📄 মুনাফিক জাহান্নামী হবে
৪. মুনাফিক জাহান্নামী হবে।
وَعَدَ اللَّهُ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا هِيَ حَسْبُهُمْ وَلَعَنَهُمُ اللَّهُ وَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ .
আল্লাহ মুনাফিক পুরুষদের মুনাফিক নারীদেরও কাফেরদের সাথে জাহান্নামের আগুনের অঙ্গীকার করেছেন, যাতে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে, এটা তাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। (সূরা তাওবা-৬৮)
📄 ইয়াতিমের সম্পদ ভক্ষণকারী জাহান্নামী হবে
৫. আহলে কিতাবসহ অন্যান্য অমুসলিমদের মধ্য থেকে যারা মোহম্মদ এর প্রতি ঈমান আনবে না তারাও জাহান্নামী হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) عَنْ رَّسُولِ اللَّهِ ﷺ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ أَحَدٍ مِّنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِي أَوْ نَصْرَانِي ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنُ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন: ঐ সত্তার কসম! যার হাতে মুহাম্মদ-এর প্রাণ! এ উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার কথা শ্রবণ করবে, চাই সে ইহুদী হোক আর নাসারা, সে আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করলে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব ওজুবিল ঈমান বি রিসালাতি নাবিয়্যিনইলা জামিয়িন্নাস)
৬. যাকাত না আদায়কারী জাহান্নামী হবে।
وَالَّذِينَ يَكْذِرُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ ... فَذُوقُوا مَا كُنْتُمْ تَكْثِرُونَ .
যারা স্বর্ণ ও রৌপ্য জমা রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, (হে মুহাম্মদ তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। সে দিন যা ঘটবে যে দিন জাহান্নামের আগুনে ঐ লোকগুলোকে উত্তপ্ত করা হবে। অতপর তা দ্বারা তাদের ললাটসমূহে এবং পৃষ্ঠদেশসমূহে দাগ দেয়া হবে, আর বলা হবে। এটা হচ্ছে ঐটাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে। সুতরাং এখন সঞ্চয়ের স্বাদ গ্রহণ কর। (সূরা তাওবা ৩৪-৩৫)
৭. জেনে শুনে কোন মু'মিনকে হত্যাকারী দীর্ঘসময় পর্যন্ত জাহান্নামে থাকবে।
وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّلَهُ عَذَابًا عَظِيمًا .
আর যে কেউ স্বেচ্ছায় কোন ঈমানদারকে হত্যা করে তবে তার শাস্তি জাহান্নাম। তন্মধ্যে সে সদা অবস্থান করবে এবং আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন ও তাকে অভিশপ্ত করেছেন এবং তার জন্য বিশেষ শাস্তি প্রস্তুত করেছেন। (সূরা নিসা-৯৩)
عَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ (رض) عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالُوا لَوْ أَنَّ أَهْلَ السَّمَاءِ وَالْأَرْضِ اشْتَرَكُوا فِي دَمٍ مُؤْمِنٍ لَا كَبَّهُمُ اللَّهُ فِي النَّارِ .
আবু সাঈদ ও আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যদি আকাশ ও যমিনে বসবাসকারী সমস্ত সৃষ্টি একজন ঈমানদার ব্যক্তিকে হত্যার কাজে অন্তর্ভুক্ত হয়। তাহলে আল্লাহ তাদের সকলকে উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। (তিরমিযী, কিতাবুত দিয়াত; বান আল-হুকমু ফিদ দীমা- ২/১১২৮)
৮. কাফেরদের সাথে যুদ্ধ চলাকালে সেনাদল থেকে পলায়নকারী জাহান্নামী হবে।
وَمَنْ يُوَلِّهِمْ يَوْمَئِذٍ دُبُرَهُ إِلَّا مُتَحَرِّفًا لِقِتَالٍ أَوْ مُتَحَبِّنَا إِلَى فِئَةٍ فَقَدْ بَاءَ بِغَضَبٍ مِّنَ اللَّهِ وَمَأْوَاهُ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ .
আর সে দিন যুদ্ধে কৌশল বা স্বীয় বাহিনীর কেন্দ্রস্থলে স্থান করে নেয়া ব্যতীত, কেউ তাদেরকে পৃষ্ঠপ্রদর্শন করলে অর্থাৎ, পলায়ন করলে, সে গযবে পরিবেষ্টিত হবে। তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। আর জাহান্নাম কতইনা নিকৃষ্ট স্থান। (সূরা আনফাল-১৬)
৯. ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী জাহান্নামী হবে।
إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا .
যারা অন্যায়ভাবে ইয়াতিমদের ধন-সম্পদ গ্রাস করে নিশ্চয়ই তারা স্বীয় উদরে অগ্নি ব্যতীত কিছুই ভক্ষণ করে না এবং অচিরেই তারা অগ্নি শিখায় উপনীত হবে। (সূরা নিসা-১০)
📄 সত্যি ও সরলা নারীর প্রতি অপবাদকারী জাহান্নামী
১০. যারা সাধবী সরলমনা নারীদের প্রতি অপবাদ দেয় তারা জাহান্নামী হবে।
إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةَ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ.
যারা সাধবী সরলমনা ও বিশ্বাসী নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারা ইহকাল ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আছে মহা শান্তি। (সূরা নূর-২৩)
📄 ফাসেক, ফাজের ও অসৎ লোকেরা জাহান্নামী হবে
১১. ফাসেক, ফাজের ও অসৎ লোকেরা জাহান্নামী হবে।
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ.
এবং দুষ্কর্মকারীরা থাকবে জাহান্নামে, তারা কর্মফল দিবসে তাতে প্রবিষ্ট হবে; তারা তা থেকে অন্তর্হিত হতে পারবে না। (সূরা ইনফিতার- ১৪-১৬)