📄 জাহান্নামের ভয়ানক আওয়াজ শুনে সকল নবী নিরাপত্তা চাইবে
৩. জাহান্নামের ভয়ানক আওয়াজ শ্রবণ করে সমস্ত ফেরেশতা এবং নবীগণ এমনকি ইবরাহীম (আ) আল্লাহর নিকট নিরাপত্তার জন্য আবেদন করবে।
عَنْ عُبَيْدِ ابْنِ عُمَيْرٍ (رض) فِي قَوْلِهِ تَعَالَى سَمِعُوا لَهَا تَغَيَّظًا وَزَفِيرًا قَالَ ....... وَيَقُولُ رَبِّ لَا أَسْأَلُكَ الْيَوْمَ إِلَّا نَفْسِي .
ওবাইদ বিন উমাইর (রা) আল্লাহর বাণী "তারা শুনতে পারবে জাহান্নামের ক্রুদ্ধ গর্জন” তাফসীরে ইরশাদ করেছেন: যখন জাহান্নাম রাগে গর্জন করতে থাকবে, তখন সমস্ত নৈকট্য অর্জনকারী ফিরিশতা, মর্যাদাবান নবীগণ, এমনকি ইবরাহীম (আ) হাঁটুর ওপর ভর করে বসে আল্লাহর নিকট আবেদন করতে থাকবে যে, হে আমার পালনকর্তা! আজ আমি তোমার নিকট একমাত্র আমার জীবনের নিরাপত্তা প্রার্থনা করি। (ইবনে কাসীর, ৩/৪১৫)
📄 তাহাজ্জুদে রাসূল (সা) বারবার যে আয়াত পড়তেন
৪. তাহাজ্জুদ সালাতে রাসূল শাস্তি প্রসঙ্গে একটি আয়াত বারবার তিলাওয়াত করতে করতে রাত পার করে দিতেন।
عَنْ أَبِي زَرِّ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ حَتَّى أَصْبَحَ بِآيَةٍ الْحَكِيمُ . الْآيَةُ إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ
আবু যার গিফারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: এক রাতে রাসূল তাহাজ্জুদ আদায়রত ছিলেন এবং সকাল পর্যন্ত একটি আয়াতই তেলাওয়াত করেছেন। (আর তা হল "আপনি যদি তাদেরকে শাস্তি প্রদান করেন তবে, ওরাতো আপনার বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করে দেন তবে আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (ইবনে মাজাহ, কিতাব ইকামাতুল সালা; বাব মাযাআ ফিল কিরাআতি ফি সালাতিললাইল- ১/১১১০)
📄 রাসূল (সা) উম্মত জাহান্নামে যাওয়াতে কাঁদবেন
৫. রাসূল স্বীয় উম্মতের কিছু সংখ্যক লোক জাহান্নামে যাওয়ায় কাঁদবেন।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْعَاصِ (رض) أَنَّ النَّبِيَّ اللهِ تَلاقَولَ اللَّهِ تَعَالَى فِي إِبْرَاهِيمَ رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَسَأَلَهُ فَأَخْبَرَهُ وَهُوَ أَعْلَمُ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ جِبْرِيلُ اذْهَبْ إِلَى مُحَمَّدٍ فَقُلْ أَنَا سَنُرْضِيكَ فِي أُمَّتِكَ وَلَا نَسُوءُكَ .
আবদুল্লাহ বিন আমর বিন আস (রা) নবী থেকে বর্ণনা করেছেন, তিনি ঐ আয়াত পাঠ করলেন যেখানে ইবরাহীম (আ) বলছিলেন: হে আমার পালনকর্তা! এ মূর্তিসমূহ বহু লোককে গোমরাহ করেছে, অতএব যে আমার অনুকরণ করবে সে আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে আপনি তো ক্ষমাশীল পরম দয়ালু এবং ঈসা (আ) ইরশাদ করেছেন: আপনি যদি তাদেরকে শাস্তি প্রদান করেন তবে, ওরাতো আপনার বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করে দেন তবে আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তখন তিনি হাত উত্তোলন করে বলতে লাগলেন, হে আল্লাহ! আমার উম্মত আমার উম্মত এবং কাঁদতে লাগলেন, আল্লাহ বললেন: হে জিবরীল! তুমি মুহাম্মদের নিকট যাও, তোমার পালনকর্তা তার সম্পর্কে অবগত আছে, অতএব তুমি তাকে জিজ্ঞেস কর, কেন তুমি কাঁদছ। তাঁর নিকট জিবরীল এসে তাঁকে জিজ্ঞেস করল, তখন তিনি তাকে (কারণ বললেন) এরপর সে আল্লাহর নিকট এসে বলল : (আর তিনি তা আগে থেকেই জানেন) আল্লাহ বললেন: হে জিবরীল! তুমি মোহাম্মদের নিকট যাও এবং তাকে বল আল্লাহ তোমাকে তোমার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবেন অসন্তুষ্ট করবেন না। (মুসলিম, কিতাবুল ঈমান; বাব দুয়ায়িন ন্নাবী লি উম্মাতিহি ওয়া বুকায়িহি)