📄 ইব্রাহীম (আ)
২. ইবরাহীম (আ)
وَقَالَ إِنَّمَا اتَّخَذْتُمْ مِنْ دُونِ اللَّهِ أَوْثَانًا مَّوَدَّةً بَيْنِكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا ثُمَّ يَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَيَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّن نَّاصِرِينَ .
ইবরাহীম (আ) বলল: তোমরা আল্লাহর পরিবর্তে মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ, দুনিয়ার জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে, পরে শেষ বিচারের দিন তোমরা পরষ্পরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিসম্পাত দিবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারী থাকবে না। (সূরা আনকাবুত-২৫)
📄 হুদ (আ)
৩. হুদ (আ)
وَاذْكُرْ أَخَا عَادٍ إِذْ أَنْذَرَ قَوْمَهُ بِالْأَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ .
স্মরণ কর আ'দ জাতির ভ্রাতার কথা, যার পূর্বে এবং পরেও সতর্ককারী এসেছিল, সে তার আহকাফবাসী সম্প্রদায়কে সতর্ক করেছিল এই বলে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত কর না, আমি তোমাদের জন্য মহা দিবসের শাস্তির আশংকা করছি। (সূরা আহক্বাফ-২১)
📄 শুয়াইব (আ)
৪. শু'আইব (আ)
وَإِلَى مَدينَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَه غَيْرُهُ وَلَا تَنقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِنِّي أَرَاكُمْ بِخَيْرٍ وَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُحِيطٍ .
আর আমি মাদইয়ানের অধিবাসীদের প্রতি তাদের ভ্রাতা শু'আইবকে প্রেরণ করলাম, সে বলল: হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদত কর। তিনি ব্যতীত আর কেউ তোমাদের ইলাহ নেই। আর তোমরা মাপে ও ওজনে কম কর না। আমি তোমাদেরকে স্বচ্ছল অবস্থায় দেখতে পাচ্ছি। আর আমি তোমাদের প্রতি এমন এক দিবসের শাস্তির ভয় করছি যা নানাবিধ বিপদের সমষ্টি হবে। (সূরা হুদ ৮৪)
📄 মূসা (আ)
৫. মূসা (আ)
قَدْ جِئْنَاكَ بِآيَةٍ مِّنْ رَّبِّكَ وَالسَّلَامُ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى إِنَّا قَدْ أُوحِيَ إِلَيْنَا أَنَّ الْعَذَابَ عَلَى مَنْ كَذَّبَ وَتَوَلَّى .
আমরা তো তোমাদের নিকট এনেছি তোমাদের প্রতিপালকের নিকট থেকে নিদর্শন এবং শান্তি তাদের প্রতি যারা সৎপথের অনুসরণ করে। আমাদের প্রতি ওহী পাঠানো হয়েছে যে, শাস্তি তার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। (সূরা তা-হা-৪৭-৪৮)