📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 প্রসিদ্ধি লাভের জন্য পোশাক পরিধানকারী জাহান্নামী

📄 প্রসিদ্ধি লাভের জন্য পোশাক পরিধানকারী জাহান্নামী


৩২. প্রসিদ্ধি লাভের জন্য যে ব্যক্তি কোন পোশাক পরে সে জাহান্নামী।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ فِي الدُّنْيَا الْبَسَهُ اللَّهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ الْهِبَ فِيْهِ نَارٌ .
আবদুল্লাহ বিন ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধি লাভের জন্য পোশাক পরল, শেষ বিচারের দিন তাকে লাঞ্ছনার পোশাক পরানো হবে। এরপর আগুন লাগিয়ে দেয়া হবে। (ইবনে মাজাহ, কিতাবুল লিবাস; বাব মান লাবিসা সুহরাতান মিন লিবাস)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 হত্যার জন্য হামলাকারী জাহান্নামী

📄 হত্যার জন্য হামলাকারী জাহান্নামী


৩৩. হত্যার উদ্দেশ্যে একে অপরের ওপর হামলাকারীরা জাহান্নামী হবে।

عَنْ أَبِي مُوسَى (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ ۚ قَالَ إِنَّهُ أَرَادَ قَتْلَ صَاحِبِه .
আবু মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যখন দু'জন মুসলমান স্বীয় তরবারী নিয়ে একে অপরের ওপর হামলা করে, তখন হত্যাকারী ও নিহত উভয়ই জাহান্নামী। সাহাবাগণ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! হত্যাকারী জাহান্নামী হবে এটাতো স্পষ্ট, কিন্তু নিহত কিভাবে জাহান্নামী হবে? তিনি বললেন: নিহত ব্যক্তিও স্বীয় সাথীকে হত্যা করার জন্য আগ্রহী ছিল। (ইবনে মাজাহ, কিতাবুল ফিতান; বাব ইলতাকাল মুসলিমানে বিসাইফাইহিমা)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ধোঁকা ও চক্রান্তকারী জাহান্নামী

📄 ধোঁকা ও চক্রান্তকারী জাহান্নামী


৩৪. ধোঁকা ও চক্রান্তকারী জাহান্নামী হবে।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ (رضی) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا وَالْمَكْرُ وَالْخِدَاعُ فِي النَّارِ .
আবদুল্লাহ বিন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ধোঁকাবাজ ও চক্রান্তকারী জাহান্নামী হবে। (ত্বাবারানী, আরবানী লিখিত সিলসিলা আহাদিস সহীহা ৩য় খণ্ড; হাদীস নং ১০৫৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 সোনার আংটি ব্যবহারকারী জাহান্নামী

📄 সোনার আংটি ব্যবহারকারী জাহান্নামী


৩৫. সোনার আংটি ব্যবহারকারী জাহান্নামী হবে।

عَنِ ابْنِ عَبَّاسٍ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ رَأَى خَاتَمًا مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ فَنَزَعَهُ فَطَرَحَهُ وَقَالَ يَعْمَدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَّارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ .
ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ এক ব্যক্তির হাতে একটি স্বর্ণের আংটি দেখে হাত থেকে তা খুলে বাহিরে নিক্ষেপ করলেন এবং বললেন: তোমাদের মধ্যে কেউ যদি আগুনের আঙ্গরা হাতে রাখা পছন্দ করে তাহলে সে যেন সোনার আংটি ব্যবহার করে। (মুসলিম, কিতাবুল রিবাস ওয়াযযিনা; বাব তাহরিমিয যাহাবআলার রিজাল)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00