📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আয়েশা (রা) জাহান্নামের কথা স্মরণে কাঁদতেন

📄 আয়েশা (রা) জাহান্নামের কথা স্মরণে কাঁদতেন


১. আয়েশা (রা) জাহান্নামের আগুনের কথা স্মরণ করে কাঁদতেন।

عَنْ عَائِشَةَ (رض) أَنَّهَا ذَكَرَتِ النَّارَ فَبَكَتْ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ مَا يُبْكِيكِ؟ قَالَتْ ذَكَرْتُ النَّارَ فَبَكَيْتُ ...... يَعْلَمُ أَيْنَ يَقَعَ كِتَابَهُ فِي يَمِينِهِ أَمْ فِي شِمَالِهِ مِنْ وَرَاءِ ظُهُورِهِ وَعِنْدَ الصِّرَاطِ إِذَا وضع بين ظهرى جهنم .
আয়েশা (রা) জাহান্নামের আগুনের কথা স্মরণ করে কাঁদতে লাগলেন, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন : কে তোমাকে কাঁদাল? সে বলল, আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেছি। আপনি কি শেষ বিচারের দিন আপনার পরিবারের কথা স্মরণে রাখবেন? রাসূলুল্লাহ বললেন : তিনটি স্থানে কেউ কাউকে স্মরণে রাখতে পারবে না। মিযানের নিকট যতক্ষণ না জানতে পারবে যে, তার (নেকীর) পাল্লা ভারী হয়েছে না হালকা। আমলনামা পেশ করার সময়, যখন বলা হবে আস তোমার আমল নামা পাঠ কর। যতক্ষণ না জানতে পারবে যে, তার আমলনামা ডান হাতে দেয়া হচ্ছে না পিঠের পিছন দিক থেকে বাম হাতে। পুলসিরাতের ওপর দিয়ে অতিক্রম করার সময় যখন তা জাহান্নামের ওপর রাখা হবে। (আবু দাউদ, কিতাবুসসুন্না বাবুল মিযান)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আবদুল্লাহ বিন রাওয়াহা ও তার স্ত্রীর কান্না

📄 আবদুল্লাহ বিন রাওয়াহা ও তার স্ত্রীর কান্না


২. আবদুল্লাহ বিন রাওয়াহা ও তার স্ত্রীর জাহান্নামের কথা স্মরণ করে কান্না।

عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ رَحِمَهُ اللَّهُ كَانَ عَبْدُ اللَّهِ بْنِ رَوَاحَةً وَاضِعًا رَأْسَهُ فِي حُجْرٍ إِمْرَاتِهِ فَبَكَى فَبَكَتْ امْرَأَتُهُ فَقَالَ مَا يُبْكِيكِ؟ قَالَتْ رَأَيْتُكَ تَبْكِي فَبَكَيْتُ قَالَ إِنِّي ذَكَرْتُ قَوْلَ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا فَلَا أَدْرِي أَنْتَجُوا مِنْهَا أَمْ لَا .
কায়েস বিন হাযেম (রা) থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ বিন রাওয়াহা (রা) স্বীয় স্ত্রীর কোলে মাথা রেখে হঠাৎ কাঁদতে লাগল, তার সাথে তার স্ত্রীও কাঁদতে লাগল। আবদুল্লাহ বিন রাওয়াহা জিজ্ঞেস করল, তুমি কেন কাঁদছ? স্ত্রী বলল: তোমাকে কাঁদতে দেখে আমারও কান্না চলে এসেছে। আবদুল্লাহ বিন রাওয়াহা বলল: আমার আল্লাহর এ বাণীটি স্মরণ হল যে, তোমাদের মধ্যে কেউ এমন নেই যে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করবে না। আর আমার জানা নেই যে, জাহান্নামের ওপর স্থাপন করা পুলসিরাত অতিক্রম করার সময় আমি রক্ষা পাব কি পাব না। (হাকেম, কিতাবুল আহওয়াল; হাদীস নং ৭৩)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ওবাদা বিন সামেত (রা) এর কান্না

📄 ওবাদা বিন সামেত (রা) এর কান্না


৩. জাহান্নামের কথা স্মরণ করে ওবাদা বিন সামেত (রা)-এর কান্না।

عَنْ زِيَادِ بْنِ أَبِي أَسْوَدَ رَحِمَهُ اللَّهُ قَالَ كَانَ عِبَادَةُ بْنُ الصَّامِتِ (رضی) عَلَى سُورِ بَيْتِ الْمَقْدِسِ الشَّرْقِي يَبْكِي فَقَالَ بَعْضُهُمْ مَا يُبْكِيكَ يَا أَبُو الْوَلِيدِ؟ فَقَالَ مِنْ هَاهُنَا أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ رَأَى جَهَنَّمَ .
যিয়াদ বিন আবু আসওয়াদ (রা) ওবাদা বিন সামেত (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি একদা বাইতুল মাকদেসের পশ্চিম দেয়ালের পাশে কান্নাকাটি করছিলেন, কেউ কেউ তাকে জিজ্ঞেস করল, হে আবু ওলীদ! কে তোমাকে কাঁঁদাল? সে বলল: এ ঐ স্থান যেখানে থেকে রাসূল আমাদেরকে বলেছিলেন যে, তিনি জাহান্নাম দেখেছেন। (হাকেম, কিতাবুল আহওয়াল, হাদীস নং ১১০)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ওমর (রা) এর কান্না

📄 ওমর (রা) এর কান্না


৪. ওমর (রা)-এর আল্লাহর শাস্তির ভয়।
كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ (رضى) يَقُولُ لَوْنَادَى مُنَادٍ مِنَ السَّمَاءِ أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ دَاخِلُونَ الْجَنَّةَ كُلُّكُمْ أَجْمَعُونَ .... كُلُّكُمْ اجْمَعُونَ إِلَّا رِجَالاً وَاحِدًا لَخِفْتُ أَنْ أَكُونَ هُوَ .
ওমর বিন খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: যদি আকাশ থেকে কোন আহ্বানকারী আহ্বান করে যে, হে লোকেরা! তোমরা সবাই জান্নাতে প্রবেশ করবে শুধু একজন ব্যতীত, তাহলে আমার ভয় হয় না জানি আমিই সে এক ব্যক্তি। যদি আকাশ থেকে কোন আহ্বানকারী ডেকে বলবে যে, হে লোকেরা! তোমরা সবাই জাহান্নামে যাবে শুধু একজন ব্যতীত তাহলে আমি আশংকা করতাম না জানি সে ব্যক্তি আমি। (আবু নুয়াইম হুলিয়া, আল্লাহুম্মা সাল্লিম, হাদীস নং ২০)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00