📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 যবান ও লজ্জাস্থানের হেফাজত নাকারী জাহান্নামী

📄 যবান ও লজ্জাস্থানের হেফাজত নাকারী জাহান্নামী


৩৯. অধিকাংশ লোক তার যবান ও লজ্জাস্থানের কারণে জাহান্নামী হবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ﷺ عَنْ أَكْثَرِ مَا يَدْخُلُ النَّاسُ الْجَنَّةَ قَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يَدْخُلُ النَّاسُ النَّارَ قَالَ الْفَمُ وَالْفَرْجُ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হল যে, হে আল্লাহর রাসূল! অধিকাংশ লোক কোন আমলের মাধ্যমে জান্নাতে যাবে? তিনি বললেন: আল্লাহ ভীতি ও সৎচরিত্র। তাঁকে আরো জিজ্ঞেস করা হল, কি কারণে অধিকাংশ লোক জাহান্নামে যাবে? তিনি বললেন, মুখ ও লজ্জাস্থানের কারণে। (তিরমিযী, কিতাবুল বির ওয়াস সিলা; বার মাযাযা ফি হুসনিল খুলক)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00