📄 অন্যের ওপর জুলুমকারী ও হক নষ্টকারী জাহান্নামী
২৩. অন্যের ওপর যুলুমকারী এবং অন্যের হক নষ্টকারী জাহান্নামী হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ أَتَدْرُونَ ما الْمُفْلِسُ؟ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا ذِرْهُمْ وَلَا مَتَاعَ فَقَالَ الْمُفْلِسُ أُمَّتِي مَنْ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةِ وَيَأْتِي وَقَدْ شَتَمَ هذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَا هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطِي هُذَا مِنْ حَسَنَاتِهِ وَهُذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنَيْتَ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطْرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ .
আবু হুরাইরা (রা) রাসূলুল্লাহ কে জিজ্ঞেস করলেন তোমরা কি জান মুফলিস (গরীব) কে? তারা বলল: আমাদের মাঝে গরীব সে যার ধন-সম্পদ নেই। তিনি বললেন: অমার উম্মতের মধ্যে মুফলিস সে যে শেষ বিচারের দিন সালাত, রোযা, যাকাত (ইত্যাদি আমল) নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে অমুককে গালি-গালাজ করেছে, অমুককে মিথ্যা অপবাদ দিয়েছে, অমুকের সম্পদ নষ্ট করেছে, অমুককে হত্যা করেছে, অমুককে মারধর করেছে, তখন তার নেকীসমূহ অমুক অমুককে দিয়ে দেয়া হবে, যখন তার অপরাধ শেষ হওয়ার আগেই নেকী শেষ হয়ে যাবে, তখন তাদের পাপসমূহ থেকে গুনাহ তার আমলনামায় দেয়া হবে। অতপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (মুসলিম, কিতাবুয যুলম; বাব কাসাসওয়া আদায়িল হুকুক ইয়াওমুল কিয়ামা)
📄 হারাম উপার্জনকারী, খিয়ানতকারী, ধোঁকাবাজ ও মিথ্যুক জাহান্নামী
২৪. হারাম উপার্জনকারী, খিয়ানতকারী, ধোঁকাবাজ, মিথ্যুক ও অশ্লীল কথা বলে এ জাতীয় লোক জাহান্নামী হবে।
عَنْ عَيَاضٍ بْنِ حِمَارِ الْمُجَاشِعِي (رضى) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ ذَاتَ يَوْمٍ فِي خُطْبَتِهِ وَأَهْلُ النَّارِ الْخَمْسَةُ الضَّعِيفُ الَّذِي لأَرْبَرَكَهُ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا لَا يَبْتَغُونَ أَهْلاً وَلَا مَالاً وَالْخَائِنُ الَّذِي لَا يَخْفَى لَهُ طَمْعُ وَإِنْ دَقَّ إِلَّا خَانَهُ وَرَجُلٌ لَا يُصْبِحُ وَلَا يُمْسِي إِلَّا وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ وَذَكَرَ الْبُخْلَ أَوِ الْكِذَبَ وَالشَّنْظِيرِ الْفَاحِشِ .
ইয়াজ বিন হিমার আল মাজাসেয়ে (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ একবার খুতবা দিতে গিয়ে ইরশাদ করেছেন: পাঁচ প্রকার লোক জাহান্নামী ১. ঐ সমস্ত অজ্ঞ লোক যারা হালাল ও হারামের মাঝে কোন পার্থক্য করে না। ২. যারা চোখ বন্ধ করে চলে, এমনকি তারা ধন-সম্পদ ও পরিবার পরিজনের প্রয়োজন থেকেও বে-পরওয়া। ৩. খিয়ানতকারী যে সামান্য প্রয়োজনেই খিয়ানত করতে থাকে। ৪. যে ব্যক্তি তোমার পরিবার-পরিজন ও সম্পদে তোমাকে ধোঁকা দেয়। অতপর তিনি কৃপণ ও মিথ্যুকের কথা উল্লেখ করলেন, ৫. যে ব্যক্তি অশ্লীল কথা বলে। (মুসলিম, কিতাবুল আদব; বাব ফি হুসনিল খুলুক)
📄 অসৎ চরিত্রের অধিকারী ও ঝগড়া-ঝাটিকারী জাহান্নামী
২৫. অসৎ চরিত্রের অধিকারী ও ঝগড়া-ফাসাদকারী জাহান্নামী হবে।
عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَا يَدْخُلُ الْجَنَّةَ الْجَوَاظُ وَلَا الْجَعْظَرِي .
হারেসা বিন ওহাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: অসৎ চরিত্রের অধিকারী ও ঝগড়া-বিবাদকারী জাহান্নামী হবে। (মুসলিম, কিতাব সিফাতুল মুনাফিকীন; বাব সিফাতু আহলিল জান্না ওয়ান্নার)
📄 নিজের প্রয়োজনের অতিরিক্ত জিনিস অন্যকে না দানকারী
২৬. কোন অনাবাদী এলাকায় নিজের প্রয়োজনে অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও মুসাফিরকে পানি না দানকারী, পার্থিব স্বার্থে রাষ্ট্রনায়কের নিকট বাইয়াত গ্রহণকারী জাহান্নামী হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ ثَلاث لا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِالْفَلَاةِ يَمْنَعْهُ مِنْ ابْنِ السَّبِيلِ وَرَجُلٌ بَايَعَ رَجُلاً سِلْعَةً بَعْدَ الْعَصْرِ فَخَلَفَ لَهُ بِاللَّهِ لَا خُذِهَا لِكَذَا وَكَذَا فَصَدَّقَهُ وَهُوَ عَلَى غَيْرِ ذَلِكَ وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لَا يُبَايِعُهُ إِلَّا لِدُنْيَا فَإِنْ أَعْطَاهُ مِنْهَا وَفَا وَإِنْ لَمْ يُعْطِهِ لَمْ يَفِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: তিন প্রকার লোকের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের দিকে তাকাবেন না আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ১. কোন ব্যক্তির নিকট প্রয়োজন অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও মরুভূমিতে অন্য লোকদেরকে পানি নেয়া থেকে বাধা দেয়। ২. যে ব্যক্তি আসরের পর আল্লাহর নামে এ বলে কসম করে মাল বিক্রি করল যে, এ মাল আমি এ মূল্যে খরিদ করেছি, আর ক্রেতাও তা বিশ্বাস করে ক্রয় করল, অথচ সে এ দামে তা ক্রয় করে নাই। ৩. যে ব্যক্তি পার্থিব স্বার্থে কোন রাষ্ট্রনায়কের নিকট বাইয়াত করল, যদি তাকে কিছু দেয়া হয় তাহলে সে তা পূর্ণ করে, আর কিছু না দিলে সে তা পূর্ণ করে না। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব বায়ান গিলজ তাহরিমিল ইসবাল ওয়া বায়ান আস সালাসা আল্লাযিনা লা ইয়ুকাল্লিমুহুমল্লাহু ইয়ামুল কিয়ামা)