📄 মূসা (আ)
৫. মূসা (আ)
قَدْ جِئْنَاكَ بِآيَةٍ مِّنْ رَّبِّكَ وَالسَّلَامُ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى إِنَّا قَدْ أُوحِيَ إِلَيْنَا أَنَّ الْعَذَابَ عَلَى مَنْ كَذَّبَ وَتَوَلَّى .
আমরা তো তোমাদের নিকট এনেছি তোমাদের প্রতিপালকের নিকট থেকে নিদর্শন এবং শান্তি তাদের প্রতি যারা সৎপথের অনুসরণ করে। আমাদের প্রতি ওহী পাঠানো হয়েছে যে, শাস্তি তার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। (সূরা তা-হা-৪৭-৪৮)
📄 ঈসা (আ)
৬. ঈসা (আ)
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ .
নিশ্চয়ই তারা কাফের হয়েছে যারা বলেছে যে, আল্লাহ তিনি তো মাসিহ ইবনে মারইয়াম। অথচ মাসীহ নিজেই বলেছিল: হে বানী ইসরাঈল! তোমরা আল্লাহর ইবাদত কর, যিনি আমারও পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর অংশীদার স্থাপন করবে তবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবে। আর তার বাসস্থান হবে জাহান্নাম। আর এরূপ অত্যাচারীদের জন্য কোন সাহায্যকারী হবে না। (সূরা মায়িদাহ-৭২)
📄 অন্যান্য নবী ও রাসূলগণ
৭. অন্যান্য নবী ও রাসূলগণ
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَاهُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا يَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوا يَفْسُقُونَ .
আমি রাসূলদেরকে তো শুধু এ উদ্দেশ্যেই পাঠিয়েছি যে, তারা সুসংবাদ দেবে এবং ভয় দেখাবে, সুতরাং যারা ঈমান এনেছে ও চরিত্র সংশোধন করেছে তাদের জন্য কোন ভয়ভীতি থাকবে না এবং তারা চিন্তিতও হবে না। আর যারা আমার আয়াত ও নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারা নিজেদের ফাসেকীর কারণে শাস্তি ভোগ করবে। (সূরা আন'আম-৪৮-৪৯)
📄 মুহাম্মদ (সা)
৮. মুহাম্মদ
قُلْ إِنَّمَا أَعِظُكُمْ بِوَاحِدَةٍ أَنْ تَقُومُوا لِلَّهِ مَثْنَى وَفُرَادَى ثُمَّ تَتَفَكَّرُوا مَا بِصَاحِبِكُمْ مِّنْ جِنَّةٍ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَّكُمْ بَيْنَ يَدَى عَذَابٍ شَدِيدٍ .
বল! আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুই দুই জন বা এক একজন করে দাঁড়াও, অতপর তোমরা চিন্তা করে দেখ, তোমাদের সঙ্গী আদৌ পাগল নয়। সে তো আসন্ন কঠিন শাস্তি প্রসঙ্গে সে কেবল তোমাদের সতর্ককারী মাত্র। (সূরা সাবা-৪৬)
রাসূলুল্লাহ সর্বপ্রথম তাঁর নিকট আত্মীয়দেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য তাকিদ দিয়েছেন।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ لَمَّا نَزَلَتْ هُذِهِ الْآيَةُ وَانْذِرُ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ دَعَا رَسُولُ اللَّهِ ﷺ قُرَيْشًا فَاجْتَمَعُوا فَعَمَّ وَخَصَّ فَقَالَ يَابَنِي كَعْبِ بْنِ لُوَيِّ انْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَا بَنِي مُرَّةَ بْنِ كَعْبٍ انْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَابَنِي عَبْدِ شَمْسٍ أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَا بَنِي عَبْدِ الْمَنَافِ انْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ، يَا بَنِي هَاشِمٍ انْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَابَنِي عَبْدِ الْمُطَّلِبِ انْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَا فَاطِمَةُ انْقِذِي نَفْسَكَ مِنَ النَّارِ فَإِنِّي لا أَمْلِكُ لَكُمْ مِّنَ اللَّهِ شَيْئًا غَيْرَ أَنَّ لَكُمْ رَحِمًا بِبَلَالِهَا .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: যখন আলোচ্য আয়াত নাযিল হল "তোমার নিকট আত্মীয়বর্গদেরকে সতর্ক করে দাও" তখন রাসূলুল্লাহ কুরাইশদেরকে ডেকে একত্রিত করলেন, তাদেরকে ব্যাপক ও বিশেষভাবে বললেন: হে কা'ব বিন লুয়াই বংশ! তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। হে মুদ্রা বংশ! তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। হে আবদে শামস বংশ তোমরা তোমাদের নিজেদেরকে জহান্নামের আগুন থেকে রক্ষা কর। হে আবদে মানাফ বংশ! তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। হে হাশেম বংশ! তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। হে আবদুল মোত্তালিব বংশ! তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। হে ফাতেমা! তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। আল্লাহর নিকট আমি তোমার জন্য কোন কিছু করার ক্ষমতা রাখি না। তবে দুনিয়াতে তোমাদের সাথে আমার যে সম্পর্ক আছে তা আমি অটুট রাখব। (মুসলিম, কিতাবুল ঈমান; বাব মাম মাতা আলাল কুফরি ফাহুয়া ফিন্নার)