📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 অন্যান্য নবী ও রাসূলগণ

📄 অন্যান্য নবী ও রাসূলগণ


৭. অন্যান্য নবী ও রাসূলগণ
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَاهُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا يَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوا يَفْسُقُونَ .
আমি রাসূলদেরকে তো শুধু এ উদ্দেশ্যেই পাঠিয়েছি যে, তারা সুসংবাদ দেবে এবং ভয় দেখাবে, সুতরাং যারা ঈমান এনেছে ও চরিত্র সংশোধন করেছে তাদের জন্য কোন ভয়ভীতি থাকবে না এবং তারা চিন্তিতও হবে না। আর যারা আমার আয়াত ও নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারা নিজেদের ফাসেকীর কারণে শাস্তি ভোগ করবে। (সূরা আন'আম-৪৮-৪৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 মুহাম্মদ (সা)

📄 মুহাম্মদ (সা)


৮. মুহাম্মদ
قُلْ إِنَّمَا أَعِظُكُمْ بِوَاحِدَةٍ أَنْ تَقُومُوا لِلَّهِ مَثْنَى وَفُرَادَى ثُمَّ تَتَفَكَّرُوا مَا بِصَاحِبِكُمْ مِّنْ جِنَّةٍ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَّكُمْ بَيْنَ يَدَى عَذَابٍ شَدِيدٍ .
বল! আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুই দুই জন বা এক একজন করে দাঁড়াও, অতপর তোমরা চিন্তা করে দেখ, তোমাদের সঙ্গী আদৌ পাগল নয়। সে তো আসন্ন কঠিন শাস্তি প্রসঙ্গে সে কেবল তোমাদের সতর্ককারী মাত্র। (সূরা সাবা-৪৬)

রাসূলুল্লাহ সর্বপ্রথম তাঁর নিকট আত্মীয়দেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য তাকিদ দিয়েছেন।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ لَمَّا نَزَلَتْ هُذِهِ الْآيَةُ وَانْذِرُ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ دَعَا رَسُولُ اللَّهِ ﷺ قُرَيْشًا فَاجْتَمَعُوا فَعَمَّ وَخَصَّ فَقَالَ يَابَنِي كَعْبِ بْنِ لُوَيِّ انْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَا بَنِي مُرَّةَ بْنِ كَعْبٍ انْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَابَنِي عَبْدِ شَمْسٍ أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَا بَنِي عَبْدِ الْمَنَافِ انْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ، يَا بَنِي هَاشِمٍ انْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَابَنِي عَبْدِ الْمُطَّلِبِ انْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَا فَاطِمَةُ انْقِذِي نَفْسَكَ مِنَ النَّارِ فَإِنِّي لا أَمْلِكُ لَكُمْ مِّنَ اللَّهِ شَيْئًا غَيْرَ أَنَّ لَكُمْ رَحِمًا بِبَلَالِهَا .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: যখন আলোচ্য আয়াত নাযিল হল "তোমার নিকট আত্মীয়বর্গদেরকে সতর্ক করে দাও" তখন রাসূলুল্লাহ কুরাইশদেরকে ডেকে একত্রিত করলেন, তাদেরকে ব্যাপক ও বিশেষভাবে বললেন: হে কা'ব বিন লুয়াই বংশ! তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। হে মুদ্রা বংশ! তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। হে আবদে শামস বংশ তোমরা তোমাদের নিজেদেরকে জহান্নামের আগুন থেকে রক্ষা কর। হে আবদে মানাফ বংশ! তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। হে হাশেম বংশ! তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। হে আবদুল মোত্তালিব বংশ! তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। হে ফাতেমা! তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। আল্লাহর নিকট আমি তোমার জন্য কোন কিছু করার ক্ষমতা রাখি না। তবে দুনিয়াতে তোমাদের সাথে আমার যে সম্পর্ক আছে তা আমি অটুট রাখব। (মুসলিম, কিতাবুল ঈমান; বাব মাম মাতা আলাল কুফরি ফাহুয়া ফিন্নার)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 সকল মুসলমান নর-নারীকে জাহান্নাম থেকে বাঁচতে হবে

📄 সকল মুসলমান নর-নারীকে জাহান্নাম থেকে বাঁচতে হবে


৯. সকল মুসলমান নর-নারীকে জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।

عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ (رضى) قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ ﷺ النَّارَ فَاعرَضَ وَأَشَاحَ ثُمَّ قَالَ اتَّقُوا النَّارَ ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ كَأَنَّمَا يَنْظُرُ إِلَيْهَا ثُمَّ قَالَ اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمَرَةٍ فَمَنْ لَمْ يَجِدُ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ .
আদী বিন হাতেম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ জাহান্নামের কথা স্মরণ করলেন এবং তাঁর চেহারা ফিরিয়ে নিলেন এবং চরম অস্বস্তিকর ভাব প্রকাশ করলেন। অতপর তিনি বললেন : তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা কর, তিনি পুনরায় চেহারা ফিরিয়ে নিলেন ও এমনভাবে ভাব প্রকাশ করলেন, যাতে আমাদের মনে হচ্ছিল যেন তিনি তা অবলোকন করছেন, অতপর তিনি বললেন: তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা কর, যদি তা এক টুকরো খেজুরের বিনিময়েও হয়। আর যার এ সমর্থটুকু নেই সে যেন উত্তম কথার মাধ্যমে তা করে। (মুসলিম, কিতাবুয যাকা; বাবুল হাছছি আলাস সাদাকা, ওয়ালাও বিসিক্কে তামরা তিন)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 লোকেরা জাহান্নামের আগুন থেকে দূরে সর

📄 লোকেরা জাহান্নামের আগুন থেকে দূরে সর


১০. লোকেরা জাহান্নামের আগুন থেকে দূরে সর, লোকেরা জাহান্নামের আগুন থেকে দূরে সর।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَثَلٌ كَمَثَلِ رجُلِ اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَانَتْ مَا حَوْلَهَا جَعَلَ الْفِرَاشُ وَهُذِهِ الدَّوَّابُ الَّتِي فِي النَّارِ يَقَعْنَ فِيهَا وَجَعَلَ يَحْجُرُهُنَّ وَيَغْلِبَنَّهُ فَيَتَقَحْمَنَّ فِيهَا قَالَ فَذَالِكُمْ مَثَلِى وَمَثَلُكُمْ أَنَا أَخِذٌ بِحَجْزِكُمْ عَنِ النَّارِ هَلُمَّ عَنِ النَّارِ هَلُمَّ عَنِ النَّارِ فَتَغْلِبُونِي وَتَقَحَمُونِي فِيهَا .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আমার দৃষ্টান্ত ঐ ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালাল এরপর যখন তার চারপাশে আলোকিত হল তখন কীট-পতঙ্গ তাতে পতিত হতে লাগল, তখন ঐ লোক এগুলোকে বাধা দিতে লাগল, কিন্তু কীট-পতঙ্গ তাকে উপেক্ষা করে সেখানে পতিত হতে লাগল, এটিই আমার ও তোমাদের দৃষ্টান্ত, আমি তোমাদের কোমর টেনে তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে চাচ্ছি এবং বলছি যে, হে লোকেরা! আগুন থেকে দূরে থাক, হে লোকেরা আগুন থেকে দূরে থাক, কিন্তু তোমরা আমাকে উপেক্ষা করে জাহান্নামের দিকে যাচ্ছ। (মুসলিম, কিতাবুল ফাযায়েল, বাব শাফাকাতিহিআলা উম্মাতিহি)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00