📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 সোনার আংটি ব্যবহারকারী জাহান্নামী

📄 সোনার আংটি ব্যবহারকারী জাহান্নামী


৩৫. সোনার আংটি ব্যবহারকারী জাহান্নামী হবে।

عَنِ ابْنِ عَبَّاسٍ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ رَأَى خَاتَمًا مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ فَنَزَعَهُ فَطَرَحَهُ وَقَالَ يَعْمَدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَّارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ .
ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ এক ব্যক্তির হাতে একটি স্বর্ণের আংটি দেখে হাত থেকে তা খুলে বাহিরে নিক্ষেপ করলেন এবং বললেন: তোমাদের মধ্যে কেউ যদি আগুনের আঙ্গরা হাতে রাখা পছন্দ করে তাহলে সে যেন সোনার আংটি ব্যবহার করে। (মুসলিম, কিতাবুল রিবাস ওয়াযযিনা; বাব তাহরিমিয যাহাবআলার রিজাল)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 সোনা চাঁদির প্লেটে পানাহারকারী জাহান্নামী

📄 সোনা চাঁদির প্লেটে পানাহারকারী জাহান্নামী


৩৬. সোনা চাঁদির প্লেটে পানাহারকারী জাহান্নামী হবে।

عَنْ أَمِّ سَلَمَةٌ (رض) قَالَتْ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ شَرِبَ فِي إِنَاءٍ مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ فَإِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارًا مِنْ جَهَنَّمَ .
উম্মে সালামা (রা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি সোনা-চাঁদির প্লেটে পান করে সে স্বীয় পেটে জাহান্নামের আগুন প্রবেশ করাল। (মুসলিম, কিতাবুল লিবাস ওয়াযযিনা; বাব তাহরিম ইস্তি'মাল আওয়ানী আয যাহাব, ফি শুরবি ওয়া গাইরিহি আলar রিজাল ওয়া নিসা)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 অপরের সম্মানে যে গর্বিত হয় সে জাহান্নামী

📄 অপরের সম্মানে যে গর্বিত হয় সে জাহান্নামী


৩৭. যে ব্যক্তি পছন্দ করে যে তার আগমনে লোকেরা দাঁড়িয়ে তাকে স্বাগতম জানাক সে জাহান্নামী হবে।

عَنْ أَبِي مِجْلَةٍ (رض) قَالَ خَرَجَ مُعَاوِيَةٌ (رضى) فَقَامَ عَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ وَابْنُ صَفْوَانَ ( رضى ) مَا فَقَالَ اجْلِسَا سَمِعْتُ رَسُولَ الله ﷺ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوا مَقْعَرَهُ مِنَ النَّارِ .
আবু মিজলায থেকে বর্ণিত, তিনি বলেন: মুয়াবিয়া (রা) বের হলে আবদুল্লাহ বিন যুবাইর ও ইবনে সাফওয়ান (রা) দাঁড়িয়ে গেল, তখন মুয়াবিয়া (রা) বললেন: তোমরা উভয়ে বসে যাও আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি তিনি ইরশাদ করেছেন: যে ব্যক্তি পছন্দ করে যে, তার জন্য লোকেরা বা-আদব দাঁড়িয়ে থাকুক, সে যেন তার ঠিকানা নিজেই জাহান্নামে নির্ধারণ করে নিল। (তিরমিযী, আবওয়াবুল ইস্তি'জান; বাব মা যায়া ফি কারাহিয়াতি কিয়ামির রাজুলি লি রাজুল- ২/২২২১)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 গণিমতের মাল থেকে চুরিকারী জাহান্নামী

📄 গণিমতের মাল থেকে চুরিকারী জাহান্নামী


৩৮. গনীমতের মাল থেকে চুরিকারীও জাহান্নামী হবে।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو (رضى) قَالَ كَانَ عَلَى نَقْلِ النَّبِيِّ ﷺ رَجُلٌ يُقَالُ لَهُ كَرْكَرَةٌ فَمَاتَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ هُوَ فِي النَّارِ فَذَهَبُوا يَنْظُرُونَ إِلَيْهِ فَوَجَدُوا عَبَاءَةً قَدْ غَلَّهَا .
আবদুল্লাহ বিন আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী কারীম ﷺ-এর যুগে এক ব্যক্তি গনীমতের মাল পাহারা দিত, তার নাম ছিল কারকারা যে যখন মারা গেল, তখন রাসূলুল্লাহ বললেন: সে জাহান্নামী। সাহাবাগণ গিয়ে তার সম্পদ দেখতে লাগল, সেখানে তারা একটি চাদর পেল যা গনীমতের মাল থেকে সে চুরি করেছিল। (মুসলিম, কিতাবুল জিহাদ বাব আলগুলুল)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00