নাতে, আমি জানিনা যে, আমার স্থান কোথায় হবে।
নোট: উল্লেখ্য রাসূল ইরশাদ করেছেন: আল্লাহ তা'আলা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন এবং এ উভয়ের জন্যই ভিন্ন ভিন্ন লোকও সৃষ্টি করেছেন। (মুসলিম)