📄 মুশরেকরা চিরস্থায়ী জাহান্নামী হবে
১. মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী হবে।
إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ .
আহলে কিতাবদের মধ্যে যারা কুফরী করে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুনের মধ্যে স্থায়ীভাবে অবস্থান করবে, তারাই সৃষ্টির অধম। (সূরা বায়্যিনাহ-৬)
📄 কাফেররা জাহান্নামী হবে
২. কাফেররা জাহান্নামী হবে।
وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ .
আর যারা অবিশ্বাস করবে ও আমার নিদর্শনসমূহ মিথ্যারোপ করবে তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। (সূরা বাক্বারা-৩৯)
📄 মুরতাদ জাহান্নামী হবে
৩. মুরতাদ জাহান্নামী হবে।
وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ .
আর তোমাদের মধ্য থেকে কেউ যদি দ্বীন থেকে ফিরে যায় এবং ঐ কাফের অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে তার ইহকালবিষয়ক ও পরকালবিষয়ক সর্ব প্রকার সাধনাই ব্যর্থ হয়ে যাবে, তারাই অগ্নির অধিবাসী এবং তারই মধ্যে চিরকাল অবস্থান করবে। (সূরা বাক্বারা-২১৭)
📄 মুনাফিক জাহান্নামী হবে
৪. মুনাফিক জাহান্নামী হবে।
وَعَدَ اللَّهُ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا هِيَ حَسْبُهُمْ وَلَعَنَهُمُ اللَّهُ وَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ .
আল্লাহ মুনাফিক পুরুষদের মুনাফিক নারীদেরও কাফেরদের সাথে জাহান্নামের আগুনের অঙ্গীকার করেছেন, যাতে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে, এটা তাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। (সূরা তাওবা-৬৮)