📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জাহান্নামের চোখ, কান ও মুখ থাকবে

📄 জাহান্নামের চোখ, কান ও মুখ থাকবে


৩. জাহান্নামের দু'টি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে ও তার দুটি কান থাকবে যা দিয়ে সে শ্রবণ করবে এবং তার মুখ থাকবে যা দিয়ে সে কথা বলবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ ( رضى ) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ يَخْرُجُ عَنْق مِّنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ لَهُ عَيْنَانِ تَبْصِرَانِ وَاذْنَانِ تَسْمَعَانِ وَلِسَانٌ يَنْطِقُ، يَقُولُ إِنِّي وُكَلْتُ بِثَلَاثَةٍ بِكُلِّ جَبَّارٍ عَنِيدٍ، وَبِكُلِّ مَنْ دَعَامَعَ اللهِ إِلَهًا آخَرَ وَبِالْمُصَوِّرِينَ -
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: শেষ বিচারের দিন জাহান্নাম থেকে একটি গর্দান বের হবে, তার দুটি চোখ থাকবে যা দিয়ে সে অবলোকন করবে, দুটি কান হবে যা দিয়ে সে শ্রবণ করবে এবং মুখ থাকবে যা দিয়ে সে কথা বলবে। সে বলবে: যে আমি তিন শ্রেণীর লোককে আযাব দেয়ার জন্য নির্দেশিত হয়েছি।
১. প্রত্যেক ব্যর্থকাম হঠকারী।
২. যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে।
৩. ছবি নির্মাণকারী। (তিরমিযী, আবওয়াব সিফাতু জাহান্নাম; বাব সিফাতুন্নার ২/২০৮৩)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00