📄 সম্পদের আশায় জ্ঞান অর্জনকারী জাহান্নামী
১৮. পৃথিবীর সম্মান, সম্পদ ও গৌরব লাভের আশায় জ্ঞান অর্জনকারী জাহান্নামী হবে।
عَنْ كَعْبِ بْنِ مَالِكِ (رضى) قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُجَارِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْلِيُمَارِي بِهِ السُّفَهَاءَ وَيُصْرِفَ بِهِ وُجُوهُ النَّاسِ إِلَيْهِ أَدْخَلَهُ اللَّهُ النَّارَ .
কা'ব বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী কারীম -কে বলতে শুনেছি তিনি ইরশাদ করেছেন : যে ব্যক্তি আলেমদের সাথে অহংকার করার উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে, বা অজ্ঞ লোকদের সাথে ঝগড়া করা ও মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য জ্ঞান অর্জন করে তাকে আল্লাহ্ জাহান্নামে প্রবেশ করাবেন। (তিরমিযী, আবওয়াবুল ঈলম; বাব ফি মান ইয়তলুবুল ঈলমা বি ঈলমিদ দুনিয়া- ২/২১২৮)
১৯. রাষ্ট্রীয় মাল অন্যায়ভাবে হস্তক্ষেপকারী জাহান্নামী হবে।
عَنْ خَوْلَةَ بِنْتِ الْأَنْصَارِيَّةَ (رض) قَالَتْ سَمِعْتُ النَّبِيِّ ﷺ يَقُولُ إِنَّ رِجَالاً يَتَخَوَّضُونَ فِي مَالِ اللَّهِ بِغَيْرِ حَةٍ فَلَهُمُ النَّارُ يَوْمَ الْقِيَامَةِ.
খাওলা আনসারীয়া (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী কারীম -কে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর সম্পদে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে সে শেষ বিচারের দিন জাহান্নামী হবে। (বোখারী, কিতাবুল জিহাদ; বাব কাওলিহি তা'লা ফা ইন্না লিল্লাহি ওয়ালির রাসূল)
📄 বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যুক বাদশা ও অহংকারী ফকির জাহান্নামী
২০. বৃদ্ধ ব্যভিচারি, মিথ্যুক বাদশা ও অহংকারী ফকীর জাহান্নামী হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى ) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ ثَلَاثَةٌ لا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ شَيْخٌ زَانٍ وَمَلِكَ كَذَّابٌ وَعَائِلٌ مُسْتَكْبِرُ
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: তিন প্রকার লোকের সাথে শেষ বিচারের দিন আল্লাহ কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তারা হল: বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যুক বাদশা, অহংকারী ফকীর। (মুসলিম, কিতাবুল ঈলম; বাব বায়ানুগিলযু তাহرিম ইসবালুল ইযার, ওয়াল মান বিল আতিয়া, ওয়া তানফিকিস সিলয়া বিল হালাফ)
📄 দান করে খোঁটা দেয়া ও মিথ্যা শপথ করে দ্রব্য বিক্রিকারী
২১. দান করে খোঁটা দেয়া, মিথ্যা শপথ করে পণ্য দ্রব্য বিক্রি করা ও পায়ের গোছার নিচে কাপড় ঝুলিয়ে পরিধানকারী জাহান্নামী।
عَنْ أَبِي ذَرٍ (رضى) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ ثَلَاثَةٌ لا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ قَالَ فقَرَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهَ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَ أَبُو ذَرِّ خابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللهِ قَالَ الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَافِقُ سِلْعَتَهُ بِالْحَلْفِ الْكَاذِبِ .
আবু যার (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন : তিন প্রকার লোকের সাথে শেষ বিচারের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। বর্ণনাকারী বলেন: রাসূলুল্লাহ এ কথাটি তিনবার ইরশাদ করেছেন, তখন আবু যার বলল: তারা ধ্বংস হোক ক্ষতিগ্রস্ত হোক। তারা কারা হে আল্লাহর রাসূল! তিনি বললেন: পায়ের গোছার নিচে কাপড় ঝুলিয়ে পরিধানকারী, দান করে খোটাদাতা ও মিথ্যা শপথ করে পণ্য দ্রব্য বিক্রিকারী। (মুসলিম, কিতাবুল ঈলম; বাব বায়ানুগিলযু তাহরিম ইসবালুল ইযার, ওয়াল মান বিল আতিয়া, ওয়া তানফিকিস সিলয়া বিল হালাফ)
📄 জীবজন্তুর প্রতি জুলুমকারী জাহান্নামী
২২. জীবজন্তুর প্রতি যুলুমকারী জাহান্নামী হবে।
عَنْ عَبْدِ اللهِ (رضى) أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ عُذِّبَتِ امْرَأَةٌ في هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ فَدَخَلَتْ فِيْهَا النَّارَ لَاهِيَ أَطْعَمَتُهَا وَسَقَتْهَا إِذَا هِيَ تَرَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ .
আবদুল্লাহ বিন ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: এক নারীর জাহান্নামে শাস্তি হচ্ছিল একটি বিড়ালকে তার মৃত্যু পর্যন্ত আটকিয়ে রাখার কারণে। এ কারণে সে জাহান্নামী হয়েছিল, সে তাকে খাবার দেয়নি, পান করায়নি, আটকিয়ে রেখে ছিল এমনকি পোকামাকড়ও খেতে দেয়নি। (মুসলিম, কিতাবুল বির ওয়াসসিলা; বাব তারিম তা'যিব আল হির রা, ওয়া নাহবিহা)