📄 বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যুক বাদশা ও অহংকারী ফকির জাহান্নামী
২০. বৃদ্ধ ব্যভিচারি, মিথ্যুক বাদশা ও অহংকারী ফকীর জাহান্নামী হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى ) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ ثَلَاثَةٌ لا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ شَيْخٌ زَانٍ وَمَلِكَ كَذَّابٌ وَعَائِلٌ مُسْتَكْبِرُ
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: তিন প্রকার লোকের সাথে শেষ বিচারের দিন আল্লাহ কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তারা হল: বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যুক বাদশা, অহংকারী ফকীর। (মুসলিম, কিতাবুল ঈলম; বাব বায়ানুগিলযু তাহرিম ইসবালুল ইযার, ওয়াল মান বিল আতিয়া, ওয়া তানফিকিস সিলয়া বিল হালাফ)
📄 দান করে খোঁটা দেয়া ও মিথ্যা শপথ করে দ্রব্য বিক্রিকারী
২১. দান করে খোঁটা দেয়া, মিথ্যা শপথ করে পণ্য দ্রব্য বিক্রি করা ও পায়ের গোছার নিচে কাপড় ঝুলিয়ে পরিধানকারী জাহান্নামী।
عَنْ أَبِي ذَرٍ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ ثَلَاثَةٌ لا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ قَالَ فقَرَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهَ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَ أَبُو ذَرِّ خابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللهِ قَالَ الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَافِقُ سِلْعَتَهُ بِالْحَلْفِ الْكَاذِبِ .
আবু যার (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন : তিন প্রকার লোকের সাথে শেষ বিচারের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। বর্ণনাকারী বলেন: রাসূলুল্লাহ এ কথাটি তিনবার ইরশাদ করেছেন, তখন আবু যার বলল: তারা ধ্বংস হোক ক্ষতিগ্রস্ত হোক। তারা কারা হে আল্লাহর রাসূল! তিনি বললেন: পায়ের গোছার নিচে কাপড় ঝুলিয়ে পরিধানকারী, দান করে খোটাদাতা ও মিথ্যা শপথ করে পণ্য দ্রব্য বিক্রিকারী। (মুসলিম, কিতাবুল ঈলম; বাব বায়ানুগিলযু তাহরিম ইসবালুল ইযার, ওয়াল মান বিল আতিয়া, ওয়া তানফিকিস সিলয়া বিল হালাফ)
📄 জীবজন্তুর প্রতি জুলুমকারী জাহান্নামী
২২. জীবজন্তুর প্রতি যুলুমকারী জাহান্নামী হবে।
عَنْ عَبْدِ اللهِ (رضى) أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ عُذِّبَتِ امْرَأَةٌ في هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ فَدَخَلَتْ فِيْهَا النَّارَ لَاهِيَ أَطْعَمَتُهَا وَسَقَتْهَا إِذَا هِيَ تَرَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ .
আবদুল্লাহ বিন ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: এক নারীর জাহান্নামে শাস্তি হচ্ছিল একটি বিড়ালকে তার মৃত্যু পর্যন্ত আটকিয়ে রাখার কারণে। এ কারণে সে জাহান্নামী হয়েছিল, সে তাকে খাবার দেয়নি, পান করায়নি, আটকিয়ে রেখে ছিল এমনকি পোকামাকড়ও খেতে দেয়নি। (মুসলিম, কিতাবুল বির ওয়াসসিলা; বাব তারিম তা'যিব আল হির রা, ওয়া নাহবিহা)
📄 অন্যের ওপর জুলুমকারী ও হক নষ্টকারী জাহান্নামী
২৩. অন্যের ওপর যুলুমকারী এবং অন্যের হক নষ্টকারী জাহান্নামী হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ أَتَدْرُونَ ما الْمُفْلِسُ؟ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا ذِرْهُمْ وَلَا مَتَاعَ فَقَالَ الْمُفْلِسُ أُمَّتِي مَنْ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةِ وَيَأْتِي وَقَدْ شَتَمَ هذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَا هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطِي هُذَا مِنْ حَسَنَاتِهِ وَهُذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنَيْتَ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطْرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ .
আবু হুরাইরা (রা) রাসূলুল্লাহ কে জিজ্ঞেস করলেন তোমরা কি জান মুফলিস (গরীব) কে? তারা বলল: আমাদের মাঝে গরীব সে যার ধন-সম্পদ নেই। তিনি বললেন: অমার উম্মতের মধ্যে মুফলিস সে যে শেষ বিচারের দিন সালাত, রোযা, যাকাত (ইত্যাদি আমল) নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে অমুককে গালি-গালাজ করেছে, অমুককে মিথ্যা অপবাদ দিয়েছে, অমুকের সম্পদ নষ্ট করেছে, অমুককে হত্যা করেছে, অমুককে মারধর করেছে, তখন তার নেকীসমূহ অমুক অমুককে দিয়ে দেয়া হবে, যখন তার অপরাধ শেষ হওয়ার আগেই নেকী শেষ হয়ে যাবে, তখন তাদের পাপসমূহ থেকে গুনাহ তার আমলনামায় দেয়া হবে। অতপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (মুসলিম, কিতাবুয যুলম; বাব কাসাসওয়া আদায়িল হুকুক ইয়াওমুল কিয়ামা)