📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 মূর্তি নির্মাণকারী আমর বিন আমের খুজায়ী জাহান্নামী

📄 মূর্তি নির্মাণকারী আমর বিন আমের খুজায়ী জাহান্নামী


২. সায়েবা নামক মূর্তি নির্মাণকারী আমর বিন আম্মার খুজায়ী জাহান্নামী হবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى ) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ رَأَيْتُ عَمْرُو بْنَ عَمَّارِ الْخُزَاعِيِّ يَجُرُّ قَصْبَهُ فِي النَّارِ وَكَانَ أَوَّلُ مَنْ سَيِّبَ السَّوَائِب .
আবু হুরাইরা (র) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আমি আমর বিন আম্মার আল খুযায়ীকে দেখেছি যে সে জাহান্নামে স্বীয় নাড়ীভূড়ি টেনে নিয়ে চলছে, সে ছিল ঐ ব্যক্তি যে সর্বপ্রথম সায়েবা মূর্তি তৈরি করেছিল। (মুসলিম, কিতাব সিফাতুল মুনাফিকীন; বাব জাহান্নাম)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 বদর যুদ্ধে নিহত ১৪ জন কুরাইশ নেতা জাহান্নামী

📄 বদর যুদ্ধে নিহত ১৪ জন কুরাইশ নেতা জাহান্নামী


৩. বদরের যুদ্ধে নিহত ১৪ জন কোরাইশ নেতা জাহান্নামী হবে।
عَنْ أَبِي طَلْحَةَ (رضى) أَنَّ النَّبِيَّ ﷺ أَمَرَ يَوْمَ بَدْرٍ بِارْبَعَةِ وَعِشْرِينَ رَجُلًا مِّنْ صَنَادِيدِ قُرَيْشٍ فَقُذِفُوا .... فَأَنَا قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدتُّمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ؟ .
আবু তালহা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: বদরের যুদ্ধের দিন নবী কারীম কুরাইশদের ২৪ জন নেতাকে বদরের কুয়াসমূহের মধ্যে একটি দুর্গন্ধময় কুয়ায় নিক্ষেপ করার জন্য নির্দেশ দিলেন। তাদেরকে সেখানে নিক্ষেপ করার পর তিনি কুয়ার পাশে দাঁড়িয়ে সব সরদারকে তাদের পিতার নামসহ ডাকলেন, হে অমুকের ছেলে অমুক! হে অমুকের ছেলে অমুক! তোমাদের কি একথা পছন্দ লাগছে যে অঙ্গীকার করেছিল তা আমরা সত্য পেয়েছি, তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছিল তা কি তোমার সত্য পেয়েছ? (বোখারী, কিতাবুল জিহাদ; বাব দু'আ আলাল মুশরিকীন)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 খন্দক যুদ্ধে অংশগ্রহণকারী কাফের ও মুশরিকরা জাহান্নামী

📄 খন্দক যুদ্ধে অংশগ্রহণকারী কাফের ও মুশরিকরা জাহান্নামী


৪. খন্দকের যুদ্ধে অংশগ্রহণকারী কাফের ও মুশরিকরা জাহান্নামী হবে।
عَنْ عَلِيٍّ (رضى) قَالَ لَمَّا كَانَ يَوْمُ الْأَحْزَابِ قَالَ رَسُولُ اللَّهِ مَلَا اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا شَغَلُونَا عَنِ الصَّلَاةِ الْوُسْطَى حِينَ غَابَتِ الشَّمْسُ .
আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আল্লাহ তাদের ঘর ও কবরসমূহকে আগুন দিয়ে ভরে দিন, তারা আমাদেরকে মধ্যবর্তী সালাত (আসরের) আদায় করা থেকে বিরত রেখেছে, এমনকি সূর্য অস্ত গেছে। (বোখারী, কিতাবুল জিহাদ; বাব দু'আ আলাল মুশরিকীন)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00