📄 লোকেরা জাহান্নামের আগুন থেকে দূরে সর
১০. লোকেরা জাহান্নামের আগুন থেকে দূরে সর, লোকেরা জাহান্নামের আগুন থেকে দূরে সর।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَثَلٌ كَمَثَلِ رجُلِ اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَانَتْ مَا حَوْلَهَا جَعَلَ الْفِرَاشُ وَهُذِهِ الدَّوَّابُ الَّتِي فِي النَّارِ يَقَعْنَ فِيهَا وَجَعَلَ يَحْجُرُهُنَّ وَيَغْلِبَنَّهُ فَيَتَقَحْمَنَّ فِيهَا قَالَ فَذَالِكُمْ مَثَلِى وَمَثَلُكُمْ أَنَا أَخِذٌ بِحَجْزِكُمْ عَنِ النَّارِ هَلُمَّ عَنِ النَّارِ هَلُمَّ عَنِ النَّارِ فَتَغْلِبُونِي وَتَقَحَمُونِي فِيهَا .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আমার দৃষ্টান্ত ঐ ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালাল এরপর যখন তার চারপাশে আলোকিত হল তখন কীট-পতঙ্গ তাতে পতিত হতে লাগল, তখন ঐ লোক এগুলোকে বাধা দিতে লাগল, কিন্তু কীট-পতঙ্গ তাকে উপেক্ষা করে সেখানে পতিত হতে লাগল, এটিই আমার ও তোমাদের দৃষ্টান্ত, আমি তোমাদের কোমর টেনে তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে চাচ্ছি এবং বলছি যে, হে লোকেরা! আগুন থেকে দূরে থাক, হে লোকেরা আগুন থেকে দূরে থাক, কিন্তু তোমরা আমাকে উপেক্ষা করে জাহান্নামের দিকে যাচ্ছ। (মুসলিম, কিতাবুল ফাযায়েল, বাব শাফাকাতিহিআলা উম্মাতিহি)
📄 বিচারের ময়দানে প্রত্যেকে আল্লাহর সামনে দাঁড়াবে ও কথা বলবে
১১. আমীর, গরীব, নারী-পুরুষ, আলেম, জাহেল, আবেদ, সংসার ত্যাগী সকলকেই সব কিছুর বিনিময়ে জাহান্নাম থেকে রক্ষার জন্য চেষ্টা করা উচিত।
عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ لَيَقِفَنَّ أَحَدُكُمْ بَيْنَ يَدَيِ اللَّهِ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ حِجَابٌ وَلَا تَرْجُمَانَ يُتَرْجِمُ لَهُ ثُمَّ لَيَقُولَنَّ لَهُ أَلَمْ أُوتَكَ مَالاً؟ فَلْيَقُولَنَّ بَلَى ثُمَّ لَيَقُولَنَّ أَلَمْ أرسِلَ إِلَيْكَ رَسُولاً فَلْيَقُولَنَّ بَلَى فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ فَلَا يَرَى إِلَّا النَّارَ ثُمَّ يَنْظُرُ عَنْ شِمَالِهِ فَلا يَرَى إِلَّا النَّارَ فَلْيَتَّقِينَ أَحَدُكُمُ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمَرَةٍ فَإِنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ .
আদী বিন হাতেম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন: তোমাদের কেউ আল্লাহর সামনে একদিন এমনভাবে দণ্ডায়মান হবে যে, তার মাঝে ও আল্লাহর মাঝে কোন পর্দা থাকবে না এবং কোন অনুবাদকও থাকবে না, আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন: আমি কি তোমাকে ধন-সম্পদ দান করিনি? সে বলবে: হ্যাঁ নিশ্চয়ই, আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, আমি কি তোমার নিকট রাসূল পাঠাইনি? সে বলবে: হ্যাঁ নিশ্চয়ই, অতপর সে তার ডান দিকে দৃষ্টিপাত করবে, কিন্তু আগুন ব্যতীত আর কিছুই দেখতে পাবে না, অতপর সে তার বাম দিকে দৃষ্টিপাত করবে কিন্তু সেখানেও আগুন ব্যতীত আর কিছুই দেখতে পাবে না। অতএব তোমাদের প্রত্যেকেই একটি খেজুরের টুকরা দিয়ে হলেও যেন নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। যদি এটাও সে না পায় তবে উত্তম কথা দিয়ে হলেও যেন নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। (বোখারী, কিতাবুয যাকা; বাববুসসাদাকা কাবলার রাদ)
📄 রাসূলের দায়িত্ব যথাযথভাবে আদায় হয়েছে
১২. রাসূলুল্লাহ স্বীয় উম্মতবর্গকে সতর্ক করার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ (رضی) قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ وَانْذَرْتُكُمُ النَّارَ وَانْذَرْتُكُمُ النَّارَ فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى لَوْ كَانَ فِي مَقَامِي هَذَا سَمِعَهُ أَهْلُ السُّوقِ حَتَّى سَقَطَتْ خَمِيصَةٌ كَانَتْ عَلَيْهِ عِنْدَ رِجْلَيْهِ .
নো'মান বিন বাশীর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ -কে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেছেন: হে লোকেরা! আমি তোমাদেরকে জাহান্নাম থেকে ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে জহান্নাম থেকে ভয় দেখাচ্ছি, তিনি ধারাবাহিকভাবে এ কথাটি বলতেছিলেন এমতাবস্থায় তাঁর আওয়াজ এত উচ্চ হল যে, যদি রাসূলুল্লাহ আমার স্থানে হতেন তাহলে বাজারে উপস্থিত লোকেরা তাঁর আওয়াজ শুনে ফেলত। (তিনি এত ব্যাকুলভাবে একথাগুলো) বলছিলেন যে তার চাদর তাঁর কাঁধ থেকে পায়ে পড়ে গেল। (দারেমী, আলবানী লিখিত মিশকাতুল মাসাবিহ, কিতাব আহওয়ালুল কিয়ামা, বাব সিফাতুন্নার, ওয়া আহলিহা, আল ফাসলুস সানী- ৩/৫৬৭৮)
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ (رضى) فِي حَدِيثِ حَجَّةِ الْوَدَاعِ قَالَ فَخَطَبَ النَّاسِ وَقَالَ أَنْتُمْ تَسْأَلُونَ عَنِّى فَمَا أَنْتُمْ قَائِلُونَ؟ قَالُوا نَشْهَدُ أَنَّكَ قَدْ بَلَّغْتَ وَأَدَّيْتَ وَنَصَحْتَ فَقَالَ بِإِصْبَعِهِ السَّبَابِ يَرْفَعُهَا إِلَى السَّمَاءِ وَيَنْكُتُهَا إِلَى النَّاسِ اللَّهُمَّ اشْهَدُ ثَلَاثَ مَرَّاتٍ .
জাবের বিন আবদুল্লাহ (রা) থেকে বিদায় হজ্বের ঘটনায় বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ লোকদেরকে লক্ষ্য করে বললেন: (শেষ বিচারের দিন যদি তোমরা আমার ব্যাপারে জিজ্ঞাসিত হও) তাহলে তোমরা কি বলবে? তারা বলল: আমরা সাক্ষী দিব যে, আপনি দায়িত্ব পালন করেছেন, উপদেশ দিয়েছেন। এরপর তিনি তাঁর শাহাদাত আঙ্গুল আকাশের দিকে তুলে লোকদের দিকে ইশারা করে তিনবার বললেন: হে আল্লাহ! তুমি সাক্ষী থাক। (মুসলিম, কিতাবুল হাজ্জ; বাব হাজ্বাতুন নাবী)