📄 ফেরেশতারা আল্লাহর শাস্তির ভয়ে ভীত
৩৮. জাহান্নাম ও ফেরেশতা
১. ফেরেশতাদের জাহান্নামে কোন শাস্তি হবে না এরপরও আল্লাহর শাস্তির ভয়ে ভীত থাকে।
وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِنْ دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ .
আল্লাহকেই সেজদা করে যত জীব-জন্তু আছে আকাশ ও পৃথিবীতে এবং ফেরেশতাগণও। তারা অহংকার করে না।
তারা ভয় করে তাদের ওপর পরাক্রমশালী তাদের পালনকর্তাকে এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তা করে। (সূরা নাহাল ৪৯-৫০)
📄 আল্লাহর ভয়ে ফেরেশতারা ভীত সন্ত্রস্ত থাকে
২. আল্লাহর ভয়ে ফেরেশতারা ভীত সন্ত্রস্ত থাকে।
وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا سُبْحَانَهُ بَلْ عِبَادُ مُكْرَمُونَ لَا يَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهِ يَعْمَلُونَ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُمْ مِّنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ -
তারা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র মহান, তারা তো তাঁর সম্মানিত বান্দা। তারা আল্লাহর আগে বেড়ে কথা বলে না। তারা তো তাঁর আদেশ অনুসারেই কাজ করে থাকে। তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত; তারা সুপারিশ করে শুধু তাদের জন্য যাদের প্রতি সন্তুষ্ট এবং তারা ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। (সূরা আম্বিয়া ২৬-২৮)