📄 টাখনুর নিচে জামা, প্যান্ট ও লুঙ্গি পরিধানকারী জাহান্নামী
২৯. পায়জামা, সেলওয়ার ও লুঙ্গি ইত্যাদি টাখনুর নিচে পরিধানকারী জাহান্নামী হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الْإِزَارِ فَفِي النَّارِ .
আবু হুরাইরা (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন, লুঙ্গির যে অংশ টাখনুর নিচে যাবে তা জাহান্নামী হবে। (বোখারী, কিতাবুত তাহারা বাব গাসলুল আরাকিব)
📄 ভাল করে ওজুনাকারী জাহান্নামী
৩০. উত্তমরূপে করে অজু না করলে জাহান্নামী হবে।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ (رض) قَالَ رَأَى رَسُولُ اللَّهِ ﷺ قَوْمًا يَتَوَضَّؤُونَ وَاعْقَابُهُمْ تَلُوحُ فَقَالَ وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ أَسْبِغُوا الوضوء .
আবদুল্লাহ বিন ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ কিছু লোককে ওজু করতে দেখেছেন, যে তাদের গোড়ালী চমকাচ্ছে। তিনি বললেন: ধ্বংস শুষ্ক গোরালীর লোকদের জন্য, তা জাহান্নামের আগুনে জ্বলবে। অতএব তোমরা ভালো করে ওজু কর। (ইবনে মাজাহ, মুখতাসার সহীহ বুখারী লি যুবাইদী, হাদীস নং ২৩৪)
📄 হারাম সম্পদে লালিত ব্যক্তি জাহান্নামী
৩১. হারাম সম্পদে লালিত ব্যক্তি জাহান্নামী।
عَنْ جَابِرٍ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ كُلُّ جَسَدٍ نَبَتَ مِنْ سُحْتِ فَالنَّارُ أَوْلَى بِهِمْ .
জাবের (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে শরীর হারাম মালে লালিত হয়েছে তার জন্য জাহান্নামই উত্তম। (ত্বাবারানী, আলবানী লিখিত সহীহ আল জামে আস সাগীর ৪র্থ খণ্ড; হাদীস নং ৪০৯৫)
📄 প্রসিদ্ধি লাভের জন্য পোশাক পরিধানকারী জাহান্নামী
৩২. প্রসিদ্ধি লাভের জন্য যে ব্যক্তি কোন পোশাক পরে সে জাহান্নামী।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ فِي الدُّنْيَا الْبَسَهُ اللَّهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ الْهِبَ فِيْهِ نَارٌ .
আবদুল্লাহ বিন ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধি লাভের জন্য পোশাক পরল, শেষ বিচারের দিন তাকে লাঞ্ছনার পোশাক পরানো হবে। এরপর আগুন লাগিয়ে দেয়া হবে। (ইবনে মাজাহ, কিতাবুল লিবাস; বাব মান লাবিসা সুহরাতান মিন লিবাস)