📄 সত্যি ও সরলা নারীর প্রতি অপবাদকারী জাহান্নামী
১০. যারা সাধবী সরলমনা নারীদের প্রতি অপবাদ দেয় তারা জাহান্নামী হবে।
إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةَ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ.
যারা সাধবী সরলমনা ও বিশ্বাসী নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারা ইহকাল ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আছে মহা শান্তি। (সূরা নূর-২৩)
📄 ফাসেক, ফাজের ও অসৎ লোকেরা জাহান্নামী হবে
১১. ফাসেক, ফাজের ও অসৎ লোকেরা জাহান্নামী হবে।
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ.
এবং দুষ্কর্মকারীরা থাকবে জাহান্নামে, তারা কর্মফল দিবসে তাতে প্রবিষ্ট হবে; তারা তা থেকে অন্তর্হিত হতে পারবে না। (সূরা ইনফিতার- ১৪-১৬)
📄 সালাত ত্যাগকারী জাহান্নামী
১২. সালাত ত্যাগকারী জাহান্নামী হবে।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ (رض) عَنِ النَّبِيِّ ﷺ ذَكَرَ الصَّلاةَ يَوْمًا فَقَالَ مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبَرْهَانَا وَنَجَاةٌ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ لَمْ يُحَافِظُ عَلَيْهَا لَمْ يَكُنْ لَهُ نُورًا وَلَا بُرْهَانٌ وَلأَنْجَاةٌ وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ قَارُونَ وَفِرْعَوْنَ وَهَامَانَ وَأَبَى بْنِ خَلَفِ .
আবদুল্লাহ বিন আমর বিন আস (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি একদিন সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইরশাদ করেছেন, যে ব্যক্তি যথাযথভাবে সালাত আদায় করে, শেষ বিচারের দিন তা তার জন্য নূর, দলিল ও মুক্তির উসিলা হবে। আর যে ব্যক্তি যথাযথভাবে সালাত আদায় করবে না, শেষ বিচারের দিন তার জন্য কোন নূর, দলিল ও মুক্তির মাধ্যম থাকবে না। শেষ বিচারের দিন সে কারুন, ফেরাউন, হামান ও উবাই বিন খালাফের সাথে থাকবে। (ইবনে কুযাইমা, ইবনে হিব্বান, সহীহ আত-তারগীব ওয়াত্-তারহীব ১ম খণ্ড হাদীস নং ৯৯৫)
📄 সক্ষম ও সামর্থবান হওয়া সত্ত্বেও হজ্জ না আদায়কারী জাহান্নামী
১৩. সক্ষম ও সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্ব না আদায়কারী জাহান্নামী হবে।
عَنْ عُمَرَ বِنِ الْخَطَّابِ (رضى) أَنَّهُ قَالَ لَقَدْ هَمَمْتُ أَنْ أَبْعَثَ رَجُلاً إِلَى هَذِهِ الْأَمْصَرِ فَيَنْظُرُوا كُلَّ مَنْ كَانَ لَهُ جِدَّةٌ وَلَمْ يَحْج لِيَضْرِبُوا عَلَيْهِمِ الْجِزْيَةَ مَا هُمْ بِمُسْلِمِينَ مَا هُمْ بِمُسْلِمِينَ .
ওমর বিন খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমার ইচ্ছা হয় যে কিছু সংখ্যক লোককে শহরসমূহে প্রেরণ করি, তারা গিয়ে দেখুক যে, যাদের হজ্ব করার সামর্থ্য আছে অথচ তারা হজ্ব করছে না তাদের ওপর কর ধার্য করুক। তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়। (সাঈদ তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, মুন্তাকাল আখবার, কিতাবুল মানাসিক, বাব ওজুবুল হাজ্জ আলাল ফাওর)